কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার মোট ৯৫০ প্রার্থীর মধ্যে ৭৩১ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১১৬ জন বিজেপি,১১২ কংগ্রেস,৯৭ জন বামফ্রন্ট এবং ৪০৬ জন নির্দল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে মোট যত বৈধ ভোট পড়েছে, কোনও প্রার্থী তার ১/৬ অংশের কম ভোট পেলে তাঁর জামানত […]
কলকাতা
প্রতি বছর নিজেদের কাজের খতিয়ান তুলে রিপোর্ট কার্ড পেশ মানুষের দরবারে – ফিরহাদ।
কলকাতা, ২১ ডিসেম্বর:- সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ ছিলেন তিনি। গতবারের তুলনায় বেশি ভোট পেয়ে আবার জয় পেয়েছেন ৮২ নম্বর ওয়ার্ড থেকে। আর সেই ফল প্রকাশের পর এই শহরের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন আগামীদিনে কলকাতা শহরের নাগরিক পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজের দায়বদ্ধতার কথা। তিনি জানিয়েছেন কলকাতা পুর নির্বাচনের […]
কলকাতার পুরভোট শেষ হতেই বাকি ১১১টি পুরসভার ভোট নিয়ে চর্চা শুরু।
কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট পর্ব মিটে যাওয়ার পর আগামী দুমাসের মধ্যে রাজ্যের বাকি সব পুরসভার নির্বাচন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আগামী ফেব্রুয়ারি মাসেই চার দফায় হাওড়া সহ বাকি ১১১ টি মেয়াদ উত্তীর্ণ পুরসভার নির্বাচন করার প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় সব থেকে বেশি পুরসভার নির্বাচন […]
গণ উৎসবে গণতন্ত্রের জয় , বিজেপি ভোকাট্টা , সিপিএম নোপাত্তা – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটে বিপুল জয় রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত সফরে আসাম রওনা হওয়ার আগে বাড়ির বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমি সকল মানুষ ও ভাই-বোনদের প্রণাম, অভিনন্দন এবং সেলাম জানাই। গণ উৎসবের মতো করে এই নির্বাচন হয়েছে। এটা গতন্ত্রের জয়। উৎসবের […]
ভোট গণনাকেন্দ্রের বাইরেই সংঘর্ষে জড়াল কংগ্রেস-তৃণমূল।
কলকাতা, ২১ ডিসেম্বর:- ভোট গণনাকেন্দ্রের বাইরেই সংঘর্ষে জড়াল কংগ্রেস-তৃণমূল, উত্তেজনা নেতাজি ইন্ডোরে। মঙ্গলবার ফলপ্রকাশের দিন সকাল গড়াতেই অশান্ত পরিস্থিতি তৈরি হল গণনাকেন্দ্রের সামনে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে হাতাহাতি, বচসায় জড়ালেন কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC) কর্মী, সমর্থকরা। ছেঁড়া হয়েছে তৃণমূলের পতাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা সামলাতে বিশাল পুলিশ বাহিনী নামে। রাজনৈতিক অশান্তির […]
দীর্ঘদিন বন্ধ থাকার পর বড়দিনের আগেই রাত্রিকালীন বাস পরিষেবা চালু হচ্ছে শহরে।
কলকাতা, ২০ ডিসেম্বর:- করোনা আবহে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বড়দিনের আগেই ফের একবার শহরে রাত্রিকালীন বাস পরিষেবা শুরু হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে এই পরিষেবা শুরু হবে বলে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।তিনি জানান, হাওড়া, জোকা, বারাসাত ও গড়িয়া থেকে বাস পরিষেবা মিলবে।পাশাপাশি সল্টলেক করুনাময়ীতে শ্লীলতাহানি কাণ্ডের পর সেখানে রাতে বিশেষ বাসের ব্যবস্থা করা […]
ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২০ ডিসেম্বর:- সামনে বড়দিন,ইংরেজি নতুন বছর।কনকনে ঠাণ্ডায় ছুটির মেজাজে আমবাঙালি। কিন্তু অতিমারির জুজু এখনও পিছু ছাড়েনি। বরং ওমিক্রণ রূপ ধারণ করে নতুন করে চোখ রাঙাচ্ছে সে। এই কথা স্মরণ রেখে সব রকম সতর্কতা অবলম্বন করে বড়দিন ও নতুন বছরের উৎসবে সামিল হতে রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অ্যালেন পার্কের ক্রিসমাস কার্নিভালের […]
কড়া নিরাপত্তার মধ্যে গণনা শুরু হবে সকাল ৮টা থেকে।
কলকাতা, ২০ ডিসেম্বর:- মঙ্গলবার কলকাতা পুরভোটের ভোট গণনা এবং ফল প্রকাশ। কড়া নিরাপত্তার মধ্যে গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ইতিমধ্যেই সব ইভিএম সিল অবস্থায় স্ট্রং রুমের মধ্যে রাখা হয়েছে। প্রত্যেক স্ট্রং রুমের বাইরে ভোটের দিন থেকেই আছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী। আছে সিসিটিভি ক্যামেরা। প্রার্থীরা বা তার এজেন্ট যে কোনো […]
রাত পোহালেই ১৪৪টি ওয়ার্ডের ৯৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ণয়।
কলকাতা, ২০ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। এবার গণনা ও ফল প্রকাশের পালা। রাজ্য নির্বাচন কমিশনের দাবি কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ। রাজ্য পুলিশের ভূয়শী প্রশংসা করেছে নির্বাচন কমিশন। এবার অপেক্ষা ফলাফলের। রাত পোহালেই মঙ্গলবার ২১ শে ডিসেম্বর কলকাতা পৌরসভা নির্বাচনের ১৪৪টি ওয়ার্ডের ভাগ্য পরীক্ষা। তার সাথে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট […]
এবার দুয়ারে সরকার শিবির থেকেই মিলবে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও নিয়োগ সংক্রান্ত তথ্য।
কলকাতা, ২০ ডিসেম্বর:- সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ দেওয়ার পাশাপাশি দুয়ারে সরকার শিবির থেকে এবার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা দেখাতে উদ্যোগী হল রাজ্য রাজ্য সরকার। আগামী মাসে রাজ্যজুড়ে ফের একবার দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে। সেখানে যুবক-যুবতীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ ও নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়ার আলাদা শিবির থাকবে। রাজ্যের কারিগরি শিক্ষা দফতর এজন্য […]











