কলকাতা, ৫ আগস্ট:- মাত্র আর কিছুদিন তারপর এই আসছে ১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সেই লক্ষ্যেই এদিন সেন্ট্রাল ডিভিশন পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হল। সমগ্র দেশ ও রাজ্যের পাশাপাশি,, শহর কলকাতায় প্রতিটি মানুষের কাছে দেশের মানুষের গর্বের তেরঙ্গা ঝান্ডাকে পৌঁছে দেওয়া যায়। দেশের মানুষ যাতে আরো দেশাত্মবোধে উদ্বুদ্ধ হতে পারেন। সেই […]
এই মুহূর্তে
আরপিএফের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। রেল অবরোধ হাওড়ার রামরাজাতলা স্টেশনে।
হাওড়া, ৪ আগস্ট:-দক্ষিণ-পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে রেল অবরোধের জেরে উত্তেজনা। বৃহস্পতিবার রাতে হকাররা হাওড়ার রামরাজাতলা স্টেশনে রেল অবরোধ করেন। তাদের অভিযোগ, প্রত্যেক হকারের কাছ থেকে মাসে মোটা টাকা তোলা নেওয়া হচ্ছে। টাকা না দিলেই জুটছে মার। হকারি করতে গিয়ে আরপিএফ হেনস্থা করছে বলে অভিযোগ। এদিন আটক এক হকারকে ছাড়াতে গেলে সাঁতরাগাছিতে অন্যান্য হকারদের কপালে জোটে […]
কারখানায় অক্সিজেনের সিলিন্ডার ফেটে মৃত এক, জখম তিন।
সুদীপ দাস, ৪ আগস্ট:- কারখানায় অক্সিজেনের সিলিন্ডার ফেটে মৃত এক। ঘটনায় গুরুতর জখম তিনজন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার নারায়ন অক্সিজেন নাম একটি অক্সিজেন তৈরীর কারখানায়। এদিন সিলিন্ডারে অক্সিজন ভরার সময় হঠাৎই একটি সিলিন্ডার ফেটে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় কালিপদ মাঝি(২৫) নামে এক কর্মীর। সেসময় সেখানে উপস্থিত […]
ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল সিঙ্গুরের নেহা।
হুগলি, ৪ আগস্ট:- থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য পেল সিঙ্গুরের বেড়াবেরি গ্রামের মেয়ে নেহা বাগ। মঙ্গলবার বিকালে কামারকুন্ডু স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা বাড়ি নিয়ে আসে নেহা কে। কৃষক পরিবারের মেয়ে নেহা চার বছর বয়স থেকে যোগাসন শুরু করে। এরপর জাতীয় স্তর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে নেহা। বাবা অমর বাগ […]
মাঙ্কিপক্স নিয়ে রাজ্য জুড়ে সতর্কতা জারি করল স্বাস্থ্য ভবন।
কলকাতা, ৪ আগস্ট:- করোনার প্রভাব স্তিমিত হতে না হতেই বিশ্ব জুড়ে আতঙ্কের নতুন স্রোত বইয়ে দিয়েছে মাঙ্কিপক্স। যা নিয়ে এবার রাজ্যজুড়ে সতর্কতা জারি করল স্বাস্থ্যভবন। কলকাতা সহ প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সর্তক করা হয়েছে। সব মেডিকেল কলেজকে এই রোগে আক্রান্ত বা উপসর্গযুক্তদের জন্য কিছু শয্যা আলাদা রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রতিটি মেডিকেল […]
আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতেনাতে পাকড়াও চার দুষ্কৃতী, চাঞ্চল চুঁচুড়ায়।
সুদীপ দাস, ৪ আগস্ট:- আগ্নেয়াস্ত্র বিক্রী করতে এসে হাতেনাতে ধরা পরল চার দুঃষ্কৃতি। ঘটনায় উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও নগদ সাড়ে ছ’হাজার টাকা। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার মল্লিক কাশেম হাটে। এদিন মল্লিক কাশেম হাটের বাসিন্দা সত্যজিৎ বৈরাগী ওরফে ছোট্টুর বাড়িতে আগ্নেয়াস্ত্র বিক্রী করতে আসে চুঁচুড়ারই দুই ব্যাক্তি চিত্ত […]
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চার দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৪ আগস্ট:- নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক ছাড়াও চার দিনের দিল্লি সফরে একাধিক কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।এছাড়া দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে […]
রাজ্য মন্ত্রিসভার নবনিযুক্ত মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন।
কলকাতা, ৪ আগস্ট:- গতকাল রাজ্য মন্ত্রিসভার রদবদলের পর আজ নব নিযুক্ত মন্ত্রীরা নিজ নিজ দফতরের দায়িত্বভার গ্রহণ করেছেন। ক্যাম্যাক স্ট্রিটে শিল্পন্নয়ন নিগমের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত শিল্পপতি শশী পাঁজা। এরপর তিনি রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদবের সঙ্গে বৈঠক করেন। রাজ্য মন্ত্রিসভার অন্যতম প্রবীণ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় দুপুরে নবান্নে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় মন্ত্রী হিসেবে […]
অফিস আসার পথে দুর্ঘটনায় জখম হাওড়া পুলিশ কমিশনারেটের মহিলা কর্মী।
হাওড়া, ৪ আগস্ট:- অফিসে আসার পথে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড মোড়ে দুর্ঘটনা। একটি প্রাইভেট গাড়ির ধাক্কা মারে স্কুটিতে। ওই মহিলা কর্মী রাস্তায় ছিটকে পড়ে জখম হন। তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বার্ন কোম্পানির সামনে ওই প্রাইভেট গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরই বাইক আরোহী মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত […]
পার্থ থেকে প্রদীপ মন্ত্রিসভায় এসেই পূর্ন মন্ত্রীত্বের গুরু দায়িত্ব চাপল কাঁধে।
কলকাতা, ৩ আগস্ট:- রাজ্য মন্ত্রিসভার রদবদল নিয়ে দিন তিনেক ধরে তুঙ্গে ছিল জল্পনা। সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন রাজ্য মন্ত্রিসভার সভার প্রস্তাবিত রদবদলের কথা। তারপর থেকেই কারা মন্ত্রিসভা থেকে বাদ পড়তে চলেছেন, কোন কোন নতুন মুখ সেখানে স্থান পাবেন তা নিয়ে জোর কদমে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন প্রশাসন ও […]











