হুগলি,২৮ ডিসেম্বর:- দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে বিধানসভা ভিত্তিক ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমত শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদিপ্ত রায়ের নেতৃত্বে শ্রীরামপুর আদালত সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি শ্রীরামপুর বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বারা উপস্থিত রয়েছেন।
পাশাপাশি একই দাবিতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়ার প্রানকেন্দ্র ঘড়ির মোড়ে শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি হুগলি-চুঁচুড়া পুরসভা ও চুঁচুড়া বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বারা উপস্থিত রয়েছেন।Related Articles
নবম ও দশম শ্রেণির ক্লাসের সময়সূচি ঘোষণা রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের।
কলকাতা, ৫ নভেম্বর:- নবম ও দশম শ্রেণির ক্লাসের জন্য সময়সূচি ঘোষণা করল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। ওই সময়সূচি মেনেই আগামী ১৬ই নভেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলী। নবম ও দশম শ্রেণির ক্লাস শুরু হবে বেলা ১০টা থেকে। ওই সব শ্রেণির পড়ুয়াদের সকাল সাড়ে ৯টার মধ্যে স্কুলে ঢুকতে বলা হয়েছে। ক্লাস চলবে […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের উনুন জ্বালিয়ে রান্না বিধায়কের।
সুদীপ দাস, ২৬ মার্চ:- পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের উর্দ্ধমুখী পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়েছে। এবারে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের উঁনুন জ্জ্বালিয়ে রান্না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। শনিবার সকালে চুঁচুড়া আখনবাজার মোড়ে মাটির উঁনুনে কাঠের জাল দিয়ে রান্না করেন বিধায়ক। সঙ্গে ছিলেন পৌরপ্রধান অমিত রায়, উপ-পৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান তথা […]
স্বল্প খরচে আধুনিকতম চিকিৎসার সেরা ঠিকানা শ্রীরামপুরের মনিকমল হসপিটাল।
তরুণ মুখোপাধ্যায়, ৪ জুলাই:- হাইওয়ের উপর ট্রমা সেন্টার হিসেবে প্রশংসনীয় কাজ করে চলেছে শ্রীরামপুরের মনি কমল হাসপাতাল। হাসপাতালের কর্ণধার শ্রীমতি ইন্দ্রানী মুখোপাধ্যায় জানান হুগলি জেলায় যে সমস্ত বেসরকারি হাসপাতাল গুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা এই হাসপাতালে সাধারণ মানুষদের জন্য খুবই স্বল্প খরচে আধুনিকতম চিকিৎসার বন্দোবস্ত রয়েছে। ১লা জুলাই প্রবাদপ্রতিম চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের […]






