হাওড়া,১৫ ডিসেম্বর:- ক্যাব-এনআরসি নিয়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার থেকেই রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল। আজ সকালে হাওড়ায় শিবপুর ট্রামডিপো থেকে ক্যাব এনআরসি এর প্রতিবাদে মিছিলের ডাক দেয় তৃণমূল। মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ। মিছিল হয় হাওড়া থানা পর্যন্ত। উল্লেখ্য, এই ইস্যুতে আজ রবিবার থেকে সোমবার, মঙ্গলবার ও বুধবার টানা ৪ দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল।
নাগরিকত্ব সংশোধনী বিল-এনআরসির প্রতিবাদেই এই আন্দোলন। সোমবার আম্বেদকরের মূর্তির সামনে দুপুর ১টায় জমায়েত। এরপর গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় মিছিল করা হবে। সেদিন যাদবপুর ৮বি থেকে ১টায় মিছিল শুরু হবে। মিছিল যাবে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। বুধবার মিছিল হবে হাওড়া থেকে। আজ রবিবার থেকে সব জেলায় সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করবে তৃণমূল। ব্লকে ব্লকে মিছিল করা হবে।Related Articles
আমফান পর্ব থেকে শিক্ষা , দলের নেতাদের চাল- ত্রিপল চুরি আটকাতে এবার দুয়ারে ত্রাণ মমতার।
কলকাতা , ২৭ মে:- গত বছরের আমফান পর্ব থেকে শিক্ষা নিয়ে ইয়াসের ত্রাণ বণ্টনে বাড়তি সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমফানের ত্রাণের ত্রিপল-চাল চুরির অভিযোগে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে ঘূর্ণিঝড় যশ এর ক্ষতিপূরণ বিলির সময় তার পুনরাবৃত্তি এড়াতে এবার প্রথম থেকে সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ […]
ছেলেকে পাশবিক অত্যাচার বাবার, নিজে ও মাকে বাঁচানোর তাগিদে আরোগ্যর দ্বারস্থ কিশোর।
সুদীপ দাস, ৮ আগস্ট:- তথাকথিত নেশাভাঙ বলতে যা বোঝায় তা করে না সে। তবে অন্য এক নেশা তাঁর আছে। বৌ-ছেলেকে মারার নেশা! শুনে অনেকেই হয়তো ভ্রু-কোঁচকাবেন। কিন্তু আদতে এটাই সত্যি। বাবার পাশবিক অত্যাচারে চারদিন ধরে ঘরছাড়া থাকার পর অবশেষে এক সহপাঠীর সহযোগীতায় চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর দ্বারস্থ হল ১৪বছরের কিশোর। কিশোর বয়ান শুনলে যে কেউ […]
হাতির হামলায় মৃত্যু হল নিরীহ এক গ্রামবাসির ।
পুরুলিয়া,১১ ডিসেম্বর:- হাতির হামলায় মৃত্যু হল নিরীহ এক গ্রামবাসির । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় । মৃত ব্যক্তির নাম ষষ্ঠীচরণ কালিন্দী । জানা গিয়েছে বুধবার সকালে জঙ্গলমহলের বলরামপুর থানার হূচুকডি ও পাড়দ্দা এলাকায় ১৩টি হাতির বড়সড় একটি দল ঢুকে ধানি জমির উপর ব্যাপক উৎপাত চালাতে থাকে । তাদের তাণ্ডব দেখে আশেপাশের গ্রামগুলি মানুষজন ভীত […]







