এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পঞ্চায়েতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা।

হাওড়া, ২ মে:- তৃণমূলের পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্বের জের, হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল দুষ্কৃতিরা। আহত এক। প্রায় তিন থেকে চার রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। আহত হন পঞ্চায়েত প্রধানের বাবা। মহিলা প্রধানকে টার্গেট করা হয়েছিল বলে জানা গেছে। তিনি প্রাণ বাঁচাতে অফিসের টেবিলের নিচে আশ্রয় নেন। দুষ্কৃতিদের হাত থেকে […]

এই মুহূর্তে জেলা

নাকায় আটক এক লক্ষ টাকা।

হুগলি, ২ মে:- শ্রীরামপুর থানার পুলিশ নির্বাচন কমিশনের স্যাটিক সার্ভেলিয়ান্স টিম নিয়ে শ্রীরামপুর ও সিঙ্গুর থানার সীমানা এলাকায় নাকা করছিল আজ দুপুরে। সেসময় সিঙ্গুরের দিক থেকে একটি মোটর বাইক নিয়ে বৈদ্যবাটির দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী। চাঁপসারার কাছে নাকায় সেই বাইক আটকানো হয়। বাইক আরোহীর ব্যাগ তল্লাসীতে এক লক্ষ টাকা উদ্ধার হয়। টাকা কোথায় কি […]

এই মুহূর্তে জেলা

প্রচন্ড গরমে ডাবের জলে গলা ভিজিয়ে ভোটের প্রচারে তৃণমূলের রচনা।

হুগলি, ২ মে:- প্রচন্ড গরমে ভোট প্রচার থেমে নেই, ঘনঘন ডাবের জলে গলা ভিজিয়ে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার। হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রাম বিধানসভার আখনা গ্রাম পঞ্চায়েতের শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। সেখান থেকে মহানাদ এলাকায় বিভিন্ন গ্রামে শোভাযাত্রা সহকারে চলে তার ভোট প্রচার।

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়।

কোচবিহার, ২ মে:- রপ্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফলঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। ওই মাসেরই ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। এবছর মাধ্যমিকে পাস করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এবছর মাধ্যমিক […]

এই মুহূর্তে জেলা

গরমে রাস্তার কুকুর, বেড়ালদের জন্য পানীয় জলের ব্যবস্থা, সহায়তায় হাওড়া পুরসভা।

হাওড়া, ২ মে:- তীব্র তাপপ্রবাহে শুধু মানুষ নয়, জেরবার অবস্থা অবলা প্রাণীদেরও। বিশেষ করে রাস্তার কুকুর, বিড়াল সহ অন্যান্য প্রাণীদের নাজেহাল অবস্থা। মূলত এদের পাশে দাঁড়াতে হাওড়া শহরে এবার এগিয়ে এলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করবে হাওড়া পুরসভা। রাস্তার প্রাণীদের জলকষ্ট মেটাতে তাদের জন্য এই গরমের সময় বিশেষ পাত্র রাখার ব্যবস্থা […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে দশম হুগলির নীলাঙ্কন।

হুগলি, ২ মে:- মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে হুগলির নীলাঙ্কন মন্ডল। তাঁর প্রাপ্য নম্বর ৬৮৪। বাড়ি পাণ্ডুয়া স্টেশন রোডে। নীলাঙ্কন ব্যান্ডেলের এক বেসরকারি স্কুলের ছাত্র। বাবা পার্থ সারথি মন্ডল কালনা শ্রী শ্রী নীগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মন্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে চতুর্থ তপজ্যোতি আগামীদিনে কার্ডিওলজিস্ট হতে চায়।

হুগলি, ২ মে:- ক্লাস ওয়ান থেকে ক্লাস ১০ পর্যন্ত কোনো দিনও দ্বিতীয় হয় নি! সর্বদাই ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে তপজ্যোতি মন্ডল। এবার জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক সেখানে ও চূড়ান্ত সফল। ৯৮.৫৭ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকের চতুর্থ স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ কামারপুকুরের তপজ্যোতি মন্ডল। তোপয্যোতি এর মাধ্যমিকের মোট প্রাপ্ত নম্বরের পরিমাণ […]

এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ মিশনের ১২৮তম প্রতিষ্ঠা দিবস।

হাওড়া, ১ মে:- ১২৭ বছর আগে ১লা মে ১৮৯৭ সালে কলকাতার বলরাম বাবুর বাটীতে যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ আজ তা ১২৮তম বছরে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবারেও বেলুড় মঠে এই বিশেষ দিনটি পালিত হলো ভক্তি, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে। নবনির্মিত অভেদানন্দ কনভেনশন সেন্টারে বুধবার ১মে বিকেল ৪টেয় অনুষ্ঠানের সূচনা হয়। প্রথা […]

এই মুহূর্তে জেলা

রাস্তায় আবর্জনা ঢেলে পথ অবরোধ হাওড়ার পিলখানা জিটি রোডে।

হাওড়া, ১ মে:- এলাকায় দিনের পর দিন পরিষ্কার হয়না ময়লা আবর্জনা। হাওড়া পুরসভার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। আর এই অভিযোগে রাস্তায় আবর্জনা ফেলে অবরোধ করলেন এলাকার মানুষ। আজ সকালে উত্তর হাওড়ার পিলখানায় জিটি রোড অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের আস্বাসেও অবরোধ না ওঠায় ঘটনাস্থলে আসেন উত্তর হাওড়ার বিধায়ক […]

এই মুহূর্তে জেলা

শ্রমিকদের সঙ্গে নিয়ে পতাকা তুলে শ্রমিক দিবস পালন বিজেপি প্রার্থী লকেটের।

হুগলি, ১ মে:- মে দিবসে চটকল শ্রমিকদের নিয়ে পতাকা তুলে শ্রমিক দিবস পালন করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন সকালে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিক মহল্লায় প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়। তিনি বিজেপি শ্রমিক সংগঠন চটকল মজদুর ইউনিয়ন ভবনে কর্মিদের ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন।মিলের বর্তমান পরিস্থিতি জানতে চান। মজদুররা মিলের বিভিন্ন সমস্যার কথা […]