এই মুহূর্তে কলকাতা

তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে সিলিকন ভ্যালিতে আরো কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত

কলকাতা , ১ ডিসেম্বর:- তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার নিউ টাউনের সিলিকন ভ্যালিতে আরো কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রথম পর্যায়ে এর আগে এখানে যে একশো একর জমি দেওয়া হয়েছিল তা ভর্তি হয়ে যাওয়ায় দ্বিতীয় পর্যায়ে এখানে […]

এই মুহূর্তে কলকাতা

বহিরাগত ইস্যুতে ফের কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১ ডিসেম্বর:- বহিরাগত ইস্যুতে ফের কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি। কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে, বিজেপির ওই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা বঞ্চিত দিল্লির কাছে। রাজ্যের যে প্রকল্প চলছে, তা বিজেপির কথায় করব কেন? কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

নতুন মাঝেরহাট সেতুর নাম বদলে হচ্ছে জয় হিন্দ সেতু।

কলকাতা , ১ ডিসেম্বর:- নতুন মাঝেরহাট সেতুর নাম বদলে জয় হিন্দ সেতু করা হচ্ছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান আগামী বৃহস্পতিবার বিকাল ৫ টায় নতুন মাঝেরহাট ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর আসন্ন ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওই সেতুকে তাঁর নামাঙ্কিত করা হচ্ছে।

এই মুহূর্তে কলকাতা

কাল থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হচ্ছে।

কলকাতা, ১ ডিসেম্বর:- কাল থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হচ্ছে। মোট ২৭ জোড়া ট্রেন চলাচল শুরু হবে বলে রেল সূত্রে জানা গেছে। এর মধ্যে ৩০টি ট্রেন চলবে হাওড়া ডিভিসনে, ২২টি ট্রেন চলবে আসানসোল ডিভিসনে ও ২টি ট্রেন চলবে মালদহ ডিভিসনে। হাওড়া ডিভিশনে ৩০টি ট্রেন চলবে। যার মধ্যে বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি ট্রেন, রামপুরহাট-দুমকা-যশিডির মধ্যে […]

এই মুহূর্তে কলকাতা

করোনা আবহে ৭৪ বছরে এই প্রথমবার কাশীপুর উদ্যানবাটীতে বন্ধ থাকবে কল্পতরু উৎসব ৷

কলকাতা , ১ ডিসেম্বর:- করোনা আবহে ৭৪ বছরে এই প্রথমবার কাশীপুর উদ্যানবাটীতে বন্ধ থাকবে কল্পতরু উৎসব৷ শুধু তাই নয়, পয়লা জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে উদ্যানবাটীর ফটক৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ৷ কল্পতরু উৎসবে লক্ষ লক্ষ ভক্তের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে মঠ কর্তৃপক্ষ৷ উদ্যানবাটী মূল ফটক বন্ধ থাকলেও সেদিন শ্রী শ্রী […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩ দশমিক ২৩ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ৩০ নভেম্বর:- দীর্ঘ গত কয়েক মাসের মধ্যে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার আজ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৬৭১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৮৩ হাজার ৪৮৪ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ৫০ হাজার […]

এই মুহূর্তে কলকাতা

করোনা ভ্যাকসিন এর পরীক্ষামূলক ট্রায়াল’ শুরু করতে স্বেচ্ছাসেবক আহ্বান নাইসড এর।

কলকাতা , ৩০ নভেম্বর:- রাজ্যে করোনা ভ্যাকসিন এর পরীক্ষামূলক ট্রায়াল’ শুরু করতে মানুষের শরীরে সেই ভ্যাকসিন প্রয়োগ এর জন্য নাইসড এর তরফে স্বেচ্ছাসেবক আহ্বান করা হয়েছে। যাদের বাড়ি প্রতিষ্ঠানের সদর কার্যালয় থেকে দশ কিলোমিটারের মধ্যে তাদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করা হবে বলে নাইসে ডের তরফে জানানো হয়েছে। নির্বাচিত স্বেচ্ছাসেবকরা এক বছর তাদের বাড়ির ঠিকানা পরিবর্তন […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের দুয়ারে সরকার নামের নতুন কর্মসূচিতে মানুষ সুবিধা পাচ্ছেন কিনা তার ওপর থাকছে নজরদারি – মুখ্যসচিব।

কলকাতা , ৩০ নভেম্বর:- আগামীকাল থেকে শুরু হতে চলা রাজ্যের দুয়ারে সরকার নামের নতুন কর্মসূচির মাধ্যমে মানুষ সরকারি প্রকল্পের তার সমস্ত সুবিধা পাচ্ছেন কিনা তার উপরে সম্পূর্ণ নজরদারি রাখা হবে বলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে ওই কর্মসূচি রূপায়ণে গঠিত রাজ্য স্তরের সর্বোচ্চ কমিটির চেয়ারম্যান আলাপন বাবু বলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, অর্থসচিবকে […]

কলকাতা এই মুহূর্তে

করোনা ভাইরাস আক্রান্তদের ওপর প্লাজমা থেরাপির পরীক্ষার রিপোর্ট আজ প্রকাশিত হলো।

কলকাতা , ৩০ নভেম্বর:- কলকাতায় করোনা ভাইরাস আক্রান্তদের ওপর কনভেলেসেন্ট প্লাজমা থেরাপির যে পরীক্ষা নিরীক্ষা চলছিল, তার রিপোর্ট আজ প্রকাশিত হলো। বেলেঘাটা আই ডি হাসপাতালে জনা ৮০ রোগীর ওপর এই পরীক্ষা চালিয়ে দেখা যায়, বেশ কয়েকজনের উপকার হয়েছে। তবে, ৬৬ বছরের বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে কোনো উপকার হয়নি। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে, একটা বড় অংশের […]

এই মুহূর্তে কলকাতা

স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার।

কলকাতা , ২৯ নভেম্বর:- মহার্ঘভাতা নিয়ে ফের স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। তারই বিরোধিতায় সরব বিজেপি। মহার্ঘভাতা নিয়ে স্যাটের নির্দেশকে রাজ্যের চ্যালেঞ্জকে হাতিয়ার করেই আসরে নামল গেরুয়া শিবির। টুইটে অমিত মালব্য এ বিষয়ে লেখেন, ‘রাজ্য সরকারি কর্মীরা বাংলার সরকারের হঠকারিতার শিকার। বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতা ফেরত […]