এই মুহূর্তে কলকাতা

নিরাপত্তার অভাবে নাগাল্যান্ড সফর বাতিল তৃণমূল প্রতিনিধি দলের।

কলকাতা, ৬ ডিসেম্বর:- নাগাল্যান্ড সরকার নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নাগাল্যান্ড সফর বাতিল করেছে। কলকাতা বিমানবন্দর থেকে ই প্রতিনিধি দলের সদস্যরা ফিরে আসেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নাগাল্যান্ডে ১৪৪ ধারা ইতিমধ্যে জারি করা হয়েছে। সবরকম গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সে রাজ্যের সরকার। নতুন করে অশান্তি বাধার আশঙ্কা থাকাতেই শেষ […]

এই মুহূর্তে কলকাতা

হাওড়া পৌরসভার নির্বাচন পিছিয়ে যাওয়ায় রাজ্যপালকেই দায়ী করলেন বিধানসভার অধ্যক্ষ।

কলকাতা, ৬ ডিসেম্বর:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হাওড়া পুরসভার নির্বাচন পিছিয়ে যাওয়ার জন্যে রাজ্যপাল জগদীপ ধনকরের ভূমিকা কে দায়ী করেছেন। হাওড়ার পুরভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সোমবার তিনি বলেন, হাওড়া পুরসভার পুনর্গঠন সংক্রান্ত বিল রাজ্যপালের স্বাক্ষরের জন্য আটকে থাকার কারণেই সেখানে ভোট করানো সম্ভব হয়নি। কেন রাজ্যপাল ওই বিল আটকে রেখেছেন তা তাঁর অজানা […]

এই মুহূর্তে কলকাতা

ট্রেনে চেপে উত্তরবঙ্গ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৬ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে খারাপ আবাহাওয়ার কারণে হেলিকপ্টার সফর বাতিল করে সোমবার দুপুরে হাওড়া থেকে ট্রেনে করেই মালদহ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ২ টো ১৫ মিনিটের শতাব্দী এক্সপ্রেসে মালদহ সফরে যান মুখ্যমন্ত্রী। হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, পুলিশ কমিশনার সি সুধাকর সহ প্রশাসনের আধিকারিকরা। দুপুর ২টো নাগাদ তিনি পৌঁছে […]

এই মুহূর্তে কলকাতা

এবার এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আদলে মৎস্যজীবীদেরও ক্রেডিট কার্ড দেবার প্রক্রিয়া শুরু।

কলকাতা, ৬ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার কিসান- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আদলে মৎস্যজীবীদের আলাদা ক্রেডিট কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আগামী মাস থেকেই এই ক্রেডিট কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে বলে রাজ্য মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যের প্রায় ৩২ লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে,প্রথম দফায় […]

এই মুহূর্তে কলকাতা

এবার গ্রামাঞ্চলেও ট্রেড লাইসেন্সের আবেদন ও পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পুর্ন অনলাইনে।

কলকাতা, ৬ ডিসেম্বর:- গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের সুবিধার্থে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্সের আবেদন এবং পুনর্নবীকরণের প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন করা হয়েছে। পাশাপাশি ট্রেড লাইসেন্সের ফি ও বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে পঞ্চায়েতের কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। এখন থেকে পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের কোড সহ অনুসন্ধান করে নতুন ট্রেড লাইসেন্স ও পুনর্নবীকরণের আবেদন […]

এই মুহূর্তে কলকাতা

ট্রেনে করে জেলা সফর মুখ্যমন্ত্রীর , পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

কলকাতা, ৫ ডিসেম্বর:- খারাপ আবহাওয়ার কারণে দীর্ঘ সময় পর ফের একবার ট্রেনে করে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একাধিক গুরুত্বপূর্ন প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু বাধ সাধছে প্রকৃতি। এমত অবস্থায় হেলিকপ্টার সফর নিরাপদ নয়। প্রশাসনিক সূত্রের খবর মুখ্যমন্ত্রী সফর সূচি পরিবর্তন করতে রাজি হননি। তাই বিকল্প হিসাবে রেলকেই বেছে […]

এই মুহূর্তে কলকাতা

পুরভোট পরিচালনার জন্য ২৭ হাজারের বেশি ভোট কর্মী নিয়োগ করা হচ্ছে।

কলকাতা, ৫ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট যত এগিয়ে আসছে প্রস্তুতিতে প্রশাসনিক তৎপরতাও বাড়ছে জোর কদমে। ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়েছে। ইতিমধ্যেই দু দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের। আরও কয়েক দফা প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এবার কোনও মহিলা কর্মীকে নিয়োগ না করেই কলকাতার পুরভোট পরিচালনার পরিকল্পনা করেছে রাজ্য […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুরসভার নির্বাচনে মোট ৯৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কলকাতা, ৫ ডিসেম্বর:- কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে মোট ৯৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস ১৪৪টি আসনে প্রার্থী দিলেও বিজেপির প্রার্থী রয়েছে ১৪২টি আসনে। সিপিএম ৯৬, সিপিআই ১৩, ফরওয়ার্ড ব্লক ১১, আরএসপি ৯ ও কংগ্রেস ১২১ আসনে প্রার্থী দিয়েছে। শাসক দলের দাবি কলকাতা পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয় নিশ্চিত জেনে কার্যত […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে , কলকাতার ভোটের দায়িত্ব রাজ্যের সশস্ত্র পুলিশের হাতে রাখতে চায় কমিশন।

কলকাতা, ৪ ডিসেম্বর:- রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্নই নিয়ন্ত্রণে। রাজ্যকে অশান্ত করার জন্য প্রধান বিরোধী দলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে অখন্ড শান্তি স্থাপিত হয়েছে পাহাড় থেকে সমতলে। তাই কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাজ্যের নিজস্ব সশস্ত্র পুলিশের হাতেই রাখতে চায় রাজ্য নির্বাচন কমিশন। তাদের মতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবাধ পুর […]

এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে।

কলকাতা , ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। যদিও তার অভিমুখ এ রাজ্যের দিকে হওয়ায় দুর্যোগের ছায়া থেকে মুক্তি পাচ্ছে না বাংলা। প্রশাসনের তরফেও সতর্কতায় কোনরকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। পরিস্থিতির দিকে কঠোর নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর নজর রাখছেন।নবান্নে খোলা হয়েছে ২৪ […]