হাওড়া,২৩ ডিসেম্বর:- মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী। পুলিশের চাপে নিজেদের ফোন থেকে বাকি অপহরণকারীদের ফোন করে মুক্তিপণ পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিল ধৃতেরা। মুক্তি পেলেন অপহৃত চিকিৎসক। সোমবার এমন চাঞ্চল্যকর ঘটনার স্বাক্ষী রইল হাওড়ার রামরাজাতলা। হাওড়ার রামচরণ শেঠ রোডে একটি বেসরকারী ক্লিনিকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক অন্যান্য সপ্তাহের মতোই আমতায় তাঁর সাপ্তাহিক চেম্বারের পথে যাওয়ার সময় সকাল সোয়া ১০টা নাগাদ অপহৃত হন। ওই চিকিৎসক জানান, তাঁর চেম্বারের কিছুটা আগে দুটি মটর সাইকেলে করে ফুল মাস্ক হেলমেট পড়া চার যুবক তাঁর গাড়ি থামাতে বাধ্য করে।
এর পরে চার যুবক তাঁর গাড়িতে উঠে আসে এবং মাথায় আগ্নেয়াস্ত্রে ঠেকিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করে। তাদের দাবি পুরণ করার জন্য চিকিৎসককে তাঁর বাড়িতে ফোন করতে বলে। তাঁরা ওই গাড়ি সমেত চিকিৎসককে আমতা স্টেশনের কাছে একটি অজানা রাস্তায় নিয়ে যায়। সেখানে মুক্তিপণ নিয়ে তাঁর সঙ্গে দরাদরি শুরু করে অপহরণকারিরা। শেষ পর্যন্ত ২০ লক্ষ টাকায় রফা হয়। টাকা নিতে দুই অপহরণকারী ওই চিকিৎসকের বাড়ি সামনে পৌছে যান। ইতিমধ্যে অই চিকিৎসকের অপহরণের খবর ছড়িয়ে পড়ে। অপরিচিত দুই যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। তাঁরা চ্যাটার্জীহাট থানায় খবর দিলে পুলিশক এসে তাদের আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত সুমন ওরফে সংগ্রাম দাস এবং জীৎ গড়াই জানায়, তাঁরা মুক্তিপণের টাকাই নিতে এসেছেন। পুলিশ চিকিৎসকের মোবাইল লোকেশন ট্র্যাক করে সেই উদ্দেশ্যে রওনা হওয়ার পাশাপাশি ধৃত সুমনকে দিয়ে বাকি অপহরণকারীদের টাকা পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিতে বাধ্য করে। সেই খবর পেয়ে বেলা সাড়ে ১২টা মাগাদ আমতা স্টেশন রোডের ‘মান্নাত রেন্ট কার’ দোকানের সামনে ওই চিকিৎসককে ছেড়ে দেন অপহরণকারীরা। বাড়ি ফিরে চিকিৎসক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।Related Articles
লাঠি ছেড়ে অন্যরূপে পুলিশ।
চিরঞ্জিত ঘোষ,২০ এপ্রিল:- আজ লাঠি হাতে নয়। পুলিশকে দেখা গেল অন্যরূপে। সর্বশক্তি দিয়ে করুনা আগ্রাসন রুখতে চেষ্টা চালাচ্ছে হুগলি জেলা প্রশাসন। ইতিমধ্যেই ডানকুনির বেশকিছু এলাকাকে স্টিক কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আজ ডানকুনি থানার পক্ষ থেকে পথচলতি মানুষদের থার্মাল স্ক্রীনিং মেশিন দিয়ে বডি টেম্পারেচার জ্বর আছে কিনা পরীক্ষা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে […]
পান্ডুয়ায় বিক্ষোভ মিছিল বিজেপির।
সুদীপ দাস, ২৮ ডিসেম্বর:- বিজেপি কার্যালয় ভাঙচুর ও কর্মীদেরকে মারধরের প্রতিবাদে পান্ডুয়ায় বিক্ষোভ মিছিল করলো বিজেপি। কয়েকদিন আগেই পান্ডুয়ার কামারপাড়া এলাকায় বিজেপি কার্যালয়ে বৈঠক চলাকালীন তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালায় ওই বিজেপি কার্যালয়, পার্টি অফিস ভাঙচুর সহ চারজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। এরপরেই প্রতিবাদে সরব হয় বিজেপি। বুধবার বিকালে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পান্ডুয়ায় […]
অতীত যাঁরা ভুলে যান , তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না – শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম , ২২ সেপ্টেম্বর:- অতীত যাঁরা ভুলে যান, তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। তাঁদের ভবিষ্যৎ অন্ধকারই হবে, এটাই চিরন্তন সত্য। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর নন্দীগ্রামে এ কথা বলেন সেখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সৈনিক অমর শহিদ নিশিকান্ত মণ্ডলের একাদশ বর্ষের স্মরণ সভায় উপস্থিত হয়ে তাঁর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে শুভেন্দুবাবু […]




