এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা বইমেলার সূচনা হলো উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণে।

হাওড়া, ২৩ ডিসেম্বর:- ৩৪তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হলো। উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণে শুক্রবার এর শুভ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জনস্বাস্থ্য কারিগরী ও পূর্ত মন্ত্রী পুলক রায়, জেলাশাসক মুক্তা আর্য, জেলা সভাধিপতি কাবেরী দাস সহ মহাশয়া, সকল বিধায়ক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রমুখ ব্যক্তিবর্গ। বইমেলায় ৭৫টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছেন […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি হাসপাতালগুলিতে স্থায়ী কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৩ ডিসেম্বর:- কোভিড নিয়ে এখনই কড়াকড়ির পথে না হাঁটলেও ফের সংক্রমণের বাড়বাড়ন্তের আশঙ্কার কথা মাথায় রেখে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি হাসপাতালে স্থায়ী কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে ৩০৭ কোটি টাকা বরাদ্দও করেছে।এই টাকায় বিভিন্ন জেলা হাসপাতালে স্থায়ী কোভিড ইউনিট তৈরির কাজ শুরু হয়েছে।দেশের […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার পুষ্প প্রদর্শনীতে সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতা, ২৩ ডিসেম্বর:- রাজ্যপাল হিসাবে বিধানসভা ভবনে এসে খুশি সিভি আনন্দ বোস। সস্ত্রীক রাজ্যপাল এদিন আসেন বিধানসভা ভবনে। বিধানসভায় ফ্লাওয়ার শো’তে আসেন সস্ত্রীক রাজ্যপাল। সেখানেই প্রারম্ভিক ভাষণে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় তাকে বিধানসভা ভবন, বিধানসভার নয়া বিল্ডিং ঘুরে দেখতে বলেন। এদিন রাজ্যপাল তার ভাষণে জানিয়েছেন, “এখানে সবচেয়ে সুন্দর ফুল হল উপস্থিত সিনিয়র সিটিজেনরা। প্রেস্টিজিয়াস এই […]

এই মুহূর্তে জেলা

বড়দিনের প্রাক্কালে সান্তাক্লজের টুপি পড়িয়ে সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপন।

হাওড়া, ২৩ ডিসেম্বর:- বড়দিনের প্রাক্কালে সাফাই বিভাগের কর্মীদের সম্মান জানালেন যুব তৃণমূল কর্মীরা। দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার ভোরে দক্ষিণ হাওড়ার বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার সাফাই কর্মীদের সান্তাক্লজের টুপি পরিয়ে ও হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে ওঁদের সন্মানিত করা হয়। দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস জানান, যারা প্রতিনিয়ত […]

এই মুহূর্তে জেলা

বড়দিনের আগেই আজ থেকে খুলে দেওয়া হলো সাঁতরাগাছি সেতু।

হাওড়া, ২৩ ডিসেম্বর:- বড়দিনের আগেই সংস্কারের পর শুক্রবার ভোর ৫টা থেকে সাঁতরাগাছি সেতু পুনরায় খুলে দেওয়া হলো। আগের মতো দু’দিক থেকেই যান চলাচল স্বাভাবিক হয়েছে।মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দিতে হবে। জানা গিয়েছিল ২৩ ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু। সেইমতো সংস্কারের পর আজ শুক্রবার থেকেই খোলা হলো […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের।

হাওড়া, ২৩ ডিসেম্বর:- লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। অভিযোগ, স্বামী ও শ্বশুর মিলে খুন করে দেহ সিলিংফ্যানে ঝুলিয়ে দেয়। মৃতার স্বামীর দাবি, মদ খাওয়া নিয়ে অশান্তি হলেও স্ত্রীকে মারধোর করেননি তিনি। সকালে ঘুম ভেঙে দেখেন তাঁর স্ত্রী সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার […]

এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে হাওড়ায় বিডিও অফিস ঘেরাও বামেদের।

হাওড়া, ২২ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে হাওড়ার সাঁকরাইলে বিডিও অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি নিলো বামেরা। বৃহস্পতিবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হয় বাম নেতৃত্ব। বিডিও অফিসের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হয়। বাধা দিলে পুলিশের সাথে বচসা বাধে। সিপিআইএমের হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ জানান, রাজ্যের শাসক দল প্রধানমন্ত্রী আবাস […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ে নজর রাখলেও, এখনই বিধি-নিষেধ জারি করার পরিকল্পনা নেই সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এখনই সাধারণ মানুষের জন্য কোনও রকম কড়াকড়ি বা বিধি নিষেধ জারি করার পরিকল্পনা সরকারের নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। আজ রাজভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারির জন্য কমিটি তৈরি করা হয়েছে। নতুন করে […]

এই মুহূর্তে কলকাতা

রাজভবনে মুখোমুখি রাজ্যপাল- মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজভবনে মুখোমুখি রাজ্যপাল- মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সিভি আনন্দ বোসের চায়ের নিমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক ঘণ্টারও বেশি সময় ধরে দুজনের মধ্যে বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বড়দিনও ইংরেজি নতুন বছরের আগে রাজ্যপাল কে শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন। নতুন রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর […]

এই মুহূর্তে জেলা

বালিতে নাম না করে শুভেন্দু’র নিরুদ্দেশ ব্যানার তৃণমূলের।

হাওড়া, ২২ ডিসেম্বর:- “দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই”। এমন ব্যক্তির সন্ধান চাই। বালিতে নাম না করে শুভেন্দু’র নিরুদ্দেশ ব্যানার তৃণমূলের। সেখানে নাম না করে শুভেন্দু অধিকারীর কার্টুন ছবি দিয়ে নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন এলাকায়। বালিখাল, নিমতলা, বেলুড় বাজার সহ বালি এবং বেলুড় অঞ্চলের বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখতে পাওয়া গেছে। যেখানে ব্যানারের বাঁদিকে শুভেন্দু […]