কলকাতা,২৬ ডিসেম্বর:- এটা মানুষের আন্দোলন। আমাদের অধিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে আমাদের জীবন দিয়ে আন্দোলন চলবে। কেউ যদি জোর করে তাহলে বাংলার মানুষ সেটা মেনে নেবে না। যারা কর্নাটকে মারা গেছে তাদের জন্য সাহায্য করবে তৃণমূল । তৃণমূল ট্রেড শাখার নেতৃত্ব যাবে সেখানে গিয়ে তারা পাশে দাঁড়াবে। ছাত্র ছাত্রীদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে আপনাদের উপরে আমাদের পূর্ণ সমর্থন আছে।বৃহস্পতিবার রাজাবাজারে মিছিল শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্ণাটকের সরকার বলছে, যারা মারা গেছে তারা গুন্ডা ছিল। তাই তাদের পরিবারকে কোন সহযোগিতা করা হবে না।
মমতা বলেন, তৃণমূল সাহায্য করবে। তাদের পাশে দাঁড়াতে ট্রেড শাখার কর্মীরা কর্নাটকে যাবে নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে। কর্নাটকে নিহত দুই আন্দোলনকারীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাল্লিকবাজারে তিনি জানিয়েছেন, দুই পরিবারকে তৃণমূলের তরফে ৫ লাখ টাকা করে তুলে দেওয়া হবে। দীনেশ ত্রিবেদী এবং দোলা সেন দুজন কর্নাটকে যাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটক সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্ণাটক সরকার তাদের সহযোগিতা করার কথা বলেও পরে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী। সব ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি। কোন পড়ুয়ার উপরে যদি পদক্ষেপ হয়, তাহলে সবাই রুখে দাঁড়াবেন। এখন যা হচ্ছে স্বাধীনতার সময়েও সেটা হয়নি। ছাত্র ছাত্রীরা দেশের ভবিষ্যত। তাদের উপর যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তাহলে সেটা খুব অন্যায়। এখন মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় পোস্টার দিতে হবে। স্লোগান লিখে সেখানে পোস্টার দিতে হবে। আমরা সবাই নাগরিক পক্ষ ।Related Articles
রিষড়ার জগদদ্ধাত্রী পুজোর মতই “রিষড়া মেলা” আজ সকলের কাছে এক মিলন উৎসবে পরিণত হয়েছে।
হুগলি,১৩ জানুয়ারি:- ৩০ তম রিষড়া মেলায় একান্ত সাক্ষাৎকারে পৌরপ্রতিনিধি শীতল ঘটক বলেন হুগলি জেলার সবথেকে বড় রিষড়া মেলা। দূরদূরান্ত থেকে মানুষ এখানে ব্যাবসা করতে আসে। রিষড়া পৌরসভায় বিজয় সাগর মিশ্র পৌরপ্রধান হবার পর থেকেই এই মেলা আরো উন্নতি হয়েছে। সব পৌর প্রতিনিধিরাই একসঙ্গে সহযোগিতা করেছে বলেই মেলার উন্নতি। পাশাপাশি তাপস সরখেল বলেন এবারের মেলার আয়োজন […]
তিনজন আইপিএস অফিসারকে ১৫ ডিসেম্বরের মধ্যে ‘এনওসি’ দিতে হবে রাজ্যকে।
কলকাতা , ১৪ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয়ে হামলা ও তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস আধিকারিক কে দিল্লিতে কেন্দ্রের ডেপুটেশনে যোগ দিতে বলার ঘটনা নিয়ে জটিলতা এখনো অব্যাহত। নবান্নের তরফে ইতিমধ্যেই ওই পুলিশ কর্তাদের ছাড়তে নিজেদের অনিচ্ছার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও জটিলতা এখনো কাটছে না। কারণ রাজ্য […]
থানা থেকে পালিয়ে সোজা গঙ্গায় ঝাঁপ ‘চোরে’র। পরে উদ্ধার।
হাওড়া, ৭ মে:- বালি থানার পুলিশের অসতর্কতায় থানা থেকে পালিয়ে গেল এক ‘চোর’। থানা থেকে সোজা দৌড়ে গঙ্গা ঝাঁপ মারে সে। অবশ্য তার পিছন পিছন তাড়া করে পুলিশও। কিন্তু গঙ্গায় ধারে গিয়ে অসহায় হয়ে যায়। সাঁতারে পটু চোর ততক্ষণে সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গিয়েছে। জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে […]




