সোজাসাপটা ডেস্ক,৪ ডিসেম্বর:- দীর্ঘদিন ছুটি না মেলায় মানসিক অবসাদে ছত্রিশগড়ের নারাযানপুর জেলার বস্তারে নিজের ৫ সহকর্মীকে গুলি করে হত্যা করার পর নিজেকে গুলি করে আত্মঘাতী ITBT এর ৪৫ নম্বর ব্যাটালিয়ন এর জওয়ান মাসুদুল রহমান।বুধবার দুপুরে নদীয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে এই খবর পৌঁছাতেই শোকের ছায়া মাসুদুল এর পরিবার ও গ্রামে।সূত্রের খবর,নদীয়ার নাকাশিপাড়া থানার বিল কুমারী গ্রামের বাসিন্দা মাসুদুল রহমান(৩৩) ২০০৮ সালে ITBT তে যোগদান করে।বর্তমানে ছত্রিশগড়ের নারায়ণপুর জেলার বস্তারে কর্মরত ছিল।অভিযোগ,দীর্ঘ এক বছর যাবৎ কোনো ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিল মাসুদুল।
অভিযোগ,বুধবার এই নিয়ে তার কিছু সহকর্মীর সাথে বচসা হয়,তার পরই সে তার ৫ সহকর্মীকে গুলি করে নিজেও আত্মঘাতী হয়।পরিবার সূত্রে খবর,গত ১০ দিন আগে ফোনে মায়ের সাথে কথা হয়েছিল মাসুদুল এর।তখন পরিবারের তরফে বিয়ের জন্য তাকে বাড়ী আসার কথা জানিয়ে ছিল মা।কিন্তু আবেদন জানিয়েও ছুটি পাচ্ছে না বলে বাড়ীতে জানিয়েছিল মাসুদুল।আর তার পরই বুধবার বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছায়।তবে সে কেন আরও ৫ জনকে হত্যা করলো সেই বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।Related Articles
হাতে স্বাস্থ্যসাথী কার্ড। অভিযোগ, তবু রোগীকে ফেরালো দুই বেসরকারি হাসপাতাল।
হাওড়া, ১ অক্টোবর:- স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও হাওড়ার দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগী ফেরানোর অভিযোগ উঠল। স্বাস্থ্যসাথী কার্ডের কথা শুনেই রোগী ফেরানোয় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ায়। শেষপর্যন্ত হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ওই রোগীকে। স্নায়ু রোগে আক্রান্ত এক রোগীকে হাওড়ার দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলা মাত্রই বেড না থাকার অছিলায় […]
প্রার্থী ঘোষণার আগেই কোন্নগরে নব্য বিজেপির প্রতি ক্ষোভ আদি বিজেপি কর্মীদের , ঘোষণার পর ক্ষোভ বাড়ার আশঙ্কা
হুগলি , ১৩ মার্চ:- বিধানসভা ভোটের আর বেশিদিন বাকি নেই।কিন্তু এখনো সম্পূর্ণ প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি।আর প্রার্থী ঘোষণার আগেই হুগলি জেলার কোন্নগরে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতাদের প্রতি ক্ষোভ ক্রমেই বাড়ছে বিজেপি দলের পুরোনো কর্মীদের মধ্যে। এদিন কোন্নগরে বিজেপির পথসভা চলছিল। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল […]
কঠোর নিরাপত্তার মধ্যে চলছে ভবানীপুর কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- কঠোর নিরাপত্তার মধ্যে কোভিড বিধি মেনে কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৫৭ শতাংশ। ভোট পর্ব আপাতত শান্তিপূর্ণ। সমস্ত বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট কমিশনার, ১৪ জন […]




