পুরুলিয়া,১১ ডিসেম্বর:- হাতির হামলায় মৃত্যু হল নিরীহ এক গ্রামবাসির । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় । মৃত ব্যক্তির নাম ষষ্ঠীচরণ কালিন্দী । জানা গিয়েছে বুধবার সকালে জঙ্গলমহলের বলরামপুর থানার হূচুকডি ও পাড়দ্দা এলাকায় ১৩টি হাতির বড়সড় একটি দল ঢুকে ধানি জমির উপর ব্যাপক উৎপাত চালাতে থাকে । তাদের তাণ্ডব দেখে আশেপাশের গ্রামগুলি মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ।
গেল গেল রব পড়ে যায় এলাকায় । ওই সময় পুকুরের ধারে শৌচকর্ম গিয়েছিল ষষ্ঠীচরণ কালিন্দী । উন্মত্ত হাতিগুলোকে দেখে সে প্রাণ বাঁচানোর জন্য মাঠের একটি গাছের উপর উঠে পড়ে বছর ত্রিশের ওই যুবক । কিন্তু তাতেও রেহাই মেলেনি । একটি দাঁতাল ওই গাছটিকে উপরে ফেলে । ষষ্ঠী চরন নিচে পড়ে যেতেই পা দিয়ে তাকে পিষে মারে ওই দাঁতালটি ।Related Articles
হাওড়া সিটি পুলিশের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত।
হাওড়া , ১৫ আগস্ট:- ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপিত হল হাওড়া সিটি পুলিশের উদ্যোগেও। শ্রদ্ধা ও সম্মান জানানো হল দেশের স্বাধীনতা সংগ্রামীদের।পাশাপাশি দেশ রক্ষায় বীর যোদ্ধাদেরও সম্মান জানালেন তাঁরা।হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জাতীয় পতাকা উত্তোলন করলেন।পাশাপাশি ২০২০ সালে কোভিড যুদ্ধে ও অপরাধ দমনে সাহসী […]
সুমন বিশ্বাসের বাড়িতে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল।
হুগলি, ৫ অক্টোবর:- ভারতের শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসি প্যানেল। প্যানেল বাতিলের পরবর্তী শিক্ষক আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা অন্যতম মুখ, হুগলির সুমন বিশ্বাস। আজ তারই হুগলির কানাগরের বাড়িতে উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, কংগ্রেসের হুগলি ১এর সভাপতি সুব্রত মুখার্জি, সাধারণ সম্পাদক সমীর দে এবং […]
সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছাতে আগামীকাল রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচি।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- সাধারণ মানুষের কাছে নানা সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী কাল রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি আয়োজন করছে রাজ্য সরকার। রাজ্যের ২৯৪ টি বিধানসভার শহর ও গ্রামীণ এলাকায় একযোগে এই পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে হাওড়ার পাঁচলা থেকে রাজ্যব্যাপী এই কর্মসূচির সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। জেলাশাসক,বিধায়ক স্থানীয় প্রশাসনের […]





