কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- কঠোর নিরাপত্তার মধ্যে কোভিড বিধি মেনে কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৫৭ শতাংশ। ভোট পর্ব আপাতত শান্তিপূর্ণ। সমস্ত বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট কমিশনার, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।
Related Articles
আজ থেকে তিন দিনের রাজনৈতিক সফরে গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৮ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিন দিনের রাজনৈতিক সফরে গোয়া যাচ্ছেন।বাগডোগরা থেকে বিকেলের বিমানে তিনি পানাজি পৌঁছবেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর বিস্তারিত সফরসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও দলীয় সূত্রে জানা যাচ্ছে তিনদিনের সফরে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। গোয়ার বহু এলাকা সফরের পাশাপশি সেখানকার বহু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের […]
যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সরাসরি রাজ্যপালকেই দায়ী করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২২ আগস্ট:- যাদবপুরের ঘটনায় সরকার সময়োচিত ব্যবস্থা নিয়েছে। সরকারের ফ্যাক্ট ফান্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। বিধানসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার জন্য একশ শতাংশ দায় রাজ্যপালের। রাজ্যের নিয়োগে থাকা উপাচার্যকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের আদেশ প্রয়োগের সিদ্ধান্ত […]
জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাজারদরের ঊর্ধ্বগতি রুখতে ত্রিমুখী ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা,৭ এপ্রিল:- পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাজারদরের ঊর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার ত্রিমুখী ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে ফল, শাক সবজি ও মাছ মাংসের মূল্যবৃদ্ধি কমানোর পথ খুঁজতে বিভিন্ন দপ্তর ও বাজার কমিটি গুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে তিনি বাজারদর কমাতে তিনটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। […]









