হাওড়া, ১৮ আগস্ট:- “ডার্বি বাতিল করলে কর, জাস্টিস ফর আরজি কর”। এবার এই স্লোগান তুলে একসাথে মিছিলে হাঁটলেন হাওড়ার ঘটি-বাঙাল সমর্থকেরা। মিছিলে স্লোগান ওঠে “ঘটি-বাঙাল ভাই ভাই, আরজি করের বিচার চাই”। কলকাতায় ডার্বি বাতিল হওয়ার পর এবার হাওড়ার ফুটবলপ্রেমী মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা রবিবার আরজি করের ঘটনার বিচার চেয়ে পথে নামলেন। রবিবার হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে […]
এই মুহূর্তে
আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে রিষড়ায় মিছিল তৃণমূলের।
তরুণ মুখার্জি, ১৭ আগস্ট:- আর জি কর হাসপাতালে যেভাবে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে হয়েছে তার প্রতিবাদে, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নামল তৃণমূল কর্মীরা। এদিন পশ্চিমবাংলার দিকে দিকে এই নৃশংস ঘটনার শাস্তি দাবি করে প্রতিবাদ মিছিল বের হয়। এদিন বিকেলে রিষড়া পৌরসভার সামনে থেকে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরপ্রধান […]
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ।
হাওড়া, ১৭ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে বাম কর্মীরা বঙ্কিম ব্রিজের উপর দিয়ে মিছিল করে হাওড়া ব্রিজে পৌঁছান। তারা প্রায় কুড়ি মিনিট হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। অবরোধের জেরে হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত […]
ওপিডি বন্ধ, আই এম এ র ডাকা ধর্মঘটে বন্ধ সরকারি হাসপাতালে পরিষেবা।সমস্যায় রোগি।
হুগলি, ১৭ আগস্ট:- চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের ইমারজেন্সির পাশে বাঁধা হয়েছে মঞ্চ।সেখানেই অবস্থান চিকিৎসকদের। আই এম এ ইমামবাড়া জেলা হাসপাতাল এর চিকিৎসক ও কর্মচারী বৃন্দ এবং বেঙ্গল কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে চলছে ধর্মঘট। হাসপাতালে কোনো টিকিট দেওয়া হচ্ছে হচ্ছে না। ডাক্তারবাবুরা কেউ আউট ডোরে বসবেন না। যেখানে মঞ্চ হয়েছে সেখানেই টেবিল পেতে রোগি দেখছেন […]
আরজি কর কাণ্ডে দোষী উপযুক্ত শাস্তির দাবিতে নৈহাটিতে প্রতিবাদ মিছিলে ব্যারাকপুরে সাংসদ।
উঃ২৪পরগনা, ১৭ আগস্ট:- মুখ্যমন্ত্রীর দাবি মতো আমরা ফাঁসির নিচে কোনও শাস্তি মানবো না। আর জি করের ঘটনায় নৈহাটীতে দলের প্রতিবাদ মিছিলে হেঁটে বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। এদিন নৈহাটীর স্বপ্নবিথী পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়। অরবিন্দ রোড ধরে মিছিল আর বি সি রোড হয়ে গরুরফাঁড়িতে গিয়ে শেষ হয়। সাংসদ বলেন, আর জি কর […]
দোষীদের ফাঁসি চেয়ে মুখ্যমন্ত্রীর পথে নামাতে নাটক বলে কটাক্ষ দীপ্সিতার।
হুগলি, ১৬ আগস্ট:- শ্রীরামপুর বটতলায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বাম ছাত্র যুবদের। দোষীদের ফাঁসি চেয়ে মুখ্যমন্ত্রীর পথে নামাকে দীপ্সিতা বললেন নাটক।রচনার কান্না চোখে গ্লিসারিন দিয়ে। আর জি করের তরুনী চিকিৎসকের পাশবিক হত্যার প্রতিবাদে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। আর জি করে জুনিয়ার চিকিৎসদের কর্মবিরতি চলছে।দুদিন আগে রাত দখলের ডাক দিয়েছিল মেয়েরা।তাতে […]
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় রিষড়ার গ্রীণ ভলেন্টিয়ার্স।
হুগলি, ১৬ আগস্ট:- আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রিষড়ার সুভাষ নগর মোড়ে সামাজিক সংগঠন গ্রীন ভলেন্টিয়ারের সদস্যরা মোমবাতি মিছিল করে নিরব প্রতিবাদে সামিল হলেন, সংগঠনের পক্ষ থেকে অসিতাভ গাঙ্গুলী এবং সমীরণ বসু জানালেন চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আগামী দিনে এ রাজ্যের নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যেতে […]
আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্রীরামপুর থানায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ১৬ আগস্ট:- আর জি করের ঘটনা প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ। শ্রীরামপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। তাদের দাবি আরজিকরের ঘটনা দোষীদের উপযুক্ত শাস্তি হোক এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পদত্যাগ করুক। শ্রীরামপুর থানার সামনে বিশাল […]
চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে এবার হুগলিতে পথে নামলেন আইনজীবীরাও।
হুগলি, ১৬ আগস্ট:- হুগলি জেলা আদালতের আইনজীবীরা, আদালত কর্মচারীরা চুঁচুড়া আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন।ঘড়ির মোরে এক মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করেন। নারকিয় এই ঘটনার দ্রুত বিচার দাবী করেন। মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল, নূতন রায়রা বলেন, হুগলি জেলা জজ কোর্টের সব আইনজীবীরা সিদ্ধান্ত নিই আর জি কর ঘটনার বিচার পর্ব যা […]
আরজি কর কাণ্ডে হাওড়ায় বিজেপির পাশাপাশি আইনজীবীরাও রাস্তায়।
হাওড়া, ১৬ আগস্ট:- আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়াতেও বেলুড়, গোলাবাড়ি, পাওয়ার হাউস মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তা রোকো কর্মসূচি নিয়েছে বিজেপি। চলছে অবরোধ বিক্ষোভ। রাস্তায় অবরোধকারীরা বসে পড়লে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেয়। পাশাপাশি একই দাবি নিয়ে রাজপথে হাওড়া কোর্টের আইনজীবীরা। পোস্টার, ব্যানার হাতে প্রতিবাদে নামেন তাঁরা। আরজি করের ঘটনায় প্রতিবাদ মিছিল […]











