হুগলি,৪ ডিসেম্বর:- দপ্তরের কর্মী ছুটিতে আর সেই কারণেই পরিষেবা থেকে ব্যাহত গ্রাহকরা। না এটা কোন বেসরকারি সংস্থা নয় এটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডাকঘর। হ্যাঁ ঠিক এটাই ঘটছে চুঁচুড়া থানার অন্তর্গত বুড়োশিবতলা ডাকঘরে। প্রসঙ্গত গত সোমবার থেকে ছুটিতে গেছেন এই ডাকঘরের পি এ রুপম ঘোষ আর তারপর থেকেই গ্রাহকদের এই ভোগান্তি। এই বুড়োশিবতলা ডাকঘরে মোট স্থায়ী কর্মীসংখ্যা মাত্র দুজন। একজন হলেন পি এ রুপম ঘোষ আর অপরজন পোস্টমাস্টার প্রণব কর্মী। আর রুপম বাবু ছুটিতে যাওয়ায় পোস্ট অফিস খোলা থাকলেও বন্ধ পোস্ট অফিসের সব কাজ। এই ঘটনায় আজ পোস্ট অফিসে আসা গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন।
সাধন ঘোষ নামে এক গ্রাহক আজ তার ফিক্স ডিপোজিট এর টাকা তুলতে এসে জানতে পারে সেই ঘটনা। এরপরই তিনি ক্ষোভে ফেটে পড়েন। তার প্রশ্ন যদি কোন সরকারি কর্মী ছুটিতে যায় তার জন্য কি গ্রাহকদের এভাবে ভুগতে হবে? অন্যদিকে অন্য এক গ্রাহক গৃহবধূ পাপিয়া ঘোষ তার পারিবারিক দরকারে টাকা তুলতে এসে টাকা না পেয়ে আমাদের ক্যামেরার সামনে ক্ষোভ উপরে দেন। তিনি জানান প্রথমে তো তিনি গেলে বলা হয় ইন্টারনেট এর লিংক নেই তাই এক সপ্তাহ পরে আসতে। তারপর তিনি জিজ্ঞাসা করেন এক সপ্তাহ ধরে লিংক আসবে না? তখন পোস্ট মাস্টার জানান ডাকঘরে কোন কর্মী না থাকায় পরিষেবা বন্ধ। অন্যদিকে এই প্রসঙ্গে পোস্টমাস্টার প্রণব কর্মীর বক্তব্য রুপম বাবু তার দপ্তরে জানিয়েই ছুটি নিয়েছেন। তবে এ বিষয়ে উচ্চ কর্তৃপক্ষ কোন লোক না পাঠানোয় পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা। তার বক্তব্য এই সমস্ত লেনদেনের পাসওয়ার্ডটি তার জানা নেই তাই তিনি সেই কাজটি করতে পারছেন না। সবশেষে গ্রাহকদের একটাই প্রশ্ন তাহলে কি সরকারি দফতরের কর্মীরা ছুটিতে গেলে এভাবেই ভুগতে হবে গ্রাহকদের?Related Articles
জঙ্গলমহলে নাগা বাহিনী ফিরে গেলেও রাজ্য পুলিশই ছটি নাগা শিবিরের দায়িত্ব নিয়েছে।
পুরুলিয়া , ৩১ আগস্ট:- দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে মাওবাদী দমনে মোতায়েন থাকা নাগা বাহিনী আজ সেখান থেকে ফিরে গেলেও পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী এখনো না এসে পৌঁছনোয় রাজ্য পুলিশই সেখানকার ছটি নাগা শিবিরের দায়িত্ব নিয়েছে। জঙ্গলমহলের পুরুলিয়ায় রাজ্য পুলিশের স্ট্রাকো ও জুনিয়র কনস্টেবল এর অ্যাসল্ট বাহিনীর জেলার ৬টি নাগা ক্যাম্পের দায়িত্ব নিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। […]
কন্যাশ্রীর টাকা না পেয়ে বিক্ষোভ দেখালো ছাত্রীরা সিঙ্গুরে।
হুগলি , ২২ জুন:- দ্বাদশ বর্ষের পরীক্ষা শেষ হবার আগেই কন্যাশ্রীর আই ডি অন্যত্র ট্র্যান্সফার করে দেওয়ার অভিযোগ সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফলে কন্যাশ্রীর টাকা থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের 44 জন ছাত্রী। তাই অবিলম্বে কন্যাশ্রীর ফর্ম ফিলাপ করে কন্যাশ্রীর অর্থ প্রদান করার দাবি জানিয়ে বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তা অবরোধ করল সিঙ্গুর মহামায়া […]
রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ।
হাওড়া, ৭ জানুয়ারি:- হাওড়ার রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ। বাগনান ১নং ব্লকের অন্তর্গত বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হয় প্রায় ৪৫-৫০ কেজির ওই সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ। সোমবার ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে। […]




