এই মুহূর্তে কলকাতা

প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১২ সেপ্টেম্বর:- প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কারিগরি শিক্ষা দফতরের মাধ্যমে বিভিন্ন শিল্প ক্ষেত্রের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেবেন তিনি। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এই ধরনের দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ১২০০০ প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যে শিল্পের বর্তমান পরিস্থিতি ও কর্মসংস্থানের সম্ভাবনা […]

এই মুহূর্তে জেলা

ফাইনাল ম্যাচের আগেই বার পোস্ট কেটে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

হুগলি, ১১ সেপ্টেম্বর:- সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ শুরুর আগেই গোল পোষ্ট কেটে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার শ্রীরামপুর মাঠে গোল পোষ্ট কেটে ফেলার ঘটনা সামনে আসতেই আলোড়ন ছড়িয়েছে। মহকুমা ক্রীড়া সংস্থার তরফে এ দিন শ্রীরামপুর পুরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীরামপুর মহকুমা […]

এই মুহূর্তে কলকাতা

এবার থেকে উচ্চমাধ্যমিকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার বাধ্যতামূলক থাকছে না।

কলকাতা, ১০ সেপ্টেম্বর:- এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার নম্বর বাধ্যতামূলক থাকছে না। একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় জাতিগত শংসাপত্রও আর বাধ্যতামূলক থাকছে না। তবে, যাদের তা রয়েছে, তারা সেটি দিতে পারবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় মঙ্গলাহাটের দিন কেন নবান্ন অভিযান ? বিজেপি জেলা নেতৃত্বের সাফাই।

হাওড়া, ১০ সেপ্টেম্বর:- হাওড়ায় মঙ্গলাহাটের দিন কেন নবান্ন অভিযান ? পুজোর আগে তো থেকেই গেল ক্ষতির সম্ভাবনা! বিজেপি জেলা নেতৃত্বের সাফাই, রাজ্যের অরাজকতার বিরুদ্ধে আন্দোলনে একটা দিন সহযোগিতা করুন। পুজোর মুখে সবে জমে উঠতে শুরু করেছে এশিয়ার অন্যতম বৃহৎ মঙ্গলাহাট। পুজোর আগে শেষ তিনটি হাটের প্রথম হাট পড়েছে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার। আর সেদিনই নবান্ন অভিযানের […]

এই মুহূর্তে জেলা

আতঙ্কের নাম যখন ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে হাওড়ায় বিশেষ বৈঠক।

হাওড়া, ১০ সেপ্টেম্বর:- শনিবার ডেঙ্গু নিয়ে বিশেষ বৈঠক হয়ে গেল হাওড়ায়। হাওড়ার নিউ কালেক্টররেট বিল্ডিংয়ে এদিন ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ডিরেক্টর অব হেলথ সার্ভিস সিদ্ধার্থ নিয়োগী সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তিনি বৈঠক করেছেন হাওড়ার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে। উপস্থিত ছিলেন রয়েছেন পুরসভার আধিকারিকরাও।

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু পরিস্থিতির ওপর নজরদারি চালাতে পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করলো রাজ্য।

কলকাতা, ১০ সেপ্টেম্বর:- গোটা রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ও সরকারি চিকিত্সা পরিকাঠামোর ওপর নজরদারি চালাতে রাজ্যের স্বাস্থ্য দফতর পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করেছে। স্বাস্থ্য কর্তা, চিকিৎসক, অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নার্সিং কর্মীদের নিয়ে গঠিত এই দলগুলি ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। নজরদারি দলের সদস্যরা শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালেও পরিদর্শন […]

এই মুহূর্তে জেলা

বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির সিঙ্গুরে।

হুগলি, ১০ সেপ্টেম্বর:- বাল‍্যবিবাহ রোধ ও স্কুল ছাত্রীদের স্বাস্থ‍্যবিধি সম্পর্কে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সিঙ্গুর ক্লাব হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিঙ্গুরের বিধায়ক তথা রাজ‍্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলী জেলাশাসক দিপপ্রিয়া পি, জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া, হারিপাল বিধায়ক করবী মান্না, সিঙ্গুর ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক পার্থ বন্দ‍্যোপাধ‍্যায়, অভিনেত্রি পায়েল সরকার সহ অন‍্যান‍্য বিশিষ্টরা। […]

এই মুহূর্তে জেলা

শ্যামা সঙ্গীত ভক্তিগীতির সুর সাধক ধনঞ্জয় ভট্টাচার্যের শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়।

হাওড়া, ১০ সেপ্টেম্বর:- ভক্তিমূলক গান (শ্যামা-সঙ্গীত) আর সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য যেন একে অপরের পরিপূরক। ফিল্ম বা বেসিক রেকর্ডে ধনঞ্জয় ভট্টাচার্যের রামপ্রসাদী, শ্যামাসঙ্গীত বাঙালীর শ্রোতাদের কাছে যেন নিজস্ব সম্পদ। এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়। শনিবার ১০ সেপ্টেম্বর সকালে হাওড়ার বালির বাসিন্দা প্রখ্যাত ভারত বিখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্যের ১০০তম জন্মদিন […]

এই মুহূর্তে জেলা

এবার আক্রান্ত আমতার মৃত ছাত্র নেতা আনিসের ভাই সলমন।

হাওড়া, ১০ সেপ্টেম্বর:- এবার আক্রান্ত আমতার মৃত ছাত্র নেতা আনিসের খুড়তুতো ভাই সলমন। মাথায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত অবস্থায় ভর্তি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। আমতার ছাত্র নেতা আনিস খানের কাকার ছেলের সলমন খানের উপর হামলার অভিযোগ। মাথায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন সলমন। সলমনের বাবা জালেম খানের অভিযোগ, শুক্রবার […]

এই মুহূর্তে কলকাতা

হিমাচলে ট্র্যাকিংয়ে গিয়ে নিখোঁজ চার পর্বতারোহীর খোঁজে সব রকমের যোগাযোগ রেখে চলেছে রাজ্য।

কলকাতা, ৯ সেপ্টেম্বর:- হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে রাজ্যের চার পর্বতারোহির নিখোঁজ হওয়ার ঘটনায় রাজ্য সরকার সেখানকার প্রশাসনের সঙ্গে সব রকমের যোগাযোগ রেখে চলেছে। পর্বতারোহীদের পরিবারের পাশাপাশি হিমাচল রাজ্য সরকারের সঙ্গেও সব ধরনের যোগাযোগ রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য হাওড়ার অভিজিৎ বণিক, চিন্ময় মন্ডল, দিবস দাস এবং বিনয় দাস হিমাচলের কুলু জেলার […]