কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চারটি ব্লকে নতুন ১৭৫টি অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, মাল, মাটিয়ালি এবং নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগানে এই কেন্দ্রগুলি তৈরির জন্যে রাজ্য অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এক একটি কেন্দ্র তৈরির জন্যে ১০ […]
কলকাতা
করোনা থেকে মুক্তির পর যক্ষা পরীক্ষা বাধ্যতামূলক জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তর।
কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- করোনা সংক্রমন থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে রোগীকে বাধ্যতামূলক ভাবে যক্ষা পরীক্ষা করতে হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা রাজ্যের সব সরকার-বেসরকারি কোভিড হাসপাতাল কতৃপক্ষ এবং ল্যবরেটরিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল বা বাড়ি থেকে করনা রোগী মুক্ত হওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক ভাবে তার […]
সাগরদিঘীতে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকার মুর্শিদাবাদের সাগরদিঘীতে একটি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র গড়তে বাইশ কোটি টাকা খরচ হবে। এর থেকে এক লক্ষ সংযোগ দেওয়া হবে বলে তিনি […]
উৎসবের কথা মাথায় রেখে একাশি হাজার হকারকে আগামী মাসে দুই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে
কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকার আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশ দের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে বলেন আগামী পয়লা অক্টোবর থেকে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশ দের মাসিক বেতন এক হাজার টাকা করে বৃদ্ধি করা […]
করোনা পরিস্থিতিতে দুর্গা পুজোর জন্য পুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতিতে দুর্গা পুজোর জন্য পুজো কমিটি গুলির অর্থ সংকটের কথা মাথায় রেখে রাজ্য সরকার সমস্ত পুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুদানের কথা ঘোষণা করেন। এর আগে প্রতিবছর পুজো কমিটি গুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দিত রাজ্য।এবছর তা […]
বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীর প্রাক্কালে সরকার উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির কথা ঘোষণা করেছে।
কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- ঈশ্বরচ্ন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীর প্রাক্কালে রাজ্য সরকার তার জন্মস্থান বীরসিংহ গ্রামের সার্বিক উন্নয়নে একটি উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির কথা ঘোষণা করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক পদাধিকার বলে ওই উন্নয়ন পর্ষদ এর সভাপতি হবেন। এছাড়া স্থানীয় সাংসদ বিধায়ক […]
নিয়োগেও আপাতত দাঁড়ি টানতে চাইছে রাজ্য সরকার।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ দীর্ঘ সময় ধরেই বন্ধ। চলছে শুধুমাত্র চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ। এবার করোনা মহামারির দোহাই দিয়ে সেই নিয়োগেও আপাতত দাঁড়ি টানতে চাইছে রাজ্য সরকার। করোনা মোকাবিলায় এর আগেই ব্যয় সংকোচনের পথে হেঁটেছিল রাজ্য সরকার। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সরকারি দপ্তরে কর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া বন্ধ […]
রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার ৬৭৩ জন করনায় সংক্রমিত।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার ৬৭৩ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৫ হাজার ২৮ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৩৭ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় দুই হাজার ৯৯৮ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে […]
১৬ ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ , রাজ্যকে নির্দেশ স্যাটের।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতির মধ্যেই ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল-স্যাট। বুধবার স্যাটের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যপারে রাজ্য সরকার যে অনড় মনোভাব নিয়েছিল […]
করব , লড়ব , জিতব রে , ট্যুইটারে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর ।
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- বুধবার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে কিং খানের দলকে আইপিএলের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ‘‘করব, লড়ব, জিতব– ২০২০ সালে গোটা দেশ এখন এই কথা বলছে। ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়তে সবাই পরিশ্রম করছে। আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা […]

