স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- মোহনবাগান-ইস্টবেঙ্গল, দুই প্রধানের জার্সিতে বহু স্মরণীয় গোল রয়েছে ময়দানের কালো হরিণের। বুটজোড়াকে তুলে রেখে ফুটবলকে আলবিদা জানিয়েছিলেন সেই ২০০৩ সালে। আর অবসরের ১৭ বছর পর তাঁর কথা মনে পড়ল ফেডারেশনের। এতদিন পর পদ্মশ্রী পুরস্কারের জন্য আইএম বিজয়নের নাম সুপারিশ করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অবসরের বছরেই অর্জুন সম্মানে ভূষিত হয়েছিলেন […]
খেলাধুলা
শহিদ জওয়ানদের অপমান করায় চাকরি গেল চেন্নাই সুপার কিংসের ডাক্তারের।
স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- গালওয়ানে ভারত-চিন সংঘর্ষে শহিদ জওয়ানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার জন্য চাকরি গেল চেন্নাই সুপার কিংসের টিম ডাক্তারের। সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফে টিম ডাক্তারকে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতেই। সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছে ২০ জন ভারতীয় জওয়ান। সংঘর্ষে মৃত্যু […]
কথা রাখল মোহনবাগান, সময়ের আগেই বেতনের প্রথম কিস্তি ফুটবলারদের।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- নির্ধারিত সময়ের আগেই ফুটবলারদের বকেয়া বেতনের প্রথম কিস্তি মিটিয়ে দিল সবুজ-মেরুণ। বকেয়ার দ্বিতীয় কিস্তি কবে শোধ করা হবে, তাও আইলিগ জয়ী ক্লাবের তরফে জানানো হয়েছে। ইস্টবেঙ্গলের পথে না হেঁটে আইলিগ জেতানো ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া গত সপ্তাহ থেকেই শুরু করেছিল মোহনবাগান। এসএমএসের মাধ্যমে খেলোয়াড়দের বার্তা পাঠিয়েছিলেন ক্লাব কর্তারা। […]
আজ কোপা ইটালিয়ার হাইভোল্টেজ ফাইনালে অগ্নিপরীক্ষা সিআর সেভেনের ।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- বিশ্বের ফুটবল প্রেমীদের হতাশ করেছেন তিনি। কোপা ইটালিয়া সেমিফাইনালের দ্বিতীয় পর্বে এসি মিলানের বিরুদ্ধে শুধু পেনাল্টিই নষ্ট করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। অথচ লা লিগায় প্রত্যাবর্তনের ম্যাচে লিয়োনেল মেসির জাদুতে মায়োরকাকে চূর্ণ করেছে বার্সেলোনা। এই পরিস্থিতিতে বুধবার রোমে দর্শকশূন্য স্টেডিয়ামে নাপোলির বিরুদ্ধে ফাইনালে নিজেকে প্রমাণ করতে […]
অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট কঠিন লড়াই, বলছেন হিটম্যান।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- বছর শেষে কোভিড-১৯ প্রতিকূলতাকে পিছনে ফেলে কঠিন সিরিজ খেলতে উড়ান ধরবে ভারতীয় দল। আর সেই সিরিজ নিয়ে এবার চর্চা শুরু করে দিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে এ বছর পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত। সেই নিয়েই মন্তব্য করেছেন রোহিত।হিটম্যান বলেন, অস্ট্রেলিয়ার মাঠে দিন রাতের পরিবেশে মানিয়ে নেওয়া […]
লাদাখে শহিদ জওয়ানদের শ্রদ্ধা টিম ইন্ডিয়ার ।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তনী যুবরাজ সিং, শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ সহ অন্যান্যরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাদাখে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া […]
লা লিগার ইতিহাসে নয়া নজির মেসির !
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লা লিগার ইতিহাসে পেনাল্টিতে দ্বিতীয় সর্বোচ্চ গোল লিওনেল মেসির। ফের চমক দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল বার্সালোনা। এই ম্যাচে লেগানসকে বার্সালোনা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। আর এই ম্যাচে বার্সার হয়ে একটি গোল করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে একটি দুরন্ত গোল দলকে উপহার […]
করোনা আক্রান্ত বাংলার টেবিল টেনিস তারকা।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনার থাবা এবার বাংলার টেবিল টেনিসেও। বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সৌভিক কর করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। তবে শুধু সৌভিক নন, তাঁর পরিবারে বাবা-মা এবং স্ত্রীও কোরোনায় আক্রান্ত হয়েছেন। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমানে চারজনই বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। […]
ফুটবলারদের ফিটনেস বজায় রাখতে কী প্রস্তাব দিলেন বার্সা কোচ ?
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনা আবহে দীর্ঘদিন পর মাঠে ফিরেছে স্প্যনিশ লা লিগা। দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ফুটবলাররা। আবার খেলতে হবে ঘনঘন ম্যাচ। তাই খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি থাকছে। থাকছে ইনজুরির শঙ্কা। কিন্তু মরসুমের এই সময়ে ইনজুরিতে খেলোয়াড় হারানো মানে দলের বিপদ। তাই খেলোয়াড়রা যাতে ইনজুরিতে না পড়ে সেজন্য রোটেশন করে খেলানোর ইঙ্গিত দিয়েছেন […]
বুন্দেশলিগায় বায়ার্ন এর বাজিমাৎ, চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনা ভাইরাসের পর নতুন করে শুরু হওয়া জার্মান বুন্দেশলিগায় শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন। ওয়েন্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই ম্যাচেও জয় সূচক একমাত্র গোলটি করেন পোল্যান্ডের তারকা রবার্ট লেভানদস্কি। ম্যাচের ৪৩ মিনিটে গোলটি করেন তিনি। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের বাকি আছে আর দুটি ম্যাচ। বুরুশিয়ার বাকি আছে ৩টি […]

