এই মুহূর্তে কলকাতা

রাজ্য ও রাজ্যপালের সংঘাতের আবহে আগামী সোমবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৫ ডিসেম্বর:- রাজভবন ও বিধানসভা সংঘাতের আবহে আগামী সোমবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রে জানা গেছে ওই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে উঠতে পারে রাজ্যপাল প্রসঙ্গ। হাওড়া ও বালি পুরসভার ভোট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদই এর মুখ্য কারণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। গত শুক্রবার হাইকোর্টের এডভোকেট […]

এই মুহূর্তে কলকাতা

ওমিক্রনের সংক্রমণ রুখতে একমাস জেলা প্রশাসনকে বিশেষ সতর্কতা নির্দেশ রাজ্যের।

কলকাতা, ২৫ ডিসেম্বর:- ওমিক্রন সংক্রমনের প্রেক্ষিতে আগামী একমাস বিশেষ সতর্কতা অবলম্বন করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে কিনা তা দেখতে জেলায় জেলায় কোভিড টেস্ট ও কনট্যাক্ট ট্রেসিং বাড়ানোর জন্য মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যেভাবে কোভিড বিধি মেনে চলার গাইডলাইন দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

বছরের শুরু থেকেই অকৃষি জমির খাজনা অনলাইনে মেটানো যাবে।

কলকাতা, ২৫ ডিসেম্বর:- আগামী বছরে গোড়া থেকে অকৃষি জমির খাজনা অনলাইনে মেটানো যাবে। ভূমি দপ্তর এর পোর্টাল ‘বাংলার ভূমি’তে এই নতুন পরিষেবা যুক্ত করা হচ্ছে বলে ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই পরিষেবা চালু হলে কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা করদাতারা যেমন উপকৃত হবেন তেমনি ভূমির রাজস্বের পরিমাণ বাড়বে বলে দপ্তরের তরফে আশা করা হচ্ছে। প্রশাসন […]

এই মুহূর্তে কলকাতা

শিল্পের উন্নয়নে এগিয়ে এলো ব্যাংক অফ ইন্ডিয়া।

কলকাতা, ২৫ ডিসেম্বর:- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে এগিয়ে এল স্মল ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার নবান্নে মুখ্যসচিব এইচকে দ্বিবেদী ও অর্থ সচিব মনোজ পন্থের উপস্থিতিতে এমএসএমই–র প্রধান সচিব রাজেশ পাণ্ডের সঙ্গে এসআইডিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্ত মণ্ডলের সমঝোতা পত্র সাক্ষরিত হয়। ‌ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নতি কল্পেচলতি অর্থবর্ষে এসআইডিবিআই স্বল্পসুদে ৪৫৪ […]

এই মুহূর্তে কলকাতা

রেশন তুলতে নমিনি পরিষেবার সুযোগ দিতে চলেছে রাজ্য খাদ্য দপ্তর।

কলকাতা, ২৫ ডিসেম্বর:- রেশন তুলতে ‘নমিনি’ পরিষেবার সুযোগ দিতে চলেছে রাজ্য খাদ্য দফতর। শারীরিক অসুস্থতা বা অন্য কোনও কারনে যদি গৃহকর্তা বাড়ির বাইরে গিয়ে রেশন তুলতে না পারেন, তাহলে এবার তাঁর হয়ে অন্য যে কেউ রেশন তুলতে পারবেন। আপাতত ৩ মাসের জন্য এই ছাড় দিচ্ছে রাজ্য খাদ্য দফতর। এক্ষেত্রে গৃহকর্তা তাঁর পরিচিত দু’জনকে ‘নমিনি’ করতে […]

এই মুহূর্তে কলকাতা

নতুন বছর থেকে বস্ত্রশিল্পে জিএসটি পাঁচ শতাংশ থেকে বেড়ে বারো শতাংশ হচ্ছে।

কলকাতা, ২৪ ডিসেম্বর:- আগামী ১ জানুয়ারি থেকে বস্ত্রশিল্পে জিএসটির পরিমাণ ৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১২ শতাংশ। এই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য অর্থ উপদেষ্টার অমিত মিত্র, অভিযোগ করেছেন এর ফলে সারা দেশ জুড়েই বস্ত্রশিল্প বিপুল ক্ষতির মুখে পড়বে। শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সিদ্ধান্ত খুবই বিপজ্জনক। ৭ শতাংশ জিএসটি বেড়ে গেলে দেশ […]

এই মুহূর্তে কলকাতা

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।

কলকাতা, ২৪ ডিসেম্বর:- রাজ্য সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে। অন্তর্বর্তীকালীন হিসেবে সেই পদে মুখ্যমন্ত্রীকে আনার কথা ভাবা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি জানান এ ব্যাপারে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল। তাই সাময়িকভাবে নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে রাজ্য সরকারের […]

এই মুহূর্তে কলকাতা

অবশেষে রাজ্য পুলিশের স্থায়ী ডিজি পাচ্ছে পশ্চিমবঙ্গ।

কলকাতা, ২৪ ডিসেম্বর:- অনেক টালবাহানার পর অবশেষে রাজ্য পুলিশের স্থায়ী ডিজি পাচ্ছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের অনুমোদন না মেলায় প্রায় চার মাস অস্থায়ী ডিজি হিসাবে কাজ চালাচ্ছিলেন মনোজ মালব্য। এতদিন পর অবশেষে রাজ্য পুলিশের মহা নির্দেশক হিসাবে তাঁর নামে সীলমোহর দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর বৃহস্পতিবার নবান্নে এই সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইউপিএসসি যে […]

এই মুহূর্তে কলকাতা

পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

কলকাতা , ২৩ ডিসেম্বর:- রাজ্য সরকার গ্রামের দরিদ্র মানুষদের স্বনির্ভর করে তুলতে পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিচ্ছে। কলকাতার নিউটাউনে বৃহস্পতিবার ১৭ তম সরস মেলার উদ্বোধন করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, এরফলে মহিলাদের পাশাপাশি গ্রামের পুরুষদেরও সশক্তিকরণ করা সম্ভব হবে। এছাড়া চলতি অর্থবর্ষে এক কোটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনার লক্ষ্যমাত্রা […]

এই মুহূর্তে কলকাতা

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে একগুচ্ছ কর্মসূচি রাজ্য সরকারের।

কলকাতা, ২৩ ডিসেম্বর:- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার। স্বাধীনতা সংগ্রামে বাংলার অবিস্মরণীয় অবদান এর সঙ্গে সঙ্গতি রেখেই বছরব্যাপী এই নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সরকারের তরফে। অথচ কেন্দ্রের মোদি সরকারের কাছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কর্মসূচিতে ব্রাত্য বাংলাই! বুধবার এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে বলতে দেওয়া […]