হাওড়া,৮ ডিসেম্বর:- দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ পুরোপুরি ব্যর্থ। এর প্রতিবাদে মিছিল হল হাওড়ায়। এর পাশাপাশি অস্বাভাবিক হারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও এনআরসির প্রতিবাদে রবিবার হাওড়া পৌরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে এদিন প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।
Related Articles
স্কুল ছুটির পর রহস্যজনকভাবে নিখোঁজ উত্তরপাড়া হোমের দুই কিশোরী ছাত্রী।
হুগলি, ১৪ এপ্রিল:- রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল উত্তরপাড়া হোমের দুই কিশোরী ছাত্রী। বুধবার সকালে ওই দুই ছাত্রী হোমের আরো ১২ জন ছাত্রীর সাথে স্থানীয় অমরেন্দ্র গার্লস হাই স্কুলে পড়তে যায়। হোমের পক্ষ থেকে ছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সকাল ১১ টায় ক্লাস শুরু হওয়ার পর হঠাৎ স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে ওই দুই ছাত্রী ক্লাসে অনুপস্থিত। […]
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ল চালক, বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আবগাড়ি আধিকারিক সহ তিনজন প্রাণে বাঁচলেন।
হুগলি, ২৭ মার্চ:- চুঁচুড়া বিবেকানন্দ রোডে দূর্ঘটনা দুটি চার চাকা গাড়ির। চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। যে গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক […]
কলকাতা পুলিশের ধাঁচে সাইবার অপরাধ বিভাগ চালু হচ্ছে রাজ্য পুলিশেও।
কলকাতা, ১৬ আগস্ট:- সাইবার অপরাধ রুখতে রাজ্য পুলিশেও এবার কলকাতা পুলিশের ধাঁচে পৃথক সাইবার অপরাধ বিভাগ চালু হচ্ছে। ইতিমধ্যেই এডিজি পদ মর্যাদার আই পি এস অফিসার হরিকিশোর কসুমাকারকে এই উইং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নিউ টাউনে নব গঠিত রাজ্য পুলিসের সাইবার অপরাধ বিভাগের দফতর তৈরি হবে। আপাতত রাজ্য পুলিসের অন্যান্য বিভাগ থেকে এখানে কর্মী নিয়োগ […]






