এই মুহূর্তে কলকাতা

দুদিনের মধ্যে আবাস যোজনা প্রকল্পের বাড়ির অনুমোদন দিতে হবে জেলাগুলিকে।

কলকাতা, ২৮ ডিসেম্বর:- দু’দিনের মধ্যে আবাস যোজনা প্রকল্পের ৮৪ শতাংশ বাড়ির অনুমোদন দিতে হবে জেলাগুলিকে। আগামী শুক্রবারের মধ্যে এই প্রকল্পে সুবিধা প্রাপকদের নামের চূড়ান্ত তালিকা আবশ্যিকভাবে পাঠানোর জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।বুধবার আবাস প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যসচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক […]

এই মুহূর্তে কলকাতা

দেশ জুড়ে লোকসভা, বিধানসভার পুনর্বিন্যাসের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের।

কলকাতা, ২৭ ডিসেম্বর:- প্রায় একযুগ পরে দেশ জুড়ে সমস্ত লোকসভা ও বিধানসভা আসনের বিন্যাস বদলের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। এই পর্বে গোটা দেশের বিধানসভা এবং লোকসভা ক্ষেত্রের পুনর্বিন্যাস করা হবে। তবে, এন আর সি উত্তর অসমের জন্য থাকছে পৃথক ব্যবস্থা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এই খবর পাওয়া গেছে। অসমের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাস […]

এই মুহূর্তে কলকাতা

করোনার ৪র্থ ঢেউ সামলাতে যুদ্ধকালীন তৎপরতা স্বাস্থ্য দপ্তরের।

কলকাতা, ২৭ ডিসেম্বর:- করোনা মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে মক ড্রিল চালানো হয়। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, তিনদিনের বিশেষ মহড়ার প্রথম দিনে মঙ্গলবার রাজ্যের মোট ৪৪টি সরকারি হাসপাতালে বিশেষ মহড়া চালানো হয়। এর মধ্যে রয়েছে কলকাতার ৫টি হাসপাতাল। এগুলি হল, এস এস কে এম, বেলেঘাটা আইডি,  আরজিকর, […]

এই মুহূর্তে কলকাতা

পেনশন ভোগীদের বাড়িতে গিয়ে লাইভ সার্টিফিকেট সংগ্রহের আবেদন ব্যাংক কর্তৃপক্ষকে রাজ্যের।

কলকাতা, ২৩ ডিসেম্বর:- বয়স্ক পেনশন ভোগীদের লাইফ সার্টিফিকেট এখন থেকে তাদের বাড়ি গিয়ে সংগ্রহের জন্য বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ কে আবেদন জানাল রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে শুক্রবার নবান্নে প্রায় একশোটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে এই আবেদন জানানো হয়। বৈঠকের পরে রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র সাংবাদিকদের […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি হাসপাতালগুলিতে স্থায়ী কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৩ ডিসেম্বর:- কোভিড নিয়ে এখনই কড়াকড়ির পথে না হাঁটলেও ফের সংক্রমণের বাড়বাড়ন্তের আশঙ্কার কথা মাথায় রেখে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি হাসপাতালে স্থায়ী কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে ৩০৭ কোটি টাকা বরাদ্দও করেছে।এই টাকায় বিভিন্ন জেলা হাসপাতালে স্থায়ী কোভিড ইউনিট তৈরির কাজ শুরু হয়েছে।দেশের […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার পুষ্প প্রদর্শনীতে সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতা, ২৩ ডিসেম্বর:- রাজ্যপাল হিসাবে বিধানসভা ভবনে এসে খুশি সিভি আনন্দ বোস। সস্ত্রীক রাজ্যপাল এদিন আসেন বিধানসভা ভবনে। বিধানসভায় ফ্লাওয়ার শো’তে আসেন সস্ত্রীক রাজ্যপাল। সেখানেই প্রারম্ভিক ভাষণে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় তাকে বিধানসভা ভবন, বিধানসভার নয়া বিল্ডিং ঘুরে দেখতে বলেন। এদিন রাজ্যপাল তার ভাষণে জানিয়েছেন, “এখানে সবচেয়ে সুন্দর ফুল হল উপস্থিত সিনিয়র সিটিজেনরা। প্রেস্টিজিয়াস এই […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ে নজর রাখলেও, এখনই বিধি-নিষেধ জারি করার পরিকল্পনা নেই সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এখনই সাধারণ মানুষের জন্য কোনও রকম কড়াকড়ি বা বিধি নিষেধ জারি করার পরিকল্পনা সরকারের নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। আজ রাজভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারির জন্য কমিটি তৈরি করা হয়েছে। নতুন করে […]

এই মুহূর্তে কলকাতা

রাজভবনে মুখোমুখি রাজ্যপাল- মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজভবনে মুখোমুখি রাজ্যপাল- মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সিভি আনন্দ বোসের চায়ের নিমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক ঘণ্টারও বেশি সময় ধরে দুজনের মধ্যে বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বড়দিনও ইংরেজি নতুন বছরের আগে রাজ্যপাল কে শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন। নতুন রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর […]

এই মুহূর্তে কলকাতা

চীন জাপান সহ অন্যান্য কয়েকটি দেশে করোনা সংক্রমণ বাড়ছে।

কলকাতা, ২১ ডিসেম্বর:- দেশে করোনা সংক্রমণ হার এখনও নিম্নগামী।তবে চীন, জাপান সহ অন্যান্য কয়েকটি দেশে সংক্রমণ হার বাড়ছে লাফিয়ে। চিন, জাপান সহ বিশ্বের একাধিক অংশে ফের বাড়ছে সংক্রমন। এই আবহে কেন্দ্র সরকারও একাধিক বিষয় নজর দেওয়ার উপর জোর দিয়েছে। জনবহুল অঞ্চলে নতুন করে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র। কোভিড নিয়ে বাংলা যেন কোনওভাবেই অসতর্ক […]

এই মুহূর্তে কলকাতা

আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ ১০ই ফেব্রুয়ারি।

কলকাতা, ২১ ডিসেম্বর:- আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারী। সংসদের শীতকালীন অধিবেশন এখনও শেষ হয়নি। তার আগেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারি। বাজেট অধিবেশন শুরু […]