অঞ্জন চট্টোপাধ্যায়,২৯ নভেম্বর:- অপেক্ষা আর কয়েক ঘন্টার। তারপরই আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবারের আই লিগ অভিযান শুরু করছে মোহনবাগান। প্রথম ম্যাচই অ্যাওয়ে হওয়ায় প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে দল। তবে একইসঙ্গে আই লিগের প্রথম ম্যাচে নামার আগে নিজের দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী বাগান কোভ কিবু ভিকুনা । শুক্রবার ম্যাচের আগের দিন সাংবাদিক সন্মেলনে কিবু ভিকুনা বলছিলেন, “মরশুম শেষে ট্রফি পাওয়াই আমাদের লক্ষ্য। মোহনবাগানের লক্ষ্য সবসময়ই এটা হয়। তবে আই লিগে আমাদের ২০টা ম্যাচ খেলতে হবে। তাই আপাতত আগামীকাল আইজলের বিরুদ্ধে ম্যাচেই ফোকাস রাখছি।” পাশাপাশি আইজলকে সমীহ করে বাগান কোচ বলছিলেন, “ম্যাচটা কিন্তু কঠিন ম্যাচই হবে। কারণ, আইজল তাদের ঘরের মাঠে খেলবে। তবে প্রতিপক্ষকে সন্মান করলেও আমরা তৈরি।” নিজেদের প্রস্তুতি নিয়েও বেশ আত্মবিশ্বাসী কিবু। বলছিলেন, “আমাদের প্রস্তুতি বেশ ভালই হয়েছে। আমরা আত্মবিশ্বাসী। আমরা আগস্ট-সেপ্টেম্বরে ডুরান্ড কাপ আর কলকাতা লিগ খেলেছি । বাংলাদেশেও টুর্নামেন্ট খেলতে গেছি। ফলাফল খুব একটা ভাল হয়নি, বেশ কিছু ভাল দলের বিরুদ্ধে খেলেছিলাম। তবে আই লিগের আগে যেভাবে আমার ছেলেরা প্রস্তুতি নিয়েছে, তাতে আমি খুশি। এই টুর্নামেন্ট শুরুর আগে আমরা ২০টা ম্যাচ খেলেছি। কলকাতা লিগে ১১টা ম্যাচ, ডুরান্ডে ৫টা ম্যাচ আর শেখ কামাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ৪টা ম্যাচ খেলেছি।” দলের বিদেশিদের নিয়ে বলছিলেন, “আমার দলে স্প্যানিশ বিদেশিরা ছাড়াও ড্যানিয়েল সাইরাস আছে। বিদেশিরা দলকে নিশ্চয়ই আলাদা শক্তি দেয়। কিন্তু একইসঙ্গে স্থানীয় ফুটবলাররাও দলকে ভরসা দেয়। আমি এদের সবাইকে নিয়েই খুশি।” আই লিগে মোহনবাগানের সম্ভাবনা কতটা ? ট্রফিজয় নিয়ে কতটা আত্মবিশ্বাসী বাগান কোচ? কিবু বলছিলেন, ‘আমাদের লক্ষ্য হল আই লিগের শুরুটা যেন ভাল হয়। এর বেশি কিছু এখন আর ভাবছি না। এতা লম্বা লিগ, এখানে চোট থাকবে, কার্ড থাকবে। তাই আপাতত এক-একটা ম্যাচ নিয়েই ভাবছি।” দল নিয়ে এমনি আত্মবিশ্বাসী থাকলেও প্রথম ম্যাচে নামার আগে মাঠ নিয়ে কিন্তু কিছুটা চিন্তায় কিবু। বলছিলেন, “এমনিতে দুই জায়গার আবহাওয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই। তবে এখানকার রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠ কিন্তু আমার চিন্তার বিষয়। এখানকার কৃত্রিম টার্ফের বাউন্স অন্যরকম। এর মধ্যে যদি আবার আবহাওয়ায় আদ্রর্তা বেশি থাকে,তাহলে আমার ছেলেদের পক্ষে বেশ সমস্যারই হবে।” এদিকে দুই বিদেশি অ্যালফ্রেড আর রিচার্ড কাসাকাকে নিয়েই নিজেদের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে নামবে আইজল এফসি। তবে দলের বেশিরভাগ ফুটবলারই একদম কম বয়সের। ৭-৮ জন অনূর্ধ্ব-২২।
Related Articles
বাজি পরিবেশবান্ধব কিনা এক মুহুর্তে বলে দেবে কিউআর কোড নিষিদ্ধ বাজি আটকাতে নতুন ফরমুলা রাজ্যের।
কলকাতা, ২৯ অক্টোবর:- কোভিড কালে এবছরও কালীপুজো, দীপাবলি, ছট পুজো এবং ইংরেজি বর্ষবরণে বাজি পোড়ানোর ওপর হরেক বিধি-নিষেধ জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশবান্ধব ছাড়া যেকোনো ধরনের বাজির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাতাসে দূষণ কমাতে এরাজ্যে শুধুমাত্র গ্রীন ক্র্যাকার্স বা পরিবেশবান্ধব বাজি বিক্রি এবং পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।দীপাবলি […]
পুজোয় দোকান , বার /রেস্তোরাঁ খোলায় বাড়তি ছাড় নবান্নের।
কলকাতা, ১০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে এখন পুরোপুরি শারদোৎসবের মেজাজ।কোভিড বিধি নিষেধ মেনে মানুষ যাতে যথা সম্ভব উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। তাই মানুষ যাতে উৎসবের দিন গুলোতে সাধ মিটিয়ে খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে পারে সে ব্যাপারে উদ্যোগী হল নবান্ন। এবার দোকানপাট, রেস্তরাঁ খোলা রাখার […]
হুগলির চকবাজারে বি,টি কলেজের বটগাছে আগুন লাগায় আতঙ্কিত এলাকার মানুষ।
সুদীপ দাস,৮ এপ্রিল:- হুগলী চকবাজার এলাকায় হুগলী বিটি কলেজ ভিতর একটি বটগাছে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষ। কলেজের কোম্পাউন্ডের ভিতরই পরে থাকা ভাঙা চেয়ার টেবিলে প্রথম আগুন লাগে, পরে সেটি ভেতরে থাকা একটি বটগাছে লেগে যায়। স্থানীয় মানুষ সেই আগুন দেখতে পায়। এখনো দাউদাউ করে জ্বলছে বটগাছটি। কলেজ বন্ধ থাকায় কেউই ভিতরে যেতে পারেনি। দমকলকে […]





