হুগলি,২৭ নভেম্বর:- প্রেমিকের গোপন রাখা ধর্মীয় পরিচয় জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলো প্রেমিকা। যার জেরে নিজের বাড়িতে প্রেমীকের হাতে খুন হতে হয়েছিল প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১২ ই জুলাই সন্ধ্যে বেলায়। কোন্নগর ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায়। মৃত ওই মহিলার নাম শুভলগ্না চক্রবর্তী(৩৫)। জানা যায় শুভলগ্নার সাথে বছর কয়েক আগে প্রেম হয় কোন্নগর করাতি পাড়ার বাসিন্দা সেখ সুলতানের। এরপর তাঁদের রেজিস্ট্রি হয়ে গিয়েছিলো বলে খবর। অভিযোগ সুলতান তার ধর্মীয় পরিচয় গোপন রেখেছিলো। পরে তা জানতে পেরে শুভলগ্নার পরিবার তাঁদের বিয়ে ভেঙে দেয়। তার জেরেই সুলতান শুভলগ্নার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা তুষার চক্রবর্তী ও মা শুভ্রা চক্রবর্তী গুরুতর জখম হন ।সুলতান কে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ ১৩ তারিখ। এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন কোন্নগর ফাঁড়ির অনুপ মন্ডল।৩০২/৩০৭/২৫-২৭ আর্মস ধারায় মামলা চলে প্রায় ১৬ মাস।আজ শ্রীরামপুর কোর্টে এ,ডি,জি সেকেন্ড কোর্টে বিচারপতি মহানন্দ দাসের এজলাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়,আগামী কাল রায় দেবেন মহামান্য বিচারক।
Related Articles
শ্রীরামপুরে গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
হুগলি, ২৫ মার্চ:- শ্রীরামপুর প্রভাস নগরে গৃহবধুর গলাকাটা মৃতদেহ উদ্ধার, মৃতের নাম রেনু সাউ(৪০)। শুক্রবার সোয়া তিনটে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শ্রীরামপুর পুরসভার ২৯ নং ওয়ার্ড প্রভাসনগর পূর্বপারা এলাকায়। মৃতের স্বামী রমেশ সাউ কাপড় ফেরি করেন ভ্যানে করে। দুপুরে তার দশ বছরের ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে […]
রানাঘাটে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে বিক্ষোভ বাসিন্দাদের।
নদিয়া , ২৮ জুলাই:- খেলার মাঠ দখলকে কেন্দ্র করে চাপা ক্ষোভে সৃস্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর খেলার মাঠ এলাকায় । স্থানীয় সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ওই খেলার মাঠে স্থানীয় যুবকেরা খেলাধুলা থেকে পুজো পার্বন সব কিছুই করে আসছে। পাশে রয়েছে একটি কবরস্থান । অনেক মুসলিম […]
পস্কো আইনে গ্রেফতার গোঘাটের এক যুবককে আদালতে পাঠাল পুলিশ।
আরামবাগ, ১৪ জুন:- পস্কো আইনে হুগলির গোঘাটের এক যুবককে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠাল পুলিশ। মিথ্যা কেসের অভিযোগ আত্মীয়ের। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবক গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের কালতা কানাইপুর এলাকার বাসিন্দা। প্রতিবেশি একটি মেয়েকে নাকি যৌন হেনস্তা করে বলে অভিযোগ। মেয়েটির বাড়ির লোকজন গোঘাট থানায় লিখিত একটি অভিযোগ […]




