এই মুহূর্তে জেলা

মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো।

হাওড়া, ২৮ নভেম্বর:- সদ্য শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমুল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনে জয়ী হলেও হাওড়ার বালিটিকুরি সমবায় ব‍্যাঙ্কের নির্বাচনে বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। সেইমতো বৃহস্পতিবার বালিটিকুরি সমবায় ব‍্যাঙ্কে কড়া নিরাপত্তার মধ‍্যে শুরু হয় নমিনেশন তোলার কাজ। নমিনেশন তোলার জন‍্য প্রথম দিনেই দেখা যায় সকাল থেকে দীর্ঘ লাইন। বৃহস্পতিবার এবং শুক্রবার […]

এই মুহূর্তে জেলা

দাউদাউ করে জ্বলে গেল চলন্ত গাড়ি।

হাওড়া, ২৮ নভেম্বর:- দাউদাউ করে জ্বলে গেল চলন্ত একটি গাড়ি। বুধবার রাতের ঘটনা। হাওড়ার ১৬নং জাতীয় সড়কের জালান কমপ্লেক্সের কাছে ওই ঘটনা ঘটে। চলন্ত গাড়িতে হঠাৎই আগুন ধরে যায়। আগুন লাগার মুহূর্তে গাড়ির চালক ও যাত্রীরা মুহুর্তে বেরিয়ে আসতে সক্ষম হন।ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জানা গেছে, সাঁকরাইলের দিক থেকে কলকাতাগামী লেনের […]

এই মুহূর্তে জেলা

সাত সকালেই ইডির হানা হিন্দমোটরে।

হুগলি, ২৮ নভেম্বর:- সাত সকালে ইডি হানা হিন্দমোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে।কেন্দ্রীয় এজেন্সির চার জন আধিকারিক ৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আবাসনে প্রবেশ করেন। রোহিত ও হরষিত আগরওয়াল দুই ভাই এই ফ্ল্যাটের বাসিন্দা। উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ওই আবাসন।

এই মুহূর্তে জেলা

মদ বোঝাই গাড়ি উল্টে বিপত্তি গুরাপে।

হুগলি, ২৭নভেম্বর:- বৈঁচি নুনিয়াডাঙ্গা এলাকায় মদ বোঝাই গাড়ি উল্টে যায় আজ রাত পৌণে ৮টা নাগাদ গুড়াপ কালনা রোডে এই দূর্ঘটনা হয়। ঘটনায় মৃত্যু হয় দু’জনের। মৃতরা হলেন দীপক সরকার(৩৯), হীরালাল রায়(৬৮)। তাদের বাড়ি নুনিয়া ডাঙ্গা এলাকাতে। আহত গাড়ির চালক সহ চারজনকে পান্ডুয়া থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈঁচির দিক থেকে […]

এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরে সমাজ বিরোধীদের তাণ্ডবে আতঙ্কিত মানুষ।

হাওড়া, ২৭ নভেম্বর:- গভীর রাতে বাড়ি থেকে ডেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম অসিত ভুঁইয়া। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। এলাকায় দর্জির কারিগর হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় […]

এই মুহূর্তে জেলা

ভাগীরথীর ভাঙ্গনে ভিটে-মাটি হারানোর আশঙ্কায় শান্তিপুরের কৃষকরা।

নদীয়া, ২৭ নভেম্বর:- ফের ভাগীরথী নদী বক্ষে ভাঙ্গন। নদী গর্ভে বিঘে বিঘে চাষের জমি। চিন্তায় কৃষকরা। পাকাপোক্ত ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা চাইছেন তারা। নদীয়ার শান্তিপুর গয়েশপুর টেংরিডাঙার ঘটনা। নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের টেংরিডাঙ্গা এলাকায় ভাগীরথী নদীতে ভয়াবহ ভাঙ্গন। এর আগেও একই জায়গায় ভাঙ্গনের ঘটনা ঘটেছিল তবে এবার আবার নতুন করে ভাঙ্গন দেখা দেওয়ায়, মাথায় হাত […]

এই মুহূর্তে জেলা

ব্যান্ডেলে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা,আটক স্বামী!

হুগলি, ২৬ নভেম্বর:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যান্ডেল মানসপুরে বাড়ি কিষান মালির। পেশায় অটো চালক কিষান আজ সন্ধা সাতটা নাগাদ বাড়িতে তাঁর স্ত্রী কালা মালিকে গুলি করে পালিয়ে যায়। রাত আট টা নাগাদ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন মহিলা। পুলিশ ঘটনা জানতে পেরে তদন্তে নামে। অভিযুক্তকে আটক করে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আক্রান্ত মহিলা […]

এই মুহূর্তে জেলা

টোটো ও ই-রিক্সার গণনার কাজ শুরু হলো চন্দননগরে।

হুগলি, ২৬ নভেম্বর:- মঙ্গলবার থেকে ই-রিক্সা ও টোটো গণনা শুরু হল চন্দননগরে। চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। শহরের মোট ৪ টি জায়গায় বোরোভিত্তিক এই গণনা শিবির চলছে। প্রথম দিনেই বিভিন্ন চন্দননগরের টোটোচালকেরা নাম আবেদন পত্র নিতে ভিড় জমাতে শুরু করেন। মেয়র রাম চক্রবর্তী জানান, রাজ্যে সরকারের পরিবহন দফতরের নির্দেশে এই কর্মসূচি শুরু হয়েছে। যেখানে পুর […]

এই মুহূর্তে জেলা

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার গোলাবাড়ি এলাকা।

হাওড়া, ২৬ নভেম্বর:- বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। জানা গেছে, শুক্রবার রাতে হাওড়ার টিকিয়াপাড়ার কাছে দুর্ঘটনায় গুরুতর আহত হন সুরজ শর্মা (৩৬) নামের ওই যুবক। তাঁকে হাওড়া গোলাবাড়ি থানা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। সোমবার তাঁর অস্ত্রোপচার […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়।

হাওড়া, ২৬ নভেম্বর:- সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ২২টি জোনের ৬০টি আসনের প্রতিদ্বন্দ্বিতায় সবকটিতেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। গত ১৮ এবং ১৯ শে নভেম্বর এই আসনগুলির মনোনয়ন জমা দেওয়ার তারিখ ছিল। ২১ তারিখ ছিল স্ক্রুটিনি। এরপর ২২ তারিখ তৃণমূল কংগ্রেসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। […]