এই মুহূর্তে দেশ

রাজধানীর ভোট প্রচারে এবার কার্তিক চন্দ্র পাল।

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের নির্বাচনে দেখা গিয়েছে, দিল্লি সহ একাধিক রাজ্যের বিজেপি নেতৃত্বের প্রচার, প্রায় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন দিল্লির একাধিক প্রথম সারির নেতৃত্ব ও মন্ত্রীরা। এবার দিল্লিতে প্রচারে নামছেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য জোড়কদমে চলছে বিজেপির প্রচার। আম আদমি পার্টিকে পরাজিত করে দিল্লির মসনদ দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি। ফেব্রুয়ারির প্রথম […]

এই মুহূর্তে জেলা

ডি-ফার্মা কোর্সে পড়ানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থেকে ধৃত এক।

হুগলি, ৩১ জানুয়ারি:- ব্যাঙ্গালোরে বিভিন্ন বেসরকারি কলেজে ডি. ফার্ম (ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট) কোর্সে পড়ানোর নাম করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোররাতে কোলকাতা বাঘাযতীন এলাকা থেকে গ্রেফতার করে অমিতাভ দাস নামে এক ব্যক্তিকে। তার নামে অভিযোগ, জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 180 জন পড়ুয়াদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে […]

এই মুহূর্তে জেলা

মহাকুম্ভে নিখোঁজের তালিকা দীর্ঘ হচ্ছে , সামনে এলো বৈদ্যবাটির প্রৌঢ়ের নিখোঁজের খবর

হুগলি, ৩১ জানুয়ারি:- আগেরবার মহাকুম্ভ থেকে ফিরেছিলেন,এবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন বৈদ্যবাটির প্রৌঢ়। প্রয়াগ কুম্ভে পূন্যস্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির বাসিন্দা দীনেশ ঘোষ। পরিবারে বাড়ছে উৎকণ্ঠা। গত ২৭শে জানুয়ারি প্রতিবেশী দুই জনকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন বৈদ্যবাটি জে এন গুপ্ত লেনের বাসিন্দা বছর ৪৮ এর দীনেশ ঘোষ। পেশায় মাছ ব্যবসায়ী দীনেশ ধর্মকর্মে বিশ্বাসী ছিলেন। […]

এই মুহূর্তে জেলা

রোড সেফটি মেলা আয়োজিত হল চুঁচুড়ায়

হুগলি, ৩১ জানুয়ারি:- পথ দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে দেশের মধ্যে অনেকটাই ভাল জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। একই সঙ্গে দেশের চার মেট্রো শহরের মধ্যে কলকাতাতে পথ দুর্ঘটনা অনেকটাই কমানো গিয়ে এইচআর বলে দাবি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুক্রবার চুঁচুড়ার ইনডোর স্টেডিয়ামে রোড সেফটি মেলা ২০২৫ আয়োজিত হয়। সেখানে পরিবনমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার […]

এই মুহূর্তে জেলা

দুয়ারে সরকার ঘিরে তারকেশ্বরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

হুগলি, ৩০ জানুয়ারি:- দুয়ারে সরকারে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। উপ প্রধানের দেহরক্ষী বন্দুক বার করে বলে অভিযোগ। কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি পুলিশের। ঘটনা তারকেশ্বরের নাইটা মাল […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিস্ফোরক প্রসুন

হাওড়া, ২৯ জানুয়ারি:- উলুবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধনে গিয়ে বিস্ফোরক হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। হাওড়া সদর কেন্দ্র থেকে পালিয়ে আসতে চাইছি, ওখানে বড় বড় নেতা বড় বড় কথা, আমাকে গ্রামীন হাওড়া তথা উলুবেড়িয়া সাব ডিভিশন কেন্দ্রে নিয়ে আসুন, রাজ্যের মন্ত্রী পুলক রায়কে এমনই আবেদন জানান সাংসদ। আমি পালিয়ে আসতে চাইছি ওখান থেকে। এখানে এলে গোল্ড কাপ […]

এই মুহূর্তে দেশ

মহাকুম্ভে মহা-বিপত্তি

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি:- মহাকুম্ভে মহা-বিপত্তি। মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। প্রয়াগরাজের ত্রীবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

কিশোর খুনে দোষীর যাবজ্জীবন কারাদন্ডের সাজা চুঁচুড়া আদালতে।

হুগলি, ২৯ জানুয়ারি:- কিশোর খুনে দোষীর যাবজ্জীবন কারাদন্ডের সাজা চুঁচুড়া আদালতে। বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমিকার নাবালক ছেলেকে খুন করে অভিযুক্ত। ২০১৭ সালের জানুয়ারী মাসের ঘটনা। আদালত সূত্রে জানা গেছে, সৌমজিৎ দাস নামে বছর এগারোর কিশোরকে শ্বাসরোধ করে খুন করে কিশোরের মায়ের প্রেমিক অরবিন্দ তাঁতি। কিশোরের মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর […]

এই মুহূর্তে জেলা

‘বাঘে’র আতঙ্কে মশাল জ্বেলে রাত পাহারা জগৎবল্লভপুরে

হাওড়া, ২৮ জানুয়ারি:- বাঘের আতঙ্কে ঘুম উড়েছে হাওড়ার জগৎবল্লভপুরের প্রতাপপুর মোল্লাপাড়ায়। মশাল জ্বেলে রাতে শুরু হয়েছে রাত পাহারা। বন দফতরের দাবি বাঘ নয়, এটা সম্ভবত বড়ো আকারের বাঘরোল। এখন বাঘরোল ধরতে পাতা হয়েছে খাঁচাও। গত দু’দিন ধরে জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপপুর মোল্লাপাড়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দফতর ও পুলিশের তরফে গ্রামবাসীদের […]

এই মুহূর্তে জেলা

টমটমে’র সন্ধান চাই, পোস্টার চুঁচুড়ায়

হুগলি, ২৮ জানুয়ারি:- রাস্তা থেকে দিন পনেরোর টমটমকে ওরফে টমুকে ঘরে তুলেছিলেন চুঁচুড়া জোড়াঘাটের যুবক দীপব্রত সেনগুপ্ত। সাধের নামটিও দেওয়া তাঁর। তারপর কোলে পিঠে করে বড় করা। কিন্তু ১৭ জানুয়ারি ভোরে হঠাৎই টমি উধাও। বহু খোঁজাখুঁজি করেও আর খোঁজ মেলেনি। টমটম মানুষ নয়, বিড়াল। পুলিশ কী খুঁজবে? সেই প্রশ্ন ঘোরাফেরা করায় আর থানায় যাননি দীপব্রত। […]