কলকাতা , ১ নভেম্বর:- আনলক পর্বে ক্রমশ স্বাভাবিকতায় ফিরছে জনজীবন। একে একে বাস মেট্রো থেকে শুরু করে চালু হয়েছে সমস্ত রকম গণ পরিবহণ। কিন্তু এখনও বন্ধ রাজধানীর সঙ্গে শহরতলীর যোগাযোগের অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। শুধু মাত্র রেলের নিজস্ব কর্মচারীদের জন্য হাওড়া শিয়ালদার বিভিন্ন শাখায় কিছু ট্রেন চলাচল করছে। আর তাতে মরিয়া হয়ে সওয়ার হতে চেষ্টা […]
কলকাতা
তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর তৈরীর উদ্যোগ নিল রাজ্য সরকার।
কলকাতা , ৩১ অক্টোবর:- তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর তৈরীর উদ্যোগ নিল রাজ্য সরকার। সমুদ্র বন্দর তৈরির জন্য ডাকা হবে গ্লোবাল টেন্ডার। শর্ত এবং অন্যান্য আইনি পদক্ষেপ খতিয়ে দেখার জন্য শনিবার নবান্নে লিবৈঠকে বসেছিলেন সচিব স্তরের কমিটি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর জন্য এই কমিটি গড়ে দিয়েছিলেন কিছুদিন আগে। অভিযোগ কেন্দ্রীয় সরকার […]
যাত্রী বিক্ষোভের জের অবশেষে লোকাল ট্রেন নিয়ে আলোচনায় বসতে রাজি নবান্ন।
কলকাতা , ৩১ অক্টোবর:- হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ এর প্রেক্ষিতে অবশেষে লোকাল ট্রেন নিয়ে টনক নড়লো নবান্নের।যাবতীয় সুরক্ষা বৃদ্ধি বজায় রেখে সাধারণ যাত্রীদের জন্য ট্রেন চালু করার বিষয়ে রেলের সঙ্গে আলোচনা চাইল রাজ্য সরকার। অতিমারীর আবহে শারীরিক দূরত্ব সহ সবধরনের সুরক্ষা বিধি মেনে লোকাল ট্রেন চালু করতে চেয়ে রাজ্য সরকার শনিবার সন্ধ্যায় পূর্ব রেল […]
রাজ্যের সমস্ত বাঁধ এর অবস্থা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় মেরামত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতা , ৩১ অক্টোবর:- দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে জলোচ্ছ্বাস জনিত বিপত্তির প্রেক্ষিতে রাজ্য সরকার অবিলম্বে দুর্গাপুর ব্যারেজের সব কটি গেট মেরামত করা শুরু করেছে। পাশাপাশি রাজ্যের অন্য সমস্ত বাঁধ এর অবস্থা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় মেরামত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সকালেই দুর্গাপুর ব্যারেজের একটি স্লুইস গেট(৩১ নম্বর গেট) ভেঙে বিপর্যয় সৃষ্টি হয়। […]
পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রীর বৈঠক মঙ্গলবার।
কলকাতা , ৩১ অক্টোবর:- পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামী মঙ্গলবার নবান্নে ওই বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং বিরোধী গোষ্ঠীর প্রধান তথা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের কর্নধার বিনয় তামাং ও অনিক থাপাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তাদের বৈঠকে ডেকেছেন বলে জনা গেছে। […]
করোনার টিকাকরনের কাজকে সুষ্ঠভাবে করার লক্ষ্যে সব রাজ্যকে বিশেষ কমিটি গড়ার নির্দেশ কেন্দ্রের।
কলকাতা , ৩১ অক্টোবর:- করোনা রোধে প্রস্তাবিত টিকাকরণের কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সহ সব রাজ্য কে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। টিকাকরণ বিষয়ে সুপারিশ এবং তদারকি করতে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে তিনটি স্তরে কমিটি গড়তে হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মুখ্যসচিবদের উদ্দেশ্যে লেখা চিঠিতে জানিয়েছেন। মুখ্যসচিবের […]
২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৭৯ জন করোনায় সংক্রমিত।
কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত চার হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৭৯ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৬৯ হাজার ৬৭১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ২৫ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে […]
রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে।
কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে। কৃষিদপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৪৯ লক্ষ ৮৮ হাজার কৃষক এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেন। কৃষকবন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে ২ হাজার থেকে ৫ হাজার টাকা […]
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম।
কলকাতা , ৩০ অক্টোবর:- স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম। রাজ্য নগরোন্নয়ন দফতরের ব্যবস্থাপনায় সম্প্রতি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিশেষ প্রদর্শনী তথা বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছিল শহর কলকাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন ও স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে আয়োজিত হয় বিশেষ প্রদর্শনীটি। পশ্চিমবঙ্গ রাজ্য […]
জলস্বপ্ন প্রকল্পের এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত
কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্পের আওতায় এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রায় কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সরবরাহ করা শুরু হবে। এজন্য সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জলস্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের চার লক্ষ ৩৫ হাজার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা হয়েছে। […]

