কলকাতা, ২১ ডিসেম্বর:- সব ঠিক থাকলে বছর শেষে ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ ডিসেম্বর ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তিনি জাতীয় গঙ্গা পরিষদের সভাপতি। পরিষদের সদস্য-রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।গঙ্গা পরিষদে সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও […]
কলকাতা
আলিপুর জেল মিউজিয়ামের দর্শনার্থীদের জন্য চালু হল নতুন মোবাইল অ্যাপ।
কলকাতা , ২০ ডিসেম্বর:- আলিপুরের অভিনব জেল মিউজিয়ামের দর্শনার্থীদের জন্য চালু হল নতুন মোবাইল অ্যাপ। ওই অ্যাপ মিউজিয়াম দেখতে আসা দর্শনার্থীদের গাইডের কাজ করবে। আজ হিডকো দফতরে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। মন্ত্রী বলেন, অ্যাপে থাকা মিউজিয়ামের ডিজিটাল মানচিত্র দর্শনার্থীদের সহজে মিউজিয়াম ঘুরে দেখতে […]
দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ।
কলকাতা , ২০ ডিসেম্বর:- দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ। সঙ্গতভাবেই এবার শীত উত্সবের উদযাপন হবে দ্বিগুণ। সেই উত্সবের ঘণ্টা বেজে যাচ্ছে বুধবার থেকেই। এদিনই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে উত্সব এবার বারো বছরে পা দিচ্ছে। তার আগেই অবশ্য ঝলমলে আলোয় সেজে […]
বি এস এফের ভৌগোলিক ক্ষমতায়ন অযৌক্তিক, দাবি পরিবহন মন্ত্রীর।
কলকাতা, ২০ ডিসেম্বর:- রাজ্যের মানুষের স্বার্থে এবং রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে,কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে জোটবদ্ধ হয়ে দাবি পূরণ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাজ্যের পরিবহন মন্ত্রীস্নেহাশীষ চক্রবর্তী। তার মতে, যখনই রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা দিল্লির দরবারে সরব হন, তখন নেহাতই রাজনৈতিক বিরোধিতার স্বার্থে এ রাজ্যের বিজেপি বিধায়ক […]
সাইব্রো নামের ম্যাসকটকে ব্যবহার করেই বাজিমাত করতে চলেছে কলকাতা পুলিশ।
কলকাতা, ২০ ডিসেম্বর:- সাইবার অপরাধ বিষয়ে জনগণকে সচেতন করতে কলকাতা পুলিশ ম্যাসকট আনতে চলেছে। ক্রিকেট ফুটবল প্রতিযোগিতায় যেমন মাসকট দেখা যায় তেমনি সাইব্রো নামের এই ম্যাসকট সাইবার অপরাধের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার জন্য ব্যবহার করা হবে। অফ লাইন বা অনলাইন সব ক্ষেত্রেই সাইব্রো কে দিয়ে বছর পর প্রচার চালানো হবে। এভাবেই নাগরিকদের সচেতন করার উদ্যোগ […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আগামী বুধবার বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জী আগামী বুধবার বৈঠকে বসছেন। নবান্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি রাজ্যের ১৮টি দফতরের সচিব সহ শীর্ষ আধিকারিক এবং কলকাতা পুরসভার কমিশনার এবং দক্ষিণ ২৪-পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর ১০ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা বসবে।তার আগে মেলার […]
আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বাড়ছে ডাক্তারির আসন সংখ্যা।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের জন্য ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলার ৫ টি মেডিকেল কলেজ মিলিয়ে এই শ্রেণীর জন্য মোট আড়াইশোটি আসন বাড়ানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ডায়মন্ড হারবার, রামপুরহাট, পুরুলিয়া, রায়গঞ্জ এবং কোচবিহার মেডিকেল কলেজে এমবিএস এর ৫০টি করে আসন বাড়াতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। ওই […]
দুয়ারে সরকার কর্মসূচিকে ভারতসেরা স্বীকৃতি দিল কেন্দ্র।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- সরকারি প্রকল্প এবং পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।সরকারকে এভাবে মানুষের হাতের নাগালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আগেই প্রশংসিত হয়েছে নানা মহলে। এবার সেই দুয়ারে কর্মসূচিকেই ভারত সেরার স্বীকৃতি দিল কেন্দ্র। আগামী ৭ জানুয়ারি রাজ্যকে আনুষ্ঠানিক ভাবে সেই খেতাব প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের […]
ভোটার তালিকায় যুক্ত হল আরও ১৩ লক্ষেরও বেশি নতুন নাম।
কলকাতা, ১৮ ডিসেম্বর:- রাজ্যের ভোটার তালিকায় যুক্ত হল আরও ১৩ লক্ষ্যের বেশি নতুন নাম।আর কয়েকমাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের প্রস্তুতিতে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল।এই নতুন ভোটারদের মন জয় করতে এবার বাড়তি পরিশ্রম করতে হবে তাদের। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত […]
কেন্দ্রের কাছে বকেয়া পাওনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৭ ডিসেম্বর:- ১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ বিগত প্রায় এক বছর যাবত আটকে রেখেছে কেন্দ্র। বারবার চিঠি পাঠিয়ে আবেদন নিবেদন এমনকি সশরীরে দিল্লিতে দরবার করেও কিছুই মেলেনি। শনিবার পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন ২০২০ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে অন্য […]











