এই মুহূর্তে কলকাতা

১৫ বছরের বেশি বয়সের গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে।

কলকাতা , ১১ জানুয়ারি:- রাজ্যের দূষণের শীর্ষে থাকা সাত শহরে চলা ১৫ বছরের বেশি বয়সের গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমার জানিয়েছেন, ওই শহর গুলিতে দূষণের হার কমাতে পুরনো গাড়ি ধাপে ধাপে বাতিল করা হবে। পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার জন্য মালিকদের রাজ্য […]

এই মুহূর্তে কলকাতা

ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।

কলকাতা , ১১ জানুয়ারি:- ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। জেলায় জেলায় ভ্যাকসিন বন্টনের কাজও মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। করোনা টিকা বণ্টন কর্মসূচি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে কেবল দু’জন মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হয়েছিল। এক মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই, কেন্দ্রশাসিত পুদুচেরির কংগ্রেস […]

এই মুহূর্তে কলকাতা

করোনার প্রকোপ স্তিমিত হওয়ার আগেই গোটা দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু।

কলকাতা , ১১ জানুয়ারি:- করোনার প্রকোপ স্তিমিত হওয়ার আগেই গোটা দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। দেশের নটি রাজ্যে এই রোগে প্রতিদিন প্রচুর পাখির মৃত্যু হচ্ছে।এরাজ্যে এখনও বার্ড ফ্লুর প্রকোপ ছড়ায়নি। কিন্তু আগাম সতর্কতা হিসাবে পোল্ট্রি ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে জেলাগুলিকে এই […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হলেও কোভিড বিধি মানার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ১১ জানুয়ারি:- মানুষের আবেগের কথা ভেবে এবছর অতিমারী পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হলেও সেখানে যাতে কোভিড বিধি মান্য করা হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কলকাতার আউটরাম ঘাট সংলগ্ন শিবির থেকে গঙ্গাসাগর মেলার সূচনা করে তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু বন্ধ হয়ে […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি।

কলকাতা , ১০ জানুয়ারি:- মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি। করোনা যোদ্ধাদের ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। আর পিসি তার কৃতিত্ব নিতে ছুটেছেন। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। রবিবার তিনি টুইট করে বলেন, কোভিড মোকাবিলায় পিসি […]

এই মুহূর্তে কলকাতা

নরেন্দ্র মোদীর গুজরাট মডেল ফেক বলে কটাক্ষ করল তৃণমূলের।

কলকাতা , ১০ জানুয়ারি:- নরেন্দ্র মোদীর গুজরাট মডেল ফেক বলে কটাক্ষ করল তৃণমূল। শুধু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেই বাংলার থেকে অনেক পিছিয়ে বিজেপি শাসিত গুজরাট। শিশু স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরে রবিবার তৃণমূল টুইট করে জানায়, নবজাতক শিশু মৃত্যুর হার বাংলার থেকে অনেক বেশি গুজরাটে। গুজরাটে শিশু মৃত্যুর হার ৩১.২, যা বাংলার ২২ এর তুলনায় […]

এই মুহূর্তে কলকাতা

সাস্থ্যসাথীতে ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য।

কলকাতা , ৯ জানুয়ারি:- সাস্থ্যসাথী তে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের পাশাপাশি ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য। সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে যাতে কোনো অসুস্থ মানুষকে সমস্যায় পড়তে না হয় তাও দেখতে বলা হয়েছে। তাই প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার জন্য আলাদা হেল্প ডেস্ক করার […]

এই মুহূর্তে কলকাতা

নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের তিন শতাংশ হারে বাড়তি মহার্ঘ ভাতা।

কলকাতা , ৯ জানুয়ারি:- নতুন বছরে রাজ্য সরকারি কর্মীরা তিন শতাংশ হারে বাড়তি মহার্ঘ ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার নবান্নে অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে নতুন বেতনা হার কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে। এর ফলে রাজ্য সরকারের পদস্থ […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গাসাগরগামী পূণ্যার্থীদের কোভিড টেস্ট

সোজাসাপটা ডেস্ক , ৯ জানুয়ারি:- গঙ্গাসাগরগামী পূণ্যার্থীদের কোভিড টেস্ট করছে রাজ্য সরকার। পূণ্যার্থীদের কোভিড টেস্ট করানোর জন্য বাবুঘাটে বিশেষ ক্যাম্প করা হয়েছে। করোনা পরিস্থিতিতে কঠোর সর্তকতা অবলম্বন করে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় যাওয়ার বিভিন্ন পয়েন্টে করোনা পরীক্ষা করার বন্দোবস্ত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এই মুহূর্তে কলকাতা

বিজেপি মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল:-কাকলি ঘোষ দস্তিদার

কলকাতা, ৯ জানুয়ারি:-বিজেপির মত এত বড় মিথ্যাবাদী দল কখনো দেখা যায়নি। বিজেপি মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল। এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রকৃত তথ্য তুলে ধরে কাকলি দাবি করেন, বিজেপির আইটি সেল বেপরোয়াভাবে ফেক নিউজ ছড়াচ্ছে। নাম না করে রাজ্যে আসা বিজেপি নেতাদের কটাক্ষ করে […]