সোজাসাপটা ডেস্ক,২৭ নভেম্বর:- রাত পোহালেই তিন বিধানসভা উপনির্বাচনের গণনা। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। তিন জেলায় তিন বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি হয়েছে তিনটি গণনা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে থাকছে দুটি করে কাউন্টিং হল। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। তবে ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী। মূল গণনা কেন্দ্রে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সেখানে রাজ্য পুলিশ কোনভাবেই প্রবেশ করতে পারবে না। এমন নির্দেশিকাই দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশের একটি দল। দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা। আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক দলগুলি ক্যাম্প করলে তা করতে হবে ২০০ মিটারের বাইরে। দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট। যিনি ভোট গণনা কর্মীদের সচিত্র পরিচয় পত্র দেখেই ভেতরে যাওয়ার অনুমতি দেবেন। এই দ্বিতীয় বেস্ট নিচেই থাকবে মিডিয়া সেন্টার। ভোট গণনা কর্মী এবং এজেন্ট ছাড়া কেউই কাউন্টিং হলে প্রবেশ করতে পারবে না। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তিনটি কাউন্টিং সেন্টারের দুটি করে হলে থাকছে বেশকিছু টেবিল। কালিয়াগঞ্জে থাকবে কুড়িটি টেবিল। করিমপুর টেবিল থাকবে ১৭ টি। আর খড়্গপুরে থাকবে ১৬ টি টেবিল। কালিয়াগঞ্জ এ ভোট গণনা হবে ১০ রাউন্ড। করিমপুরে হবে ১৪ রাউন্ড। আর খড়্গপুরে ১৬ রাউন্ড শেষে জানা যাবে ভোটের ফল। প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে VVPAT গণনা হবে বলে কমিশন সূত্রে খবর।
Related Articles
বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল।
হুগলি,৪ ডিসেম্বর:- বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি উপভোক্তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল। বুধবার সকালে বৈদ্যবাটির ৪ নম্বর ওয়ার্ডে ১০২ জন উপভোক্তার হাতে লাইফ সার্টিফিকেট তুলে দেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত ভাতা কয়েক বছর ধরে বন্ধ করে দিলেও রাজ্য সরকার । কিন্তু অসহায়দের কথা […]
চন্দননগরে গ্রেফতার ভুয়ো আইনজীবী!
হুগলি, ২৬ জুন:- পরনে সাদা জামা কালো প্যান্ট প্রতিদিন সকাল হলেই চন্দননগর ঘাটে দেখা যেত তাকে। পরিচয় ছিল জুনিয়ার আইনজীবী হিসেবে। আর তাকেই পুলিশ গ্রেফতার করে আদালতে চালান করল। ভূয়ো আইনজীবী গ্রেফতারে খুশি চন্দননগর আদালতের আইনজীবীরা। ধৃতের নাম সাহিল সেখ। বাড়ি চন্দননগরের উদ্দিবাজার এলাকায়। তাকে গতকাল রাতে গ্রেফতার করে চন্দননগর পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, নিজে […]
নিট পরীক্ষায় ফল খরাপ,বাড়ি থেকে নিখোঁজ মেধাবী ছাত্র, চোখের জলে দিন কাটছে মায়ের।
হুগলি, ১২ জুন:- পোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালী বাগের একমাত্র ছেলে সৌদীপ এবার নিট পরীক্ষা দিয়েছিল। হুগলি কলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌদীপ।তার আগে পাউনান হাই স্কুল থেকে মাধ্যমিক। স্কুলে প্রথম থেকে ফার্স্ট হত সে। মাকে বলত ডাক্তার হতে চায়। সেই মত পড়াশোনা শুরু করে। চুঁচুড়া গৃহশিক্ষকদের কাছে অংক ফিজিক্স কেমিস্ট্রি […]





