হুগলি,২৩ ডিসেম্বর:- শীত পড়তেই সাপের উপদ্রব শুরু বিভিন্ন ধান জমিতে। দিনকয়েক ধরে তাপমাত্রা অত্যন্ত নেমে যাওয়ায় মনুষ্যজগতের পাশাপাশি সর্পকূলও রোদের অপেক্ষায় থাকে। মূলতঃ রোদ পোহাতেই গ্রামবাংলায় নিজেদের বাসস্থান ছেড়ে সর্পকূল বেড়িয়ে আসে খোলা মাঠ কিংবা ফাঁকা ক্ষেতে। পোলবার গোয়ালজোর এলাকার বাসিন্দাদের এখন সেই সমস্ত সাপের উপদ্রবে ঘুম ছুটেছে। তবে অসুবিধা হলেও বর্তমানে কিন্তু সাপ মারতে বাঁধা দিচ্ছেন স্থানীয় চাষীভাইরাই। সৌজন্যে ব্যান্ডেল সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং।
বিগত কয়েকবছর ধরে চন্দন এইসমস্ত গ্রামের মানুষদের সচেতন করেছেন। চন্দনবাবুই আতঙ্কিত মানুষগুলিকে সাহস জোগানোর পাশাপাশি তাঁদের মনে প্রানীপ্রেম জাগিয়ে তুলেছেন। আর সেজন্যই এবছর তাঁরা আর সাপ মারতে উদ্যত হচ্ছেন না। বিষাক্ত সাপ দেখলে তাঁরা খবর দিচ্ছেন চন্দনকে। কথা রাখছেন চন্দনও। গোয়ালজোরের একটি ফোনেই সেখানে পৌঁছে যাচ্ছেন চন্দনবাবু। বিগত কয়েকদিনে তিনি ওই এলাকায় গিয়ে আমন ধান তুলে নেওয়া পরিত্যক্ত জমি থেকে ১০টির বেশী চন্দ্রবোরা উদ্ধার করে জনশূন্য এলাকায় ছেড়ে দিয়েছেন চন্দন। শনিবারের বারবেলাতেও চন্দন সেখান থেকে তিনটি চন্দ্রবোরা উদ্ধার করেছেন। এই সর্পপ্রেমী জানান তাপমাত্রার পারদ অনেটাই নেমে যাওয়ায় রোদ পোহাতে বাইরে বেড়িয়ে আসে সর্পকূল। এটা স্বাভাবিক ব্যাপার। চন্দনবাবুর কাজে খুশি গোয়ালজোর এলাকার বাসিন্দারাও।Related Articles
কমিশনে নিয়োগ তিন নতুন অফিসার আজ দ্বায়িত্ব গ্রহন করছে।
রিংকা পাত্র , ১০ ফেব্রুয়ারি:- মঙ্গলবার সিইও অফিসে তিন জন কর্মকর্তাকে নয় দিনের অপসারণের পর তাদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করেছে ভারতের নির্বাচন কমিশন। বিজিত কুমার ধর বর্তমানে উপজাতীয় উন্নয়ন বিভাগের বিশেষ সচিব পদে শৈবাল বর্মণের জায়গায় অতিরিক্ত সিইও পদে পদে স্থলাভিষিক্ত হয়েছেন, শৈবাল বর্মন রাজ্যের অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হবেন। একইভাবে অরিন্দম নিয়োগীকে এখন […]
করোনা আবহে আরামবাগে বাজার স্নানান্তর করলো প্রশাসন।
আরামবাগ , ১৮ মে:- আরামবাগের সবচেয়ে প্রাচীন ঐতিহ্য পুর্ন বাজার স্থানান্তর করলো প্রশাসন।এদিন আরামবাগের সদর ঘাট থেকে আরামবাগ বয়েজ মাঠে বাজার স্থানান্তর করা হয়।সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য মাঠ জুড়ে বাঁশের ব্যারিকেড করা থেকে শুরু করে প্রবেশ পথ ও বাহির পথে স্যানিটাইজ করা হয়।পাশাপাশি প্রত্যেকের মাক্স ব্যবহার বাধ্যতা মুলক করা হয়।বাজারে নজরদারী চালানোর জন্য বিশেষ […]
অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা, পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের।
সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- আগে আবেদন করা সংগঠনের অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা। বিশ্ব মানবাধিকার দিবসে পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়ার। শনিবার বিশ্ব মানবাধিকার দিবস। চুঁচুড়ার মানবাধিকার কর্মী তথা আইনজীবী মলয় মজুমদার প্রতি বছর চুঁচুড়া ঘড়ির মোড়ে মানবাধিকার দিবস পালন করে। এবছরও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শনিবার সেই […]




