এই মুহূর্তে জেলা

চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে, রিষড়া থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির।

হুগলি, ২ অক্টোবর:- শারদীয়ার প্রাক্কালে মঙ্গলবার মহালয়ার পূণ্যপ্রভাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। পুলিশ কর্মীসহ বহু সাধারণ মানুষ এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জগলভি। শিবিরের উদ্বোধন করে তিনি বলেন পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, সকলের কাছে আবেদন করছি আপনারা পূজো […]

এই মুহূর্তে জেলা

বৃষ্টি উপেক্ষা করেই হাওড়ার বিভিন্ন ঘাটে চলছে পিতৃতর্পণ।

হাওড়া, ২ অক্টোবর:- বৃষ্টিকে উপেক্ষা করেই ভোর থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে চলছে পিতৃতর্পণ। বহু মানুষের সমাগম হয়েছে সেখানে। ছাতা মাথায় নিয়েই ঘাটে ঘাটে মহালয়ার তর্পণে সামিল হয়েছেন মানুষ। প্রশাসনের তরফ থেকে ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটে দুর্ঘটনা এড়াতে চলছে মাইকিং। মহালয়া উপলক্ষে হাওড়ার বিভিন্ন ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জলপথে স্পিডবোটে চলছে নজরদারি। […]

এই মুহূর্তে জেলা

পিতৃ পুরুষের উদ্দেশ্যে জল দান করে তর্পণ করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম।

হুগলি, ২ অক্টোবর:- মহালয়া সকালে হুগলির বিভিন্ন ঘাটে চলছে তর্পণ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আজ। সেই তিথিতেই পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান চলছে। বৈদ্যবাটি পৌরসভার ছাতুগঞ্জ গঙ্গার ঘাটে পিতৃপুরুষদের জল দান করে দর্পণ করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন পরিবারের বিধায়ক করবি মান্না। বেচারাম মান্না জানান আজকে মহালয়ার শুভ অতিথি আর এই […]

এই মুহূর্তে জেলা

বিস্মৃতির আড়ালে ‘মহিষাসুরমর্দিনী’র বাণীকুমার !

হাওড়া, ২ অক্টোবর:- বিগত ১৯২৮ সালে মহালয়ার পুণ্যলগ্নে শুরু হওয়া ‘মহিষাসুরমর্দিনী’ গীতি আলেখ্যর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্য। ‘মহিষাসুরমর্দিনী’র জনপ্রিয়তা আজ সর্বজনবিদিত। এই ‘মহিষাসুরমর্দিনী’র বেতার সম্প্রচারক, রচয়িতা এবং পরিচালক বাণী কুমারের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুর থানা এলাকার কানপুরে। বাণী কুমারের আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। হাওড়া জেলার আমতা এক নম্বর ব্লকের কানপুর গ্রামে মামার বাড়িতে ১৯০৭ সালের […]

এই মুহূর্তে জেলা

মাকে খুনের অভিযোগে যাবজ্জীবন ছেলের।

হুগলী, ১ অক্টোবর:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুগলির কানাগড় এলাকায় বসবাস করতেন জোৎস্না তেওয়ারি তার পরিবারকে নিয়ে। ২০১৭ সালের ২৪ শে ডিসেম্বর রাত নটা নাগাদ জোৎস্নার ছেলে রাজু তার মার সঙ্গে জায়গা জমি বিক্রির টাকা নিয়ে ঝগড়া অশান্তি শুরু করে। সেই সময় হঠাৎ রাজু তার মাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে গুলি […]

এই মুহূর্তে জেলা

তান্ত্রিকের ফাঁসির রায় শোনালো আরামবাগ আদালত।

হুগলি, ১ অক্টোবর:- তন্ত্র সাধনার নাম করে এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগে অভিযুক্ত তান্ত্রিকের স্ত্রীর ফাঁসি ও শিশুর দিদিমার যাবজ্জীবন সাজা ঘোষণা করলো হুগলির আরামবাগ মহকুমা আদালত। অভিযুক্তদের নাম সুশীলা মাঝি বয়স ৬৭ এবং সাগরিকা পন্ডিত বয়স ৪০। মঙ্গলবার মহকুমা আদালতে মূল অভিযুক্ত সাগরিকা পন্ডিতের ফাঁসির সাজা ও সুশীলা মাঝির যাবজ্জীবন সাজা সহ […]

এই মুহূর্তে জেলা

রাস্তার কুকুর অপহরনের চেষ্টা,গাড়ি সমেত তিন জনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ।

হুগলি, ১ অক্টোবর:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির পোলবা থানার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল পোলবা ৩৯ নং রোডের পাশে জলট্যাংকের কাছে তিন ব্যাক্তি পথ কুকুরদের বিস্কুট খেতে দিচ্ছিল গতকাল। স্থানীয়রা দেখেন এরপর তাদের সঙ্গে থাকা মাহিন্দ্রা ম্যাক্স গাড়িতে কুকুর গুলোকে ধরে তুলতে থাকেন। কেন কুকুর ধরে গাড়িতে তোলা হচ্ছে স্থানীয়দের প্রশ্নে উত্তর দিতে […]

এই মুহূর্তে জেলা

মনসা পূজো উপলক্ষে বক্সের আওয়াজের প্রতিযোগিতা, পুলিশের সঙ্গে বচসা, ধনেখালিতে গ্রেপ্তার দশ।

হুগলি, ১ অক্টোবর:- সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ধনিয়াখালি ধামাইটিকরি গ্রাম থেকে গ্রেপ্তার দশ। ধৃতদের আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠাল ধনিয়াখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধনিয়াখালির ভান্ডারহাটি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধামাইটিকরি গ্রামে গতকাল মনসা পূজা উপলক্ষে প্রচন্ড উচ্চস্বরে চার পাঁচটি বক্স সেট এনে বাজার ছিল স্থানীয়রা। পাশাপাশি তারা বক্সের […]

এই মুহূর্তে জেলা

মাওবাদী সংগঠনের সাথে যুক্তির সন্দেহে এনআইএ হানা পানিহাটিতে।

উঃ২৪পরগনা, ১ অক্টোবর:- মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে পানিহাটী পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা NIA আধিকারিকদের। এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মঙ্গলবার ভোরে পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকেরা। […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও NIA র তল্লাশি।

হাওড়া, ১ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার কেদার ভট্টাচার্য রোডেও তল্লাশিতে NIA. সিদ্ধসত্ব রায়ের খোঁজে তল্লাশি চালায় তারা। মৌলনা আজাদ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র সিদ্ধসত্ব রায়। তিন বছর আগেই ছেড়েছে ঘর। তারই খোঁজে আসেন NIA আধিকারিকরা।