খেলাধুলা এই মুহূর্তে

ঘোষিত সিপিএল এর ক্রীড়াসূচি , লিগ শুরু ১৮ অগস্ট।

স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- আইপিএলের দিন ঘোষণার ঠিক পরেই এবার ঘোষিত হল সিপিএল এর দিন। প্রকাশিত পূর্নাঙ্গ সূচি। করোনার প্রাদুর্ভাবের কারণে এবার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে শুধু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল সহ মোট ৩৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোর মোট দুটি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে […]

এই মুহূর্তে খেলাধুলা

বৃষ্টিতে ভেস্তে গেল টেস্টের চতুর্থ দিন, জয়ের অপেক্ষায় ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক, ২৮ জুলাই:- বরুণ দেবতায় এখন একমাত্র ভরসা ক্যারিবিয়ানদের। সারাদিন বৃষ্টির জেরে সোমবার একটা বলও খেলা সম্ভব হল না তৃতীয় টেস্টের। কয়েক মাসের বিরতির কাটিয়ে, করোনা আবহে ক্রিকেট শুরু হওয়ার পর প্রথম টেস্ট সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড। শেষ দুই দিনে ইংরেজদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর দরকার ছিল মাত্র ৮ উইকেট। টেস্টের তৃতীয় দিনের […]

এই মুহূর্তে খেলাধুলা

আইপিএল আয়োজনে আরব আমিরশাহীকে গ্রিন সিগন্যাল বিসিসিআই এর।

স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- চলতি বছরের আইপিএল আয়োজনের জন্য আরব আমিরশাহীকে স্বীকৃতি পত্র পাঠিয়ে দিল বিসিসিআই। ফলে আইপিএল কোন দেশে তা নিয়ে আর কোনও সংশয় রইল না। আইপিএলের ব্যবস্থাপনা নিয়ে দুই বোর্ডের মধ্য কথা হচ্ছে বলেও জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। খুব শীঘ্র এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্যাটেল। ২০১৪ সালের আইপিএলের […]

এই মুহূর্তে খেলাধুলা

আবেগে ভাঁটা ! লকডাউনে অনলাইনেই মোহনবাগান দিবসের বিভিন্ন অনুষ্ঠান।

স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- বুধবার ২৯ জুলাই। আর ২৯ জুলাই মানেই বাঙালির গর্বের দিন। আবেগের দিন। মোহনবাগান দিবস। আর এবার শতাব্দী প্রাচীন ক্লাব নয়া মোড়কে, নয়া আঙ্গিকে। এটিকে-মোহনবাগান। ফলে এবারের মোহনবাগান দিবসের উৎসব আলাদা মাত্রা পেতেই পারত। আড়ম্বর আয়োজন আরও জমকালো হতো নিঃসন্দেহ। কিন্তু সে সব কোথায় কী! করোনার করাল গ্রাসে কাঁপছে গোটা দেশ। […]

এই মুহূর্তে খেলাধুলা

সুপার লিগে এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন, লিগ শুরু ৩০ জুলাই ।

স্পোর্টস ডেস্ক , ২৭ জুলাই:- ৩০ জুলাই সাউদাম্পটনে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বনাম আয়ারল্যান্ডের ম্যাচের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য নতুন ওডিআই সুপার লিগ । ঠিক হয়েছে ১৩টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। যার মধ্যে ১২টি দল আইসিসির পূর্ণ সদস্য । আর অন্য দলটি হল নেদারল্যান্ডস । যারা ২০১৫-১৭-র ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ জিতেছিল । […]

এই মুহূর্তে খেলাধুলা

সোমবারই মহারাজের সভাপতি পদে মেয়াদে ইতি, ১৭ অগাস্ট সুপ্রিম শুনানি ।

স্পোর্টস ডেস্ক , ২৭ জুলাই:- সুপ্রিম কোর্ট মনোনিত প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি সংবিধান অনুযায়ী সোমবার অর্থাৎ ২৭ জুলাই শেষ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে গেলে মহারাজকে তিন বছরের কুলিং-অফের নিয়ম মানতেই হবে। অর্থাৎ তিন বছর তিনি দেশের ক্রিকেট প্রশাসকের পদে থাকতে পারবেন না। অন্যদিকে, […]

এই মুহূর্তে খেলাধুলা

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে ফের করোনা হানা।

স্পোর্টস ডেস্ক, ২৭ জুলাই:- লক্ষ্মীরতন শুক্লার পরিবারে দ্বিতীয়বারের জন্য করোনা হানা ! এর আগে গত ২৪ জুলাই লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । উপসর্গ থাকায় লক্ষ্মীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল । তিনি আপাতত সুস্থ । স্ত্রী সুস্থ হয়ে ফেরার কয়েক দিনের মধ্যে পরিবারের দ্বিতীয় আরেকজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে […]

এই মুহূর্তে খেলাধুলা

সিরিজ জয় সময়ের অপেক্ষা ইংরেজদের, দরকার ৮ উইকেট।

স্পোর্টস ডেস্ক , ২৭ জুলাই:- কয়েক মাসের বিরতির কাটিয়ে, করোনা আবহে ক্রিকেট শুরু হওয়ার পর প্রথম টেস্ট সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড। শেষ দুই দিনে ইংরেজদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর দরকার মাত্র ৮ উইকেট। ব্যাটে-বলে তারা যে অপ্রতিরোধ্য তা আবারও প্রমাণ করে দিল জো রুট অ্যান্ড কোম্পানি। টেস্টের তৃতীয় দিনের শেষেই কার্যত ক্যারিবিয়ানদের মনোবল ভেঙে, […]

এই মুহূর্তে খেলাধুলা

এমবাপের চোট , পিএসজি শিবিরে আতঙ্ক

স্পোর্টস ডেস্ক , ২৬ জুলাই:- সেন্ট এতিয়েনের বিরুদ্ধে ২-১ গোলে জিতে ফরাসি কাপ ঘরে তুলল প্যারিস সেন্ট জার্মেইন। তবে জয়ের রাতেও দুশ্চিতা বয়ে এল লিগা ওয়ান চ্যাম্পিয়নদের শিবিরে। বিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে মাঠ ছাড়তে হল দলের তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে। চোট এতোটাই গুরুতর যে আগামী সপ্তাহে ফরাসি লিগ কাপ ফাইনালে তো বটেই, এমনকি আগামী মাসে […]

এই মুহূর্তে খেলাধুলা

আর্কাইভ তৈরি করে চমক ইস্টবেঙ্গলের , ১৩ অগাস্ট উদ্বোধন।

স্পোর্টস ডেস্ক, ২৬ জুলাই:- শনিবার এফএসডিএলের বৈঠকে ১০ দলের আইএসএলের ইঙ্গিতের পর ইস্টবেঙ্গলে আইএসএল খেলা নিয়ে ঘরে বাইরে আরও চাপ তৈরি হয়েছে। ইনভেস্টারের না আসায় অবশ্য ক্লাবের আধুনিকীকরণে কোনও বাধা হচ্ছে না। কলকাতার প্রথম ক্লাব হিসেবে ইস্টবেঙ্গলে একশোর বছরের আর্কাইভ তৈরি হতে চলেছে। এই আর্কাইভে ক্লাবের ইতিহাস, ক্লাবের একশো বছরে জার্সির বদল, ক্লাবের প্রথম ট্রফি, […]