হাওড়া,১৪ ডিসেম্বর:- জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়াতেও। উলুবেড়িয়া স্টেশনে ট্রেন অবরোধের জেরে হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ করমন্ডল, কান্ডারি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে। দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় হাওড়ায় ট্রেন না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন রেলযাত্রীরা। বিকল্প উপায়ে যাত্রীদের সুবিধার্থে এদিন সন্ধ্যায় ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিওন এর তরফ থেকে হাওড়া বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস পরিষেবা বাড়ানো হয়েছে। পাশাপাশি এদিন হাওড়ার শিবপুর কাজিপাড়াতে অবরোধ করেন সাধারণ মানুষ।
সেখানে তাঁরা বিক্ষোভ করেন ও নাগরিকত্ব সংশোধনী বিল পাশের বিরোধিতা করেন। এছাড়া হাওড়ার কোনা মোড়েও একইভাবে বিক্ষোভ হয়।সেখানেও মানুষ এই বিলের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করেন।জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে হাওড়াতেও। শহরের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ বিক্ষোভ। শনিবার সকালে গড়ফা ব্রিজের কাছে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে তাঁরা বিক্ষোভ করেন ও নাগরিকত্ব সংশোধনী বিল পাশের বিরোধিতা করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়।Related Articles
হাওড়ার সাঁতরাগাছি ঝিল পরিদর্শনে পরিবেশ কর্মী সুভাষ দত্ত।
হাওড়া, ২৩ জুন:- সাঁতরাগাছি ঝিলের খারাপ অবস্থা নিয়ে মামলার চূড়ান্ত শুনানি হবে আর কয়েকদিন পরেই। তার আগে ঝিলের বর্তমান প্রকৃত অবস্থা জানতে বৃহস্পতিবার সকালে ঝিল পরিদর্শনে যান পরিবেশ কর্মী সুভাষ দত্ত। প্রতি বছর শীতকালে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। কিন্তু সেই ঝিলের অবস্থা ভালো নয় বলে অভিযোগ। চারদিকে কচুরিপানায় ছেয়ে […]
সুপ্রিম কোর্টের নির্দেশের পর বাহিনী আনার তরজোড় শুরু কমিশনের।
কলকাতা , ২০ জুন:- পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে পর তৎপরতার সঙ্গে বাহিনী আনার তোড়জোড় শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে বুধবারই বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে প্রতি জেলার জন্য এক-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে। অর্থাৎ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২২ […]
“যে রাঁধে সে চুলও বাঁধে” এই আপ্তবাক্যটির বাস্তব রূপে দেখা গেল পশ্চিম মেদিনীপুরে বেলদার এক গৃহবধু প্রতিভা জানার ক্ষেত্রে।
পশ্চিম মেদিনীপুর৮ মার্চ:- “যে রাঁধে সে চুলও বাঁধে” এই আপ্তবাক্যটির বাস্তব রূপে দেখা গেল পশ্চিম মেদিনীপুরে বেলদার এক গৃহবধু প্রতিভা জানার ক্ষেত্রে ।শুধু নামেই প্রতিভা রয়েছে তা নয় ।বাস্তবেও তার প্রতিভা বিচ্ছুরিত এলাকায় ।বহু সংগ্রাম করে বর্তমানে তিনি নিজে স্বনির্ভর । তবে শুধু নিজের স্বনির্ভর হলে চলবে না এলাকার মেয়েদের স্বনির্ভর করে তুলতে হবে […]





