হাওড়া, ১৫ জুলাই:- এক কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত হলো লিলুয়া। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুরের চেষ্টা চালানো হয় জগদীশপুর গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে লিলুয়া থানা থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে, বাড়ির পোষা কুকুর কামড়েছিল লিলুয়ার মধ্য-চকপাড়ার বাসিন্দা স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের […]
এই মুহূর্তে
ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জগৎবল্লভপুর স্বাস্থ্যকেন্দ্রে।
হাওড়া, ১৫ জুলাই:- হাওড়ার জগৎবল্লভপুর পাঁতিহাল ঈশ্বরচন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে আজ ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। শাসক এবং বিরোধী দলের মধ্যে দফায় দফায় ঝামেলা হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে তখনকার মতো ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে যায়। ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার […]
ভ্যাকসিন-কান্ড নিয়ে হাওড়ায় সিএমওএইচ অফিস চলো কর্মসূচি বিজেপি যুব মোর্চার।
হাওড়া, ১৫ জুলাই:- রাজ্যে জাল ভ্যাকসিন কেলেঙ্কারি ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে হাওড়া জেলা সদরে বিজেপি যুব মোর্চার ডাকে বৃহস্পতিবার দুপুরে সিএমওএইচ অফিস চলো কর্মসূচি নেওয়া হয়। বঙ্কিম সেতুর ফ্লাইওভার চত্বরে জমায়েতের পর ওমপ্রকাশ সিং, উমেশ রাই প্রমুখের নেতৃত্বে মিছিল আসে সিএমওএইচ অফিসের সামনে। সেখানে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। যুব মোর্চা কর্মীরা সেখানে […]
হার নিশ্চিত জেনেই রাজ্যসভা সহ বিধানসভার উপনির্বাচনে ভোট চাইছে না বিজেপি – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৫ জুলাই:- রাজ্যসভার দুটি আসন সহ রাজ্যে বাকি থাকা দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন এবং পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি পরাজিত হবে জেনে ভোট চাইছে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন সংবিধান অনুযায়ী ভোটের ফল প্রকাশের ছয় মাসের মধ্যে উপনির্বাচন করানোর কথা। ফলে দল […]
একাধিক কর্মসূচি নিয়ে চার দিনের দিল্লি সফর মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন। বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার দিল্লি সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। ২৫ জুলাই বিকেলে তিনি দিল্লি রওনা দেবেন। এই পর্যায়ে দিল্লিতে তাঁর চার দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দিল্লিতে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে।সংসদ ভবনে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে […]
শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাথীদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিতে রেলকে চিঠি রাজ্যের।
কলকাতা, ১৫ জুলাই:- আগামী শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে সেই জন্য তাদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিয়ে রাজ্য সরকার রেলকে চিঠি দিয়েছে। আজ পরিবহন দপ্তর থেকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে শনিবার পরীক্ষার এ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ট্রেনে চড়ার অনুমতি […]
তৃতীয় ঢেউয়ের আগে বেশি করে ভ্যাকসিন সরবরাহের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ জুলাই:- কোভিডের তৃতীয় ঢেউয়ের আগেই সিংহভাগ রাজ্যবাসীকে ভ্যাকসিন এর আওতায় আনার লক্ষ্যে রাজ্য সরকার চাহিদা অনুযায়ী আরও বেশি করে ভ্যাকসিন ডোজ সরবরাহ করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে রাজ্যে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাতে প্রতিদিন দশ লক্ষের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হলেও […]
তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শতাধিক শিশুকে পুস্তক বিলি শালবনিতে।
শালবনী, ১৫ জুলাই:- করোনা মহামারীতে লকডাউনে বিদ্যালয় বন্ধ এই পরিস্থিতিতে মেছেদা শহরের সিআইএমএস ইনস্টিটিউট, পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাথে যৌথ উদ্যোগে শালবনীর ৪ নং বাঁকিবাঁধ অঞ্চলের প্রধান ও প্রাথমিক শিক্ষক কৌশিক দোলই মহাশয়ের সক্রিয় সহযোগিতায় একশজনের বেশি শিশু কিশোরকে পুস্তক সামগ্রী প্রদান করে। সংগঠনের সভাপতি তন্ময় সিংহ জানান এই […]
ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে শ্রীরামপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ।
হুগলি, ১৫ জুলাই:- ভুয়ো ভ্যাকসিন কান্ড এবং ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে আজ শ্রীরামপুর কোর্টের কাছে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক দলের পক্ষ থেকে প্রতিবাদে অবস্থান ধরনা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে বলতে গিয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু অভিযোগ করেন যে বর্তমানে ভ্যাকসিন নিয়ে ব্যাপক দলবাজি হচ্ছে পয়সার বিনিময়ে ভ্যাকসিন দেয়া হচ্ছে। যারা পয়সা দিতে […]
সাত বিধাসভার ভোট সাঙ্গ করতে কমিশনকে অনুরোধের পাশাপাশি এলাকায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখছে রাজ্য।
কলকাতা, ১৫ জুলাই:- রাজ্যের সাত বিধানসভা আসনে বকেয়া ভোট পর্ব সাঙ্গ করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানোর পাশাপাশি ভোট আয়োজনের আগে ওই সব এলাকার করোনা পরিস্থিতিও খতিয়ে দেখছে রাজ্য সরকার। গত দু সপ্তাহে ওই সব বিধানসভা এলাকায় কতজন আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে স্বাস্থ্য ভবনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। দশই জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট […]

