হাওড়া, ২৮ আগস্ট:- বুধবার বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে সকাল থেকে তেমন একটা প্রভাব পড়েনি হাওড়া শহরে। হাওড়া স্টেশনে ট্রেন চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক। তবে লোকাল ট্রেন যাত্রীদের সংখ্যা ছিল অনেক কম। পাশাপাশি একই চিত্র দেখা গেছে হাওড়া বাস স্ট্যান্ডেও। যেখানে পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক থাকলেও মানুষের তেমন একটা দেখা মেলেনি। তবে হাওড়া ট্যাক্সি […]
জেলা
বনধ রুখতে ধোলাই-পেটাই এর স্লোগান মিছিল থেকে তৃণমূল বিধায়কের।
হুগলি, ২৭ আগস্ট:- বনধ রুখতে তৃণমূলের মিছিলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান উঠল। নেতৃত্বে ছিলেন খোদ এলাকার বিধায়ক অসিত মজুমদার। আগামীকাল বিজেপির ডাকা বাংলা বনধের প্রতিবাদে মঙ্গলবার রাতে চুঁচুড়ার পিপুলপাতি থেকে মিছিল বের করে তৃণমূল। বলপূর্বক বিজেপি বনধ সফল করতে এলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান তোলা হয়। মিছিল হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে […]
আরজিকর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথে নামল প্রেসক্লাব অফ হুগলির সাংবাদিকরা।
হুগলি, ২৭ আগস্ট:- আরজিকর কাণ্ডের পর থেকে ধারাবাহিকভাবে সাংবাদিকরা তুলে ধরেছেন গোটা ঘটনার বাস্তবিক চিত্র। সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে সমাজে ঘটে যাওয়ার অপ্রিতিকর ব্যবস্থাকে তুলে ধরলেও এবার একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ দেখালেন হুগলি জেলার সাংবাদিকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হুগলি প্রেসক্লাবের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায় একটি সমাবেশের আয়োজন করা হয়। যেখানে একসঙ্গে ক্যামেরা বুম ছেড়ে […]
পুলিশ বাড়ির ছাদ থেকে ইট মেরেছে, অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের।
হাওড়া, ২৭ আগস্ট:- মঙ্গলবারের নবান্ন অভিযানে জল কামান কাঁদানে গ্যাস ছাড়াও বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে, এমনটাই অভিযোগ করলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন শান্ত আন্দোলনের উপর পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। পুলিশ বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে আন্দোলনকারীদের উপরে। ২৪-২৬ জন আহত হয়েছে। আন্দোলনকারীরা কাউকে […]
পুলিশকে লক্ষ করে ইঁটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, জখম চন্ডীতলার সিআই শৌভিক গাঙ্গুলী।
হাওড়া, ২৭ আগস্ট:- এই মুহুর্তে রণক্ষেত্র পরিস্থিতি হাওড়া ময়দানে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে ও জলকামান এবং টিয়ার গ্যাস চার্জ করে। হাওড়া ময়দানের কাছে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের এলোপাথাড়ি ইটপাটকেল ও পাথর ছুঁড়লো। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হল। আন্দোলনকারীদের ছোঁড়া ইটের ঘায়ে গুরুতর জখম […]
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া।
হাওড়া, ২৭ আগস্ট:- নবান্ন অভিযান ঘিরে এই মুহুর্তে তুলকালাম পরিস্থিতি হাওড়ার সাঁতরাগাছিতে। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এদিন দুপুর ১টা নাগাদ আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশ ও র্যাফ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ ও র্যাফ পাল্টা লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের সেল ফাটায়। এরপর আন্দোলনকারীরা […]
নবান্ন অভিযানে হুগলির বিভিন্ন প্লাটফর্মে বিজেপির নেতাকর্মীদের ভিড়।
হুগলি, ২৭ আগস্ট:- গতকালই পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান আখেরে কাদের কর্মসূচি। মোবাইলে সমাজমাধ্যমের পেজ খুলে ইঙ্গিত করেছিলেন গেরুয়া বাহিনীর দিকে। যদিও বিজেপি জানিয়েছিল এই কর্মসূচি সরাসরি তাদের নয়। কিন্তু মঙ্গলবার সকালে দেখা গেল বিভিন্ন প্লাটফর্ম থেকে ট্রেনে চাপতে বিজেপির নেতাকর্মীদের। হুগলির বিজেপির এক মণ্ডল সভাপতি বাপন হাজরা এদিন […]
নবান্ন অভিযানে যাওয়ার পথেই আটক মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি।
হুগলি, ২৭ আগস্ট:- মেদিনীপুর স্টেশন থেকে আটক করা হলো মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইতকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শংকর গুছাইতকে। নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য আজ সকালে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে।
আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সহ অন্যান্য সংগঠনের নবান্ন অভিযান, শহর জুড়ে পুলিশি নিরাপত্তা, সতর্ক পুলিশ।
হাওড়া, ২৭ আগস্ট:- আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। এদিন সকাল থেকেই হাওড়া ময়দান চত্বরে সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছে। একবারে শুনশান এলাকা। হাওড়া সিটি পুলিশের কর্মীরা ময়দানের ফার্স্ট ব্যারিকেড তৈরিতে ব্যস্ত। […]











