কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ছ মাস আগে থেকেই আগামী বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল অর্থ দফতর। সব দফতরের বাজেট প্রস্তাব আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আইএফএমএস পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট প্রস্তাব পৃথকভাবে পেশ করতে হবে। কীভাবে পেশ করতে হবে তার […]
কলকাতা
মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্র বাছাইয়ে বিশেষ গুরুত্ব পর্ষদের।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্র বাছাইয়ে বিশেষ সর্তকতা মূলক ব্যবস্থা নিচ্ছে। রাজ্যজুড়ে পরীক্ষাকেন্দ্র বাছাইয়ে একাধিক শর্তাবলি তৈরি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যজুড়ে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এবার ন্যূনতম ৩০০-৮০০ পরীক্ষার্থী থাকবে। তার কম পড়ুয়ার জন্য কোনও স্কুলকে পরীক্ষাকেন্দ্র হিসেবে চিহ্নিত করা যাবে না। তবে দার্জিলিংয়ের […]
ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণেই, জানালো রাজ্য।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম নবান্ন থেকে আজ ডেঙ্গু নিয়ে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন। বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক ও স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পরে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে এখন প্রায় দেড় হাজার […]
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার শুভ সূচনা আগামীকাল।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামীকাল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সূচনা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিদ্যুৎ মন্ত্রকের আয়োজিত ওই অনুষ্ঠানের উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিদ্যুৎ এবং অচিরচরিত শক্তি মন্ত্রী রাজকুমার সিং। সকাল সাড়ে দশটা থেকে অনুষ্ঠানের সূচনা হবে। আয়োজকদের তরফে জন মাথাই আকাশবাণীকে জানিয়েছেন, দিল্লি […]
তৃণমূল বিজেপি খন্ডযুদ্ধ, কলকাতা পুরনিগমে মাসিক অধিবেশনে ধুন্ধুমার।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- কলকাতা পুরনগমের মাসিক অধিবেশেনে ধুন্ধুমার। দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধল তৃণমূল এবং বিজেপি কাউন্সিলারদের মধ্যে। বাদানুবাদ গড়াল হাতাহাতিতে। পরিস্থিতি সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হল মেয়র ফিরহাদ হাকিমকে। পুরনিগমের সাম্প্রতিক ইতিহাসে এধরণের ঘটনা বেনজির বলে পুর রাজনীতিকদের বড় অংশের অভিমত। ধুন্ধুমারকাণ্ড সামাল দিতে না পেরে অধিবেশন কক্ষ ত্যাগ করেন চেয়ারপার্সন মালা রায়। পরে […]
নদীতে মাছের সংখ্যা বাড়াতে মাছ ছাড়ার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- রাজ্যের নদ – নদীতে মাছের সংখ্যা বাড়াতে রাজ্য সরকার ৬৬ লক্ষের বেশি মাছ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এইসব মাছ যাতে নদীতে বাঁচে এবং বংশ বৃদ্ধি করতে পারে সে জন্য মৎস্য দফতরের তরফে পৃথক নির্দেশিকাও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, যে নদীতে মাছ ছাড়া হবে, সেই নদীর মাছ সংগ্রহ করে পার্শ্ববর্তী হ্যাচারিতে প্রতিপালন করে […]
ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে আগামী শিক্ষাবর্ষে।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- আগামী শিক্ষাবর্ষে রাজ্যে ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে। জাতীয় মেডিকেল কমিশন এরাজ্যের মেডিক্যাল কলেজ গুলির জন্য ডাক্তারি স্নাতক স্তরে ২২৫০ টি এবং স্নাতকোত্তরে ১৪৭ টি নতুন আসন অনুমোদন করেছে। রাজ্যের ১৭ টি মেডিকেল কলেজের ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে মেডিকেল কমিশন। রাজ্যের ছটি হাসপাতালকে সম্প্রতি মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন দিয়েছে কমিশন। সেখানে আগামী শিক্ষাবর্ষ […]
রাজ্যের ফুটবলের উন্নতিকল্পে আক্যাডেমি তৈরি করবে লা লিগা।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যের ফুটবলের উন্নতিকল্পে লা লিগা রাজ্যে একটি অ্যাকাডেমি তৈরি করবে। এজন্য আজ রাজ্য সরকারের সঙ্গে লা লিগার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্পেনের মাদ্রিদে আজ ইউরোপের অন্যতম ফুটবল লিগ লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি […]
স্প্যানিশ ভাষা শেখাতে উৎকর্ষ কেন্দ্র তৈরীর উদ্যোগ রাজ্যের।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- এরাজ্যের ছেলেমেয়েদের স্প্যানিশ ভাষা শেখার জন্য রাজ্যে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্পেন সফরের দ্বিতীয় দিনে আজ মুখ্য সচিব হরীকৃষ্ণকে দ্বিবেদীকে সঙ্গে নিয়ে তিনি এ বিষয়ে স্পেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রী জানান বিদেশে পড়াশোনা করার জন্য ছেলেমেয়েদের বিভিন্ন ভাষা শেখার আগ্রহ বাড়ছে। তাই […]
৩০ জনের আন্টি রেগিং কমিটি গঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া অ্যান্টি রেগিং কমিটি। উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টসসহ মোট ৩৩ জন সদস্য থাকছেন কমিটিতে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক সদস্য ই- মেইল আইডি ও ফোন নম্বর দেওয়া হয়েছে। রেগিং ঠেকাতে নজরদারি করতে বিশ্ববিদ্যালয় ও হস্টেলগুলিতে ওই কমিটি সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি […]











