এই মুহূর্তে জেলা

পরকীয়ার জের, প্রতিবেশী গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের কোপ, পরে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের।

হাওড়া, ২৭ জুলাই:- প্রতিবেশী গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এরপর নিজের পেটেও ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবক। বুধবার সকালে হাওড়ার ডোমজুড়ের বলুহাটিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরকীয়ার জেরে নাকি যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, […]

এই মুহূর্তে জেলা

অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল।

হাওড়া, ২৭ জুলাই:- ৫০০ দিন ধরে অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল রওনা হলো ধর্মতলার গান্ধী মূর্তি অভিমুখে। সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে অবিলম্বে স্থায়ী নিয়োগ, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে বামফ্রন্টের মিছিল রওনা হলো হাওড়া থেকে। ওই মিছিল যাবে কলকাতার ধর্মতলার গান্ধী মূর্তির দিকে যেখানে প্রায় ৫০০ দিন ধরে অবস্থান […]

এই মুহূর্তে জেলা

“নেতা ধরো, জেল ভরো”, বিজেপির বিক্ষোভ এবার হাওড়ায়।

হাওড়া, ২৭ জুলাই:- রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবার হাওড়ায় “নেতা ধরো জেল ভরো” কর্মসূচি নেওয়া হলো বিজেপির তরফ থেকে। মধ্য হাওড়া মন্ডল-২ এর তরফ থেকে শ্যামাশ্রী মোড়ে বুধবার সন্ধ্যে নাগাদ ওই কর্মসূচি পালিত হয়। হাতে প্ল্যাকার্ড পোস্টার হাতে স্লোগান দেন কর্মীরা। এদিনের “চোর ধরো জেল ভরো” কার্যক্রমে উপস্থিত ছিলেন হাওড়া সদর বিজেপির জেলা সভাপতি মণিমোহন […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু।

কলকাতা, ২৭ জুলাই:- রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে শীঘ্রই শুরু হচ্ছে সীমানা পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ এর কাজ। এই মর্মে সমস্ত জেলাকে নির্দেশ পাঠানো হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর। পঞ্চায়েত স্তরে এই কাজ করবেন বিডিও। পঞ্চায়েত সমিতি তে মহকুমা শাসক এবং জেলা পরিষদ স্তরে জেলাশাসকদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। দু তিন দিনের […]

এই মুহূর্তে জেলা

অবশেষে গ্রেফতার বালির অভিযুক্ত প্রমোটার। তোলা হলো হাওড়া আদালতে।

হাওড়া, ২৭ জুলাই:- ‘বেআইনি’ বহুতল নির্মাণ করতে গিয়ে সরকারি নথি, স্ট্যাম্প, আধিকারিকদের সই, এমনকি বিভিন্ন এগ্রিমেন্ট জাল করার অভিযোগ উঠেছিলো বেলুড়ের এক প্রমোটারের বিরুদ্ধে। বেলুড় থানায় এই নিয়ে কয়েকদিন আগে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রমোটার মিলন রায়চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে হাওড়া সিজেএম আদালতে পেশ […]

এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকে স্কুটিনিতে সাড়ে ১১ হাজার উত্তরপত্রে নম্বর বদল।

কলকাতা, ২৭ জুলাই:- মাধ্যমিকে স্ক্রুটিনিতে সাড়ে ১১ হাজার উত্তরপত্রের নম্বর বদল হয়েছে। যার ফলে প্রথম দশের মেধাতালিকায় আরও ১৮ জন স্থান পেয়েছে বলে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। আগে প্রথম দশের মেধাতালিকায় মোট ১১৪ জন পরীক্ষার্থী ছিলেন। কিন্তু স্ক্রুটিনির পর মেধা তালিকা স্থান পেলেন ১৩২ জন। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবার ৩২ হাজার ৭৪০টি উত্তরপত্র […]

এই মুহূর্তে জেলা

পার্থর গ্রেফতারের পর নাম জড়িয়েছে দেহরক্ষী বিশ্বম্ভর বাবুরও।

হাওড়া, ২৬ জুলাই:- রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন বিশ্বম্ভর মন্ডল। পূর্ব মেদিনীপুরে বাড়ি হলেও তিনি সপরিবারে থাকেন হাওড়ার চ্যাটার্জিহাটের ব্রজনাথ লাহিড়ী লেনের বহুতল ফ্ল্যাটে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর নাম জড়িয়েছে বিশ্বম্ভর বাবুরও। তাঁর স্ত্রী ক্যামেরার সামনে না এলেও দাবি করেছেন সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁর স্বামীকে। বাড়ির পরিচারিকা জানান তিনি বিশেষ কিছুই […]

এই মুহূর্তে জেলা

পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন।

সুদীপ দাস, ২৬ জুলাই:- ভুয়ো অফিসার পরিচয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ উঠলো চুঁচুড়া আদালতের এক মুহুরির বিরুদ্ধে। ঘটনায় ধৃত অভিযুক্ত মুহুরি সহ আরো ২। ধৃতদের এদিন তোলা হলো আদালতে। প্রসঙ্গত চন্দননগর থানার অফিসার পরিচয় দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে প্রায় লক্ষ্মাধিক টাকা হাতিয়ে নিলো চুঁচুড়া কোর্টের মুহুরি তারক নাথ কুন্ডু বলেই অভিযোগ। চন্দননগর কলুপুকুর আবাসনের […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রে স্বনির্ভর গোষ্ঠীর স্টল তৈরির নির্দেশ।

কলকাতা, ২৬ জুলাই:- একদিকে স্থানীয় লোক শিল্পের প্রসার,অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন। এই দুই লক্ষ্যকে সামনে রেখে এবার রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রের জন্য পরিকল্পনা তৈরি করল রাজ্য সরকার।প্রতিটি পর্যটন কেন্দ্রে বিশ্ব বাংলা, তন্তুজ, হস্তশিল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠী গুলির স্টল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। প্রশাসনিক সূত্রে খবর মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী […]

এই মুহূর্তে জেলা

বুধবার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগান ফ্যাক্টরির নতুন ইউনিটের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

হুগলি, ২৬ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির নতুন ইউনিটের শিলন্যাস করবে করবেন। পূর্বতন হিন্দুস্তান মোটরস এর কারখানার জমিতে এই ইউনিটটি গড়ে উঠতে চলেছে। নতুন কারখানায় রেলের কোচ তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি থেকেই ভার্চুয়ালি ফলতায় নতুন জাহাজ তৈরির কারখানারও শিলান্যাস করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। নয়ের দশকে এই […]