উঃ২৪পরগনা,১১ ডিসেম্বর:- আর পি এফ ও এক কলেজ ছাত্রীর সহযোগিতায় উদ্ধার হলো দুই নাবালক । আপ মাঝেরহাট রানাঘাট লোকাল ৭.৫০ বেলঘড়িয়া স্টেশন ঢোকার পর ওই কলেজ ছাত্রী দেখতে পান দুই ছাত্র-ছাত্রী ট্রেনের মধ্যে এক কোণায় দাঁড়িয়ে আছে ।তাদের দুজনকে দেখে ওই ছাত্রী সন্দেহ হয় । সাত ও আট বছরের বাচ্চা ছেলে মেয়ে। জিজ্ঞাসাবাদ করলে কান্নায় ভেঙে পড়ে ওই দুই কিশোর-কিশোরী । তিন নম্বর প্ল্যাটফর্মের ট্রেন ঢুকলে আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করে ওই কলেজ ছাত্রী বারাকপুর স্টেশনে তাদের নামানো হয়
এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা বলে বড়বাজারে জোড়াবাগান এলাকায় তাদের বাড়ি মা বকাবকি করায় দুই ভাইবোন বাড়ি থেকে বেরিয়ে আসে । বড়বাজার স্টেশন থেকে তারা কিছু না বুঝে ট্রেনে উঠে পড়ে। আরপিএফ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায় মা স্কুলের রেজাল্ট খারাপ হওয়ায় বকাবকি করবে সেই ভয়ে তারা বাড়ি থেকে পালিয়েছে। দুজনই ক্লাস টু এর ছাত্র ছাত্রী। আরপিএফ যোগাযোগ করে তার পরিবারের সাথে। বাবা-মা এসে বারাকপুর স্টেশন থেকে আরপিএফ এর কাছ থেকে নিয়ে যায় তাদের ছেলে ও মেয়েকে।Related Articles
ইকোপার্ককে আরো আকর্ষণীয় করে তুলতে গড়ে তোলা হচ্ছে চিড়িয়াখানা।
কলকাতা, ২৫ জুলাই:- এখন কলকাতার অন্যতম আকর্ষণ ইকোপার্ক। এবার সেই ইকোপার্ককে আরও আকর্ষণীয় করে তুলতে তার পাশেই গড়ে তোলা হচ্ছে এক পুর দস্তুর চিড়িয়াখানা। যেখানে দেখা মিলবে বাঘ, সিংহ থেকে শুরু করে জিরাফ, জেব্রা, গণ্ডার, জলহস্তি, মায় কুমিরেরও। সরকারি সূত্রে জানা গিয়েছে নিউটাউনে প্রায় ১২.৫ একর জায়গা জুড়ে ওই চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।নিউটাউনের হরিণালয়কে […]
কলকাতা থেকে গঙ্গাসাগরের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালুর উদ্যোগ।
কলকাতা, ১৪ নভেম্বর:- আগামী বছরের গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে রাজ্য সরকার কলকাতা থেকে সাগরের মধ্যে সপ্তাহে পাঁচদিন হেলিকপ্টার পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে। এজন্য গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আগে কলকাতা ও গঙ্গা সাগরের মধ্যে সপ্তাহে দুদিন করে হেলিকপ্টার পরিষেবা চালু ছিল। এবার তা বাড়ানো […]
রেশনে দেওয়া আটা নিম্নমানের , অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের।
হুগলি,১২ মে:- রেশনে দেওয়া আটা নিম্নমানের। সেই অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ রেশনে দেওয়া আটা প্লাস্টিক জাতীয়। সেই আটা মাখার পর তা সম্পূর্ন প্লাস্টিক বা রবারের মতো হয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে স্থানীয় বিজেপি সদস্যদের নেতৃত্বে আটা মেখে প্রতিবাদে সামিল গ্ৰামের মহিলারা। কিছুক্ষন পরে সিঙ্গুর […]





