এই মুহূর্তে জেলা

শুভেন্দুর পাল্টা অর্জুন।

উঃ২৪পরগনা, ২২ জানুয়ারি:- চলতি মাসের কয়েকদিন আগেই জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর কাউগাছি এলাকার ইএসআই মাঠে পঞ্চায়েতি সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্য সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা। এমনকি পঞ্চায়েতে রাজ্যে শাসক দলকে হারানোর ব্যাপারেও অঙ্গীকারবদ্ধ হন তিনি। আজ তারই পাল্টা সভা করলো ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

নাশকতা রুখতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা।

কলকাতা, ২২ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠছে রাজ্য। তবে শুধু উৎসবের প্রস্তুতি নয়, নাশকতা রুখতেও গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ সর্তকতা মূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ২৩ শে জানুয়ারি সোমবার থেকে ২৬ শে জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে রাজ্য জুড়ে। কলকাতায় রেড রোডে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা রেড […]

এই মুহূর্তে জেলা

শেওড়াফুলিতে জয় হিন্দ বাহিনীর উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা।

হুগলি, ২২ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পারিষদ তথা হুগলি জেলার তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সুবীর ঘোষের উদ্যোগে ও ১০ নং তৃণমূল কংগ্রেস কমিটি ও জয় হিন্দ বাহিনীর পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান বসে আঁকা প্রতিযোগিতা, মহিলাদের সম্বর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চাঁপদানি বিধানসভার বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় […]

এই মুহূর্তে জেলা

হসপিটালে ঢুকে সদ্যোজাতকে। আয়ার কোল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, চাঞ্চল্য চন্দননগরে।

হুগলি, ২২ জানুয়ারি:- বাচ্চা নেওয়ার জন্য মেটারনিটি ওয়ার্ড এ ঢুকে এক সদ্যজাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও মনের বাসনা পূরণ করতে পারল না চন্দননগরের বাসিন্দা অরুণ বোসের স্ত্রী মালা বোস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চন্দননগর হাসপাতালে। বিকেল ৪ টে নাগাদ মেটারনিটি ওয়ার্ড এ ঢুকে আয়ার কোল থেকে বাচ্চা নিতে নাছোড়বান্দা ওই মহিলা।অচেনা মহিলাকে ওয়ার্ড এ […]

এই মুহূর্তে জেলা

অবশেষে মিলেছে বাড়ির খোঁজ। কর্ণাটকের বৃদ্ধকে তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে।

হাওড়া, ২১ জানুয়ারি:- অনেক প্রচেষ্টার পর অবশেষে মিলেছে বাড়ির খোঁজ। কর্ণাটকের বৃদ্ধকে তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে। হ্যাম রেডিও’র বিশেষ উদ্যোগ এবং হাইকোর্টের মহিলা আইনজীবী সোনি বাগচির সহযোগিতায় অবশেষে ঘরে ফিরতে চলেছেন কর্ণাটক নিবাসী ওই বৃদ্ধ। জানা গেছে, গঙ্গাসাগর মেলার শুরুতেই হাওড়া স্টেশনের কাছে বয়স্ক ওই বৃদ্ধের খোঁজ পাওয়া যায়। তাঁকে উদ্ধার করেন কলকাতা […]

এই মুহূর্তে জেলা

বালিতে ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক গাড়ি আটক, অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।

হাওড়া, ২১ জানুয়ারি:- গতকাল বালির নিশ্চিন্দা সাঁপুইপাড়ায় ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক গাড়িটি পুলিশ আটক করেছে। নিশ্চিন্দা থানা সূত্রের খবর, শুক্রবার রাতেই গাড়িটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ওই যুবকরা বিলাসবহুল গাড়িটি ফেলে পালিয়েছিল। তবে, অভিযুক্ত গাড়ি চালক সহ গাড়িতে থাকা অন্য যুবকদের খোঁজ চলছে। গতকাল সকালে বালির নিশ্চিন্দার সাঁপুইপাড়ায় ঘটে ওই মর্মান্তিক ঘটনা। […]

এই মুহূর্তে কলকাতা

পেট এলিজিবিলিটি টেস্ট এর উত্তরপত্র প্রকাশ, কলেজ সার্ভিস কমিশনের।

কলকাতা, ২১ জানুয়ারি:- ২৪তম স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট-এর answer key বা উত্তর পত্র প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই উত্তর পত্র মিলিয়ে দেখতে পারবেন। ওয়েবসাইটগুলি হল, www.wbcsc.org.in এবং www.wbcsconline.in। এই answer key দেখে প্রার্থীরা তাঁদের দেওয়া উত্তর ঠিক, কি ভুল, তা জানতে পারবেন। যদি কোনও রকম আপত্তি থাকে, […]

এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসার পরীক্ষার দিনও বদল।

কলকাতা, ২১ জানুয়ারি:- মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসার পরীক্ষার দিনও বদলে দেওয়া হল। ফেব্রুয়ারির ২৭ তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন ওই পরীক্ষা হবে ৯ মার্চ। তবে পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতোকত্তর স্তরের পরীক্ষার সূচিও বদলানো হয়েছে। ২৮শে জানুয়ারি থেকে তেসরা […]

এই মুহূর্তে জেলা

২৮০ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের শিলান্যাস হলো হাওড়ার ঘুসুড়িতে।

হাওড়া, ২১ জানুয়ারি:- উত্তর হাওড়ার মানুষের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে ঘুসুড়ির নস্করপাড়া অঞ্চলে আগামী ২ বছরের মধ্যে গড়ে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত সালকিয়া পানীয় জল শোধনাগার। কেএমডিএ এবং হাওড়া পৌরনিগমের যৌথ উদ্যোগে শনিবার সকালে এই পানীয় জল শোধনাগারের শিলান্যাস হয়। দৈনিক প্রায় ১৫.৫ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন এই জলপ্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ […]

এই মুহূর্তে জেলা

আবারও বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ।

হাওড়া, ২১ জানুয়ারি:- আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর পড়লো। এবার ডালখোলা স্টেশনের কাছে ডাউন নিউ জলপাইগুড়ি -হাওড়া বন্দে ভারতের সি-৬ কামরায় পাথরের আঘাতে ভাঙলো জানালার কাঁচ। আতঙ্কিত যাত্রীরা ট্রেনেই এফআইআর লঞ্চ করেন। এদিন বিকেল প্রায় চারটে ২৫ মিনিট নাগাদ ডালখোলা স্টেশন ছাড়ার পরেই এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। রাতে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছালে […]