এই মুহূর্তে কলকাতা

আত্মনির্ভর ভারতের নেতৃত্ব দেবে বাংলা – কলকাতায় এসে বললেন প্রধানমন্ত্রী ।

কলকাতা , ২৩ জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজী সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পুরন করতে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ নেতাজির ১২৫ তম জন্মবর্ষিকী উদযাপনের সূচনা করে তিনি বলেন, নেতাজি আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গে সোনার বাংলা গড়ার ও ডাক দিয়েছিলেন। আজ তার স্বপ্নকে সামনে রেখে দেশ আত্মনির্ভর হয়ে উঠছে। বাংলা এই আত্মনির্ভর […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান , প্রতিবাদে শুধু ”জয় হিন্দ , জয় বাংলা” বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা , ২২ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাঁধল বিতর্ক। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সংস্কৃতি মন্ত্রকের আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন এর সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র পাশাপশি বক্তার তালিকায় নাম ছিল মমতার। কিন্তু তার বক্তব্য রাখার আগেই তাল কাটে।বক্তা হিসেবে তাঁর […]

এই মুহূর্তে কলকাতা

নেতাজীকে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ২২ জানুয়ারি:- রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কলকাতা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে। শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্যে দিয়ে শুরু হওয়া এই শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং আধিকারিকরা উপস্থিত রয়েছেন। প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা রেড রোডে শেষ হবে। এই […]

এই মুহূর্তে কলকাতা

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সরগরম রাজ্য।

কলকাতা , ২২ জানুয়ারি:- নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সরগরম রাজ্য। নেতাজি জয়ন্তীর ছুটির দিনটি ফি বছর পিকনিক করে আর চিড়িয়াখানা ভিক্টোরিয়ার চক্কর দিয়ে কাটাতে অভ্যস্ত আম বাঙালি। কিন্তু এবার ২৩ জানুয়ারির ছবিটা একটু আলাদা। জোড়া ভিভিআইপির সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে […]

এই মুহূর্তে কলকাতা

বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করলো তৃণমূল।

কলকাতা , ২২ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করেছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর আজ এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।বহিস্কারের খবর জানার পর বৈশালী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বাইরে থেকে আসা লোকেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন। তৃণমূলে যাঁরা আছেন, অন্য দল থেকে আসা […]

এই মুহূর্তে কলকাতা

বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন।

কলকাতা , ২২ জানুয়ারি:- বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তার ইস্তফাপত্র তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছেও তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। গত শনিবার ফেসবুক লাইভে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভের ইঙ্গিত দিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

এ বছর সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের অনুষ্ঠান দেখা সাধারন মানুষের জন্য বন্ধ।

কলকাতা , ২১ জানুয়ারি:- করোনা অতিমারির কারণে এ বছর সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের অনুষ্ঠান সাধারণ মানুষ রেড রোডে গিয়ে দেখতে পারবেন না। এবার এই অনুষ্ঠান খুব ছোট্ট করে করা হচ্ছে। রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় ছাড়া নির্দিষ্ট সংখ্যক সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সেনাবাহিনীর তরফেও কুচ কাওয়াজ এ বিশেষ প্রদর্শনী […]

এই মুহূর্তে কলকাতা

স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকে বাধ্যতামূলক ভাবে সামিল হতে হবে।

কলকাতা , ২১ জানুয়ারি:- রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্যসাথী প্রকল্পে বাধ্যতামূলক ভাবে সামিল হতে হবে। চিকিৎসা খরচ নিয়ে তাদের আপত্তির বিষয়টি পর্যালোচনা করতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসা খরচ ধার্য করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ তৃণমূলের , একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বিএসএফ।

কলকাতা , ২১ জানুয়ারি:- রাজ্যের সীমান্তবর্তী এলাকায় গ্রামে ঢুকে মানুষদের ভয় দেখাচ্ছে বিএসএফ। একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বিএসএফ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার সঙ্গে দেখা করে এই অভিযোগ জানাল তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার দশটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।

কলকাতা , ২১ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন। সারা দেশে এবার ২৩ শে জানুয়ারি দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা কেন্দ্রীয় সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে গৃহীত বছর ব্যাপী কর্মসূচির সূচনা করবেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং জাতীয় গ্রন্থাগার নেতাজীকে নিয়ে […]