এই মুহূর্তে কলকাতা

দু’মাসের টাকা একসঙ্গে, বিধবা ভাতা-সহ অন্যান্য সামাজিক পেনশনের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

  প্রদীপ সাঁতরা,২৫ মার্চ:-  বুধবার রাজ্যে লকডাউনের তৃতীয় দিনে বেশ কিছু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, সরকারের তরফে দু’মাসের সামাজিক পেনশন (বিধবাভাতা, জহর পেনশন, জয় বাংলা প্রকল্প-সহ একাধিক সামাজিক প্রকল্প) একলপ্তে দেওয়া হবে। এর আগেই আইসিডিএস এবং মিড ডে মিলের চাল, আলু একইসঙ্গে দিয়ে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এদিন মমতা বলেন, রেশনেও […]

এই মুহূর্তে কলকাতা

পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী।

কলকাতা,২৫ মার্চ:- পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের পিএনবি মোড়ে। অভিযুক্ত তরুণীর নাম শর্মিষ্ঠা দেবনাথ। বয়স ২৪ বছর।জানা গিয়েছে, লকডাউনের জন্য নাকা চেকিং করছিল পুলিস। তখন একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে ২ জন আসেন। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকানো হয়। কোথা থেকে আসছেন, […]

এই মুহূর্তে কলকাতা

লকডাউনে স্তব্ধ কলকাতা ! ‘‌কোনওদিন ভাবিনি আমার শহরকে এই অবস্থায় দেখবো’, ‌লিখলেন সৌরভ।

প্রদীপ সাঁতরা,২৫ মার্চ:- কোনওদিন ভাবিনি আমার শহরকে এই অবস্থায় দেখব’‌। লকডাউনে কলকাতার চেহারা সোশ্যাল মিডিয়ায় একথা লিখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ‌করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় একজনের মৃত্যুর পর কলকাতা সহ প্রায় গোটা পশ্চিমবঙ্গেই ঘোষণা করা হয়েছে লকডাউন। সোমবার বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার বুকে স্তব্ধতা দেখে নিজের সেই প্রিয় শহরের শুনশান […]

এই মুহূর্তে কলকাতা

চলে গেলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রিয় আলোকচিত্রী নিমাই ঘোষ।

  প্রদীপ সাঁতরা ,২৫ মার্চ:- বাংলার আলোকচিত্র জগতে ইন্দ্রপতন। চলে গেলেন বর্ষীয়ান আলোকচিত্র শিল্পী নিমাই ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত অসুখে আক্রান্ত ছিলেন তিনি। ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। আইটিটিইউতে বেশ কিছুদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। সত্যজিৎ রায়ের নামের সঙ্গে যে গুটিকয়েক নাম […]

এই মুহূর্তে কলকাতা

লকডাউন অমান্য করায় ১৩০২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

  প্রদীপ সাঁতরা,২৫ মার্চ:- লকডাউন অমান্য করায় গত ২৪ ঘণ্টায় ১৩০২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সোমবার বিকেল ৫টার পর থেকে রাত পর্যন্ত ২৫৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার সকালেই প্রধানমন্ত্রী বলেছিলেন লকডাউনকে অনেকেই অমান্য করছেন। গুরুত্ব দিচ্ছেন না। বিভিন্ন রাজ্যের প্রশাসনের কাছে এর জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন নরেন্দ্র মোদী। কেবল প্রধানমন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রী মেডিক্যালের ৫ নম্বর গেটের নাম দিলেন ‘করোনা’ শনিবার থেকে ভর্তি শুরু।

  প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- বেলেঘাটা আইডির উপর পাহাড়প্রমাণ চাপ পড়ছে। পরীক্ষা করাতে সকাল থেকে রাত পর্যন্ত থাকছে ভিড় লেগেই রয়েছে। তাই কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা আক্রান্তদের জন্য ঢেলে সাজার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। এদিন.মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। তারপরই স্বাস্থ্য ভবন জানিয়ে দিল, শনিবার থেকেই মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডের কাজ […]

এই মুহূর্তে কলকাতা

করোনার বিরুদ্ধে এবার পথে নেমে লড়াইয়ে মমতা, পরিদর্শন করলেন হাসপাতাল-কোয়ারেন্টাইন সেন্টার।

তরুণ মুখোপাধ্যায়,২৪ মার্চ:- করোনা ভাইরাস আক্রান্ত দের চিকিৎসারত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আহ্বান আসুন আমরা সকলে একসঙ্গে এই মহা বিপদের বিরুদ্ধে লড়াই করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এদিন দুপুর থেকে কলকাতার এসএস কেএম , এন আর এস, আর জি কর মেডিকেল কলেজ ,কলকাতা মেডিকেল কলেজ, বেলেঘাটা আইডি, রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার ,এম আর বাঙ্গুর হাসপাতলে পৌঁছে যান। সেখানে […]

এই মুহূর্তে কলকাতা

লকডাউন এর সময়সীমা ২৭ তারিখ মধ্যরাতের বদলে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

তরুণ মুখোপাধ্যায়,২৪ মার্চ:- করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লকডাউন এর সময় সীমা এবং ব্যাপ্তি আরো বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান লকডাউন এর সময়সীমা ২৭ তারিখ মধ্যরাতের বদলে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে। গোটা রাজ্যে তা বলবৎ হবে।আজ বিকেল পাঁচটায় থেকেই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরিস্থিতির অস্বাভাবিকতা লক্ষ্য […]

এই মুহূর্তে কলকাতা

বড়সড় সিদ্ধান্ত মমতার; ২৪০ শয্যার করোনা সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতায়।

  প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- রাজ্যে ফের করোনার থাবা, আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সূত্রের খবর, এদের মধ্যে একজন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। অন্যজন মিশর থেকে ভারতে ফেরেন। করোনা এই রাজ্যে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে বহু রোগীর করোনা সংক্রমণ হলে পরিস্থিতি সামলাতে চীনের […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

কলকাতা ,২৪ মার্চ:- করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। আগামী ২৬ শে মার্চ ১৭ টি রাজ্যের ৫৫ টি রাজ্যসভা আসনে ভোট নেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেযেহেতু করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের রেল ও বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে সে কারণে আপাতত নির্বাচন করা সম্ভব নয়। পরিস্থিতির […]