কোচবিহার, ১৮ জুন:- দু’দিনের কোচবিহার সফরে এসে মদনমোহন বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রথমে মদনমোহন এরপর সেখানেই থাকা মা কালী ও জয় তারা মন্দিরে পুজো দেন। পুজো শেষে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, মা-মাটি-মানুষ গোত্রে তিনি পুজো দিয়েছেন। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের জন্য কোচবিহারবাসিকে ধন্যবাদ জানান তিনি। সোমবার রাতে […]
জেলা
গ্যাস সিলিন্ডারে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হাওড়ায়।
হাওড়া, ১৮ জুন:- গ্যাস সিলিন্ডারে আগুন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি পরিবার। মঙ্গলবার সকালে হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙা সরদারপাড়া এলাকার বাসিন্দা সফিকুল আনসার সর্দারের বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। জানা গেছে, পরিবারের এক সদস্যা রান্নাঘরে রান্না করতে গেলে আচমকাই আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে দ্রুতগতিতে ছড়াতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন […]
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিপত্তি হাওড়ার কারখানায়।
হাওড়া, ১৮ জুন:- হাওড়ার বজরংবলী কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণের জেরে বিপত্তি। সিলিন্ডার লিক করে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ঘটনায় মারাত্মক জখম হন দুই শ্রমিক। মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে হাওড়ার ঘুসুড়ির বজরংবলীতে। গোডাউনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে এলাকার মানুষ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। গোডাউনের অন্যান্য লেবার […]
বেহাল বিদ্যুৎ পরিষেবা, প্রতিবাদে হাওড়ার তিন রাস্তা অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ।
হাওড়া, ১৮ জুন:- বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে উপযুক্ত পরিষেবার দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি আটকে বিক্ষোভ হাওড়ায়। মঙ্গলবার সকালে একইসাথে তিনটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগর এলাকায় বিক্ষোভ অবরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বড়গাছিয়া জাঙ্গিপাড়া রোড, মুন্সিরহাট সীতাপুর রোড এবং জগৎবল্লভপুর মোশার রোড অবরোধ করা হয়েছে বলে জানা […]
মা মাটি মানুষের নামে আগামীকাল মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী।
কোচবিহার, ১৭ জুন:- শিলিগুড়ি রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর তা সরজমিনে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সোজা রাত্রিযাপনের জন্য ছুটে আসেন কোচবিহারে। রাত ৯:১০ এ তিনি কোচবিহার সার্কিট হাউসে এসে পৌঁছান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজনৈতিক কোন কাজে তিনি আসেননি। ট্রেন দুর্ঘটনা ক্ষতিয়ে দেখতে এসেছেন। পাশাপাশি তিনি জানান কাল সকাল ১১.৩০ […]
উপনির্বাচনের নির্ঘণ্ঠ বাজতেই লাগাতার ভোট প্রচার তৃণমূলের।
রানাঘাট, ১৭ জুন:- আগামী ১০ জুলাই নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভায় হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচনে আবারো তৃণমূলের প্রার্থী হলেন সদ্য রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারী। যদিও তার নাম ঘোষনা হওয়ার পর থেকেই আবারো তিনি দিনরাত এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। উপনির্বাচনে ফলাফল নিয়ে তৃণমূল নেতৃত্ব জানান, লোকসভা নির্বাচনে তারা হেরে […]
রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ঘাতক বাসে ভাঙচুর। আটক চালক সহ বাস।
হাওড়া, ১৭ জুন:- রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ঘাতক বাসে ভাঙচুর। আটক চালক সহ বাস। হাওড়ার সাঁতরাগছি স্টেশনের সামনে গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। রবিবার রাতে বাস পার্কিংয়ের সময় কর্তব্যরত ট্রাফিক হোম গার্ড শচীন রজক (২৭) এর উপর দিয়ে চলে যায় বাস। আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ার আন্দুলের এক […]
অবৈধ বালি বোঝাই ট্রাক ও ডাম্পার আটক হুগলিতে।
হুগলি, ১৬ জুন:- হুগলি জেলার গ্রামীণ পুলিশের গুড়াপ থানা ও দাদপুর থানার যৌথ অভিযানের চালিয়ে ১২ টি অবৈধ বালি বোঝাই ট্রাক ও ডাম্পার আটক করল। পুলিশের সূত্রে জানা গিয়েছে। এই বালি গুল বর্ধমান জেলার ও বীরভূম জেলার বিভিন্ন নদী থেকে অবৈধ ভাবে ট্রাক ও ডাম্পারে বোঝাই করে দূর্গাপুর হাইওয়েজের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতা, […]
উত্তপ্ত হাওড়ার শালিমার, পার্কিং নিয়ে গন্ডগোলের জের, নামল র্যাফ।
হাওড়া, ১৬ জুন:- হাওড়ার শালিমারে পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষ। দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বচসা এদিন চরমে ওঠে। ইট বৃষ্টি হয়। বাড়িঘরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, শালিমার পাঁচ নম্বর এলাকার বুল্লা ভাই এর সাথে […]
বহুতলে আগুন লাগলে আর মই নয়,হুগলি- চুঁচুড়া পৌরসভা আনলো স্কাই লিফটার।
হুগলি, ১৫ জুন:- ঝড়ে গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে, বহুতলে আগুন লাগলে আর মই নিয়ে দৌড়তে হবে না, হুগলি চুঁচুড়া পুরসভার স্কাই লিফটার সেই কাজ করবে অনায়াসে। অতিতে আয়লা, ফনি অথবা আমপান হালের রেমালের মত ঘূর্নিঝড়ে গাছ ভেঙে পরে, বিদ্যুৎ এর তার ছিঁড়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরাঞ্চলে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা ফেরাতে সময় […]











