দ:দিনাজপুর,২ ডিসেম্বর:- ট্রাক্টর -বাইকের মুখোমুখি সংঘর্ষ এ মৃত্যু হল 3 বাইক আরোহীর । এদিন দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের পরানপুর ৫১২ নং জাতীয় সড়কে । জানা গেছে এদিন বালুরঘাট শহরের দিক থেকে একটি ট্রাক্টর পতিরামের দিকে যাবার সময়, উল্টো দিক থেকে আসা এক মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে । মোটরবাইকটি কার্যত ওই ট্রাক্টরের নিচে চলে আসে । ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 বাইক আরোহীর । ওই যুবকদের উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা । মৃত 3 বাইক আরোহীর নাম গোপাল পাহান (26) শিবা পাহান (19) বিপুল পাহান (26) । প্রথম দুজনের বাড়ি দুর্ঘটনাস্থল এর কাছেই বালুরঘাট থানার মাহিনগরে । বিপুলের বাড়ি বালুরঘাট থানার দুর্লভপুরে । বালুরঘাট থানার পুলিশ দুর্ঘটনা তদন্তে নেমেছে । ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
Related Articles
জাঙ্গিপাড়া জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গীপাড়ায় নাবালিকার মৃত্যুতে পুলিশের তদন্তে ফাঁক রয়েছে বলে জানালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। আজ জাঙ্গিপাড়া কৃষ্ণপুর গ্রামে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। সকাল সারে দশটা নাগাদ নাবালিকার বাড়িতে আসেন চেয়ারম্যান। এক ঘন্টা রুদ্ধদার আলোচনার পর বেরিয়ে প্রিয়াঙ্ক কানুনগো সংবাদ মাধ্যমকে জানান, নাবালিকার বাবা মা […]
নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন তা নিয়ে এখনও জট রাজ্য ও রাজ্যপালের।
কলকাতা, ২৯ মে:- রবিবার মেয়াদ শেষ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের। কে নতুন কমিশনার হবেন তা নিয়ে মধ্যে এখনও জট কাটেনি রাজ্য-রাজ্যপালের। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে সই করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার হল সাংবিধানিক পদ। সাধারণভাবে তা শূন্য থাকার […]
স্বর্গীয় কাজল সিনহাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ভ্রাম্যমান অন্নদান প্রকল্প শুরু তার সহধর্মিণীর হাত দিয়েই।
খড়দহ , ২ জুন:- একদিকে করোনা মহামারী ও লকডাউন অপরদিকে প্রাকৃতিক দুর্যোগের শেষ নেই এমতো অবস্থায় দরিদ্র ও অসহায় মানুষের কথা মাথায় রেখে চিরাচরিতভাবে খড়দহ সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় ও তার সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবিকা নন্দিতার উদ্যোগে শুরু হলো অন্নদান প্রকল্প। এই কর্মকান্ডের কারণে উদ্যোগকে সাধুবাদ আপামোর জানাই সুধিবৃন্দ যশের প্রবল ঝড় বৃষ্টিতে ডুবে যাওয়া দরিদ্র […]





