এই মুহূর্তে খেলাধুলা

আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে সর্বকনিষ্ঠ নিতিন মেনন।

স্পোর্টস ডেস্ক , ২৯ জুন:- ভারত থেকে এর আগে পর্যন্ত আইসিসির এলিট প্যানেল আম্পায়ারের তালিকায় ছিলেন দু’জন। শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন ও সুন্দরম রবি। নিতিন মেনন হলেন ভারত থেকে এই প্যানেলে আসা তৃতীয় আম্পায়ার।  আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন নিতিন মেনন। ৩৬ বছর বয়সি মেনন ২০২০-’২১ মরসুমের জন্য এলিট প্যানেলের ১২ জনের তালিকায় সর্বকনিষ্ঠ।এর আগে এমিরেটস […]

এই মুহূর্তে খেলাধুলা

সমর্থকদের আবেগের জের, শান্তির মুখে পড়তে পারে লিভারপুল !

স্পোর্টস ডেস্ক , ২৯ জুন:- তিন দশক পর ইপিএল জিতেছে লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ক্লপের দল। তিন দশক অপেক্ষার পর প্রিয় দলের ইপিএল জেতার আনন্দে রাস্তায় বাঁধনছাড়া উচ্ছ্বাসে মাতেন লিভারপুল সমর্থকরা। করোনা আবহে সামাজিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে পার্টিতে মজে থাকেন তাঁরা। লাঠিচার্জ করেও থামানো যায়নি সমর্থকদের উল্লাস। ১৫ জনকে […]

এই মুহূর্তে খেলাধুলা

স্প্যানিশ লা লিগায় নয়া মাইলস্টোন রিয়ালের।

স্পোর্টস ডেস্ক , ২৯ জুন:- স্প্যানিশ লা লিগার ম্যাচে এস্পানিওলকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের জয় সূচক একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসমিরো। এই গোলটিতে দুর্দান্ত এক অ্যাসিস্ট করেন করিম বেনজমা। ক্যাসমিরো মনে করেন গোলটার অ্যাসিস্টাই ছিল সবকিছু। তাই এই গোলটি তার নয়, এটা বেনজামার। ম্যাচ শেষে ক্যাসমিরো বলেন, “এই গোলটি করিমের। তার […]

এই মুহূর্তে খেলাধুলা

ক্রিকেট ছেড়ে নতুন ভূমিকায় মাহি !

স্পোর্টস ডেস্ক ,২৯ জুন:- শেষবার ৯ জুলাই দেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন। সেই ম্যাচের পর আর দেশের জার্সিতে মাহিকে খেলতে দেখা যায়নি। আইপিএল দিয়ে প্রত্যবর্তন করার কথা থাকলেও করোনা উদ্বেগের কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় ফের কবে মাহিকে ক্রিকেট মাঠে দেখা যাবে জানা নেই। এই পরিস্থিতিতে ক্রিকেট ছেড়ে বিকল্প হিসেবে চাষআবাদকে খুঁজে […]

এই মুহূর্তে খেলাধুলা

বৃষ্টিতে আর ক্রিকেট বাতিল নয়, চণ্ডীগড়ে এবার বিশ্বের প্রথম হাইটেক স্টেডিয়াম।

স্পোর্টস ডেস্ক, ২৯ জুন:- বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়ামও তৈরি হবে ভারতে। এই স্টেডিয়ামে যা সুযোগ সুবিধা রয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরাতে ও নেই। জানা যাচ্ছে, এবার বৃষ্টি হলেও ম্যাচ বন্ধ হবে না। সাধারণত ক্রিকেট স্টেডিয়ামে ছাদ থাকে না। কিন্তু চণ্ডীগড়ের নির্মীয়মাণ এই হাইটেক স্টেডিয়ামে বৃষ্টি থেকে ম্যাচ বাঁচানোর যাবতীয় ব্যবস্থা থাকবে। […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত ১৯৮৬ এর বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার কোচ।

স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- কোভিড ১৯-এ আক্রান্ত হলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের কোচ কার্লোস বিলার্দো। সম্প্রতি করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। যদিও তাঁর শরীরে মারণ ভাইরাসের কোনও রকম উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছে বিলার্দোর পরিবার। ১৯৮৬ মারাদোনা সমৃদ্ধ লাতিন আমেরিকার অন্যতম ফুটবল শক্তি আর্জেন্তিনা শেষবারের মত বিশ্বকাপের […]

এই মুহূর্তে খেলাধুলা

হোম ম্যাচ ও অ্যাওয়ে ম্যাচে এবার কী দুই রঙের জার্সিতে মোহনবাগান ?

স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের পর থেকেই নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক নিয়ে জল্পনা তুঙ্গে। ক্লাব কর্তারা এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেও বিশ্বস্ত সূত্রের খবর, দু’রকম জার্সি তৈরির ভাবনা এটিকে-মোহনবাগান শিবিরের অন্দরমহলে।  মোহনবাগানের ঐতিহ্য বজায় রেখে ঘরের মাঠে (হোম ম্যাচ) জার্সির রং সবুজ-মেরুন রাখার সম্ভাবনা কার্যত চূড়ান্ত। বাইরের মাঠের (অ্যাওয়ে ম্যাচ) জার্সিতে […]

এই মুহূর্তে খেলাধুলা

ইস্টবেঙ্গলের পাশে সুজন চক্রবর্তী, চিঠি মমতাকে।

স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এরপর মুখ্যমন্ত্রী, লাল-হলুদ কর্তাদের ফেডারেশনের সঙ্গে এই নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেও বলেন। আর এবার ইস্টবেঙ্গল যাতে আইএসএলে খেলতে পারে সেই নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন […]

এই মুহূর্তে খেলাধুলা

অভিনব দৌড় প্রতিযোগিতায় শামি।

স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- করোনাভাইরাসের কারণে সারা দেশে এখনও চলছে লকডাউন৷ কিন্তু মাস তিনেকের পর এবার বাইরে ট্রেনিং করতে শুরু করে দিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা৷ টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার মহম্মদ শামি তাঁর ওয়ার্ক-আউটের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করলেন৷ ইনস্টাগ্রামে তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে যে, তিনি তাঁর পোষা কুকুরের সাহায্যে গতি […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত ক্রিকেটাররা, উদাসীন পিসিবি।

স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছেন স্কোয়াডের ১০ জন ক্রিকেটার। কিন্তু মারণ ভাইরাসে আক্রান্ত ক্রিকেটারদের প্রতি উদাসীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় নির্বাচক তথা দেশের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক।ইংল্যান্ড সফরে রওনা দেওয়ার আগে সম্প্রতি করোনা পরীক্ষা করা হয় স্কোয়াডে থাকা পাক ক্রিকেটারদের। রিপোর্টে […]