এই মুহূর্তে কলকাতা

ডিসেম্বরেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী, সূত্র নবান্ন

কলকাতা, ১৯ নভেম্বর:- সব ঠিক থাকলে ডিসেম্বর মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকবার মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, পাঁচ ডিসেম্বর মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে রাজ্যের বকেয়া টাকা সংক্রান্ত বিষয়ে। আগামী পাঁচ ডিসেম্বর দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকেও সেই বৈঠকে আমন্ত্রণ […]

এই মুহূর্তে কলকাতা

শিশু মৃত্যুর ঘটনায় অসংবেদনশীল মন্তব্য করায়, সাংসদকে ক্ষমা চাওয়ার নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের।

কলকাতা, ১৮ নভেম্বর:- গাড়ির ধাক্কায় এক শিশু মৃত্যুর ঘটনায় অসংবেদনশীল মন্তব্য করায় তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহেরকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। দুর্ঘটনায় মৃত শিশুটির মা এবং পরিবারের কাছে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু তিন বছরের শিশুকেও রাজনীতিতে টেনে আনা হয়েছে। এই […]

এই মুহূর্তে কলকাতা

ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা , ঘটনায় ১৬জন গ্রেফতার।

কলকাতা, ১৮ নভেম্বর:- ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০ মহিলা সহ ১৬জনকে গ্রেফতার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের এস ডি এফ বিল্ডিংয়ের ২১৫ নম্বর ঘরে ইভান অ্যাচিভার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিল […]

এই মুহূর্তে কলকাতা

এসএসকেএমএ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে সব হসপিটালেই সুরক্ষাবিধি খতিয়ে দেখার সিদ্ধান্ত।

কলকাতা, ১৮ নভেম্বর:- এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে রাজ্য সরকার সমস্ত হাসপাতাল-মেডিক্যাল কলেজগুলির অগ্নি সুরক্ষা বিধি আরেক দফায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম জানিয়েছেন এবার ফায়ার সেফটি অডিটের পাশাপাশি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে বৈদ্যুতিক সরঞ্জামগুলির অবস্থাও খতিয়ে দেখা হবে। তিনি জানান ইতিমধ্যেই জেলা গুলিকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। এসএসকেএমের অগ্নিকাণ্ডের ঘটনায় […]

এই মুহূর্তে কলকাতা

আজ থেকে শুরু হল রাজ্য বিধানসভার অধিবেশন।

কলকাতা, ১৮ নভেম্বর:- রাজ্য বিধানসভার অধিবেশন আজ থেকে শুরু হয়েছে।প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে দুপুরে অধিবেশনের সূচনা হয়।উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব, ওআরএস-এর আবিষ্কর্তা বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ দীলিপ মহলানবিশ, টেনিস খোলোয়ার তথা প্রশিক্ষক নরেশ কুমারের উদ্দেশ্যে শোকপ্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়।তারপরেই বিধানসভার অধিবেশন […]

এই মুহূর্তে কলকাতা

করোনা নিয়ন্ত্রণে থাকলেও, সরকারি হাসপাতালে স্থায়ী কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত।

কলকাতা, ১৭ নভেম্বর:- করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজ্য সরকার বিভিন্ন সরকারি হাসপাতালে স্থায়ী কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এজন্য রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে ৩০৭ কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকায় বিভিন্ন জেলা হাসপাতালে স্থায়ী কোভিড ইউনিট তৈরি করতে জেলা স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে ১৬টি হাসপাতালে ১০০ শয্যার কোভিড ওয়ার্ড […]

এই মুহূর্তে কলকাতা

পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস।

কলকাতা, ১৭ নভেম্বর:- পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন। অবসর প্রাপ্ত এই আই এ এস আধিকারিক বর্তমানে মেঘালয় সরকারে উপদেষ্টা পদে রয়েছেন। জগদীপ ধনখড়ের সময়ে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত চরম সীমায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ধনখড় উপরাষ্ট্রপতি হতেই তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্বে আসেন […]

এই মুহূর্তে কলকাতা

স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এবার তৈরি হচ্ছে খেলনা শিল্প তালুক।

কলকাতা, ১৭ নভেম্বর:- খেলনা উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে রাজ্য সরকার দুটি খেলনা শিল্পতালুক তৈরি করছে।রাজ্য শিল্প উন্নয়ন নিগম পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের খাস জঙ্গলে ১২ একর জমিতে একটি খেলনা শিল্প পার্ক ও নদীয়ার কল্যাণীতে ২ লক্ষ বর্গ ফুটের একটি খেলনা উৎপাদন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতি বার রাজ্যের প্রথম খেলনা প্রদর্শনীর উদ্বোধনের পর […]

এই মুহূর্তে কলকাতা

গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের।

কলকাতা, ১৭ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার নিশানায় চাপে পড়ে অবশেষে গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ এর আওতায় আগামী ২০২৫ সালের মধ্যে রাজ্যে আরও ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা রয়েছে। ওই রাস্তা বানাতে খরচ হবে ৫, ৫০০ কোটি টাকা। ওই খরচের প্রথম কিস্তি হিসেবে […]

এই মুহূর্তে কলকাতা

সরকার অনুমোদন দিলে আগামী শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার ভিত্তিক পঠন-পঠন চালু হবে।

কলকাতা, ১৬ নভেম্বর:- রাজ্য সরকার অনুমোদন দিলে আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার ভিত্তিক পঠনপাঠন শুরু হতে চলেছে। জাতীয় শিক্ষানীতিতেও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তর জুড়ে দিয়ে সেমেস্টার পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকে একসঙ্গে জুড়ে দিতে চায় না। দুটি বোর্ড যেমন আলাদা ছিল, দুটি পরীক্ষা […]