পু:বর্ধমান,৬ ডিসেম্বর:- কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটালে ভর্তি দাপুটে তৃণমূল নেতা । রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় । তখনই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে তার । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ইনসান মল্লিক।
অবস্থা বেগতিক বুঝে চম্পট দেয় দুই বাইক আরোহী । গুলির শব্দ শুনে কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এর আগেও ইনশান মল্লিক এর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল । বারবার কেন দাপুটে নেতা কে আক্রমণ তা ভাবাচ্ছে পুলিশকে । ঘটনাটি কালনার নারায়ণপুরের ।Related Articles
বিয়ের তত্ত্বে সেজে উঠল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।
নদীয়া, ২ ফেব্রুয়ারি:- ছেলের বিয়ে বলে কথা। ফলে মমতা সরকারের সাফল্যকে তুলে ধরতে সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করলেন নবদ্বীপের তৃণমূল নেত্রী মণিকা চক্রবর্তী। ছেলেও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। ২৭ বছর ধরে রাজনীতি করছেন মণিকাদেবী। তিনি ছেলের বিয়ে ঠিক করেছেন কৃষ্ণনগরে। আগামী ২ ফেব্রুয়ারি ছেলের বিয়ে। কনে অর্থাৎ হবু বৌমার বাড়িতে তত্ত্ব পাঠানোর জন্য ডালা […]
আদ্যাপিঠে কম্বল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ১৬ জানুয়ারি:- রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর মহাশয়ের ১০০ তম সিদ্ধ দিবস এবং ৫৪ তম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নর নারায়ণের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই। Post Views: 359
করোনার সাহায্যার্থে রিষড়ার গ্রীন ভলেনটিয়ার্সকে নিজের গাড়িদান মিহিরের।
তরুণ মুখোপাধ্যায় , ২০ মে:- করোনার মহামারীতে বিপর্যস্ত সারাদেশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মারণ রোগের আক্রমণের শিকার হচ্ছেন। চলছে মৃত্যু-মিছিল। এই অবস্থায় সমাজের বেশ কিছু সাহসী মানবিক মানুষ এই রোগের মোকাবিলায় পথে নেমেছেন। গত একমাস ধরে হুগলির রিষড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা কোভিড ক্লাব গঠন করেছেন। নাম দিয়েছেন গ্রীন ভলেন্টিয়ার। প্রায় ৫০ জন উদ্যমী যুবক […]




