এই মুহূর্তে খেলাধুলা

রাজ্যে খেলা কবে শুরু ? শুক্রবার ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে বৈঠক ক্রীড়ামন্ত্রীর।

স্পোর্টস ডেস্ক, ১১ জুন: রাজ্যে আনলক ওয়ানে খেলাধুলোকে কী ভাবে ছন্দে ফেরানো যায় সেই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। শুক্রবার রাজ্যের ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে আলোচনার জন্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠকে ডেকেছেন। করোনা পরবর্তী খেলার ভবিষ্যৎ কী, সেই ছবিটা এই বৈঠকে অনেকটাই স্থির হবে বলে আশা রাখছে রাজ্যের ক্রীড়ামহল। করোনার কারণে আইলিগের অবশিষ্ট ম্যাচ বাতিল […]

এই মুহূর্তে খেলাধুলা

পুজোর আগেই আইপিএল আয়োজনের সম্ভাবনা! কী বললেন মহারাজ ?

স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- ১০ জুন আইসিসি চলতি বছরের মেগা টুর্নামেন্ট টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায় নি। এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কা। ফাঁকা মাঠে বিশ্বকাপে আর্থিক ধাক্কা আর মাঠ ভরিয়ে বিশ্বকাপ করলে প্রাণের ঝুঁকি। সমস্যার সমাধানে তাই বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়া। আইসিসি অবশ্য জুলাইয়ে […]

এই মুহূর্তে খেলাধুলা

কলকাতা ময়দানে অনন্য নজির, সর্বস্তরের মানুষের জন্য মাস্ক নিয়ে এল শতবর্ষের ইস্টবেঙ্গল।

স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- একদিকে যখন গোটা দেশের মানুষ করোনায় বিধ্বস্ত, অন্যদিকে উম্পুন সাইক্লোনের জেরে ক্ষতিগ্রস্থ বাংলা। এমন অবস্থায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে কলকাতা ময়দানের দুই প্রধানের সভ্য সমর্থকরা। এমনকি, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফ থেকেও বাড়ানো হয়েছে সাহায্যের হাত। কিন্তু এবার ইস্টবেঙ্গল যে পদক্ষেপ নিল, তা নিঃসন্দেহে নজিরবিহীন। সাধারণ মানুষের জন্য এবার মাস্ক উৎপাদন […]

এই মুহূর্তে খেলাধুলা

তুমি যদি আরও কিছু দিন খেলতে! যুবরাজকে কেন বললেন রোহিত ?

স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- আগের বছর ১০ ই জুন ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন যুবরাজ সিং। অবসরের বার্ষিকীতে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রোহিত শর্মা।অবসরের বার্ষিকীতে ভক্তদের উপচে পড়া শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন যুবরাজ। যা নিয়ে টুইট করেছিলেন যুবি। লিখেছিলেন, “ভক্তদের থেকে এত ভালবাসা পেয়ে ধন্য। এই দিনটা স্পেশাল ও স্মরণীয় করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ। […]

এই মুহূর্তে খেলাধুলা

কিপিং না দেখেই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল ধোনিকে, ফাঁস করলেন কিরমানি।

স্পোর্টস ডেস্ক, ১১ জুন:- সাল ২০০৪। দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলে উপেক্ষিত থাকার হতাশা দূর করতে ঠিক করে নিয়েছিলেন, এমন ছক্কা হাঁকাবেন, যা এক্কেবারে মাঠে থাকা নির্বাচকদের গায়ের ওপর পড়ে। তারপর সেই বিধ্বংসী ইনিংস। জাতীয় দলে ডাক। বাকিটা ইতিহাস। মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে অন্তর্ভুক্তির এই কাহিনি প্রায় সকলেরই জানা। তবে […]

এই মুহূর্তে খেলাধুলা

ঝুলে রইল টি-২০ বিশ্বকাপ ও আইপিএল এর ভাগ্য !

স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- বুধবারের বোর্ড মিটিংয়েও চলতি বছরের টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারল না আইসিসি। একই সঙ্গে ঝুলে রইল মহিলাদের আগামী বছরের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ভাগ্যও। করোনা ভাইরাসের প্রভাব এখনও নিয়ন্ত্রণে না আসায় আপাতত পরিস্থিতির ওপর নজর রাখাই শ্রেয় বলে মনে করছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। ক্রিকেটার, ক্রিকেট প্রেমীদের […]

এই মুহূর্তে খেলাধুলা

বৃহস্পতিবার শুরু লা-লিগা, ফুটবল উত্তেজনা চড়ছে স্পেনে ।

স্পোর্টস ডেস্ক, ১০ জুন:- বৃহস্পতিবার রাতে ইউরোপের দ্বিতীয় দেশে ফুটবলযজ্ঞ শুরু হতে চলেছে। সেভিয়া বনাম রিয়াল বেতিস ম্যাচ দিয়ে স্প্যানিশ লা-লিগায় বন্ধ দরজা খুলতে চলেছে। ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে এই ম্যাচ দেখা যাবে। এর আগে জামার্নির বুন্দেসলিগা ও দক্ষিণ কোরিয়ার কে লিগে ঢাকে কাঠি পড়েছে। কোভিড পরবর্তী সময় তৃতীয় লিগ হিসেবে এবার লা-লিগা শুরুর […]

এই মুহূর্তে খেলাধুলা

এমন কিছু বলেছিলাম যেটা বলা ঠিক হয়নি’ প্রথম দেখাতে অনুষ্কাকে কী এমন বলেছিলেন বিরাট ?

স্পোর্টস ডেস্ক , ১০ জুন:- বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার প্রেম সেলুলয়েডের গল্পের থেকেও রঙিন ৷ বিরুষ্কা ফ্যানদের কাছে এ যেন এক রূপকথার গল্পের সত্যি হয়ে যাওয়া ৷ প্রথমে একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ে আলাপ হওয়ার থেকে যে সম্পর্কের শুরু সেটাই এখন সারা জীবনের বন্ধন হয়ে গেছে ৷ ২০১৩ সালে প্রথম তাঁদের দেখা হয় ৷ ততদিনে বিরাট […]

এই মুহূর্তে খেলাধুলা

টেস্ট সিরিজের একমাস আগেই ইংল্যান্ডে হাজির ক্যারিবিয়ানরা।

স্পোর্টস ডেস্ক , ১০ জুন:- আবারও মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। জুলাইয়ে বল গড়াবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজে। সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (৯ জুন) ইংল্যান্ডে পৌছেছে ক্যারিবিয়ানরা। সিরিজের এক মাস আগে ইংল্যান্ডে পৌঁছেই ক্যারিবিয়ানরা ওল্ড ট্রাফোর্ডে চলে গেছে ১৪ দিনের কোয়ারান্টিনের জন্য। ইংল্যান্ডের বিমান ধরার আগে স্কোয়াডের সকল ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে। […]

এই মুহূর্তে খেলাধুলা

বুধবার আইসিসির হাইভোল্টেজ বৈঠক , কোন কোন টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ ?

স্পোর্টস ডেস্ক, ৯ জুন:- ২৮ মে এর পর আবার ১০ জুন। ফের ভবিষ্যত ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করতে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইভোল্টেজ বৈঠকে বসছে আইসিসি। এর আগে গত ২৮ মে বিশ্বের ক্রিকেটে অংশগ্রহণকারী সমস্ত দেশের বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে একদফা বৈঠক সারে আইসিসি। তবে বিশ্বে করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাই সেই বৈঠকে […]