হাওড়া, ১৬ মার্চ:- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার উলুবেড়িয়ায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন চার পরীক্ষার্থী। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ ওই পথ দুর্ঘটনা হয়। আহত চার ছাত্রকেই আনা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা গেছে, উলুবেড়িয়ার বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ওই চার ছাত্রের […]
এই মুহূর্তে
আগামী কয়েক দিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
কলকাতা, ১৬ মার্চ:- রাজ্যে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টিতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। মাঠে থাকা কৃষিজ পণ্যের ক্ষতি হতে পারে। সেই ক্ষতির আশঙ্কা করে বিভিন্ন জেলা প্রশাসনকে সতর্ক করেছে নবান্ন। উল্লেখ্য, এইসময় মাঠে গরম কালের সবজি চাষ হচ্ছে। মাঠে রয়েছে বোরো ধান ও রবি ফসল। […]
নিজের দপ্তর পরিদর্শনে কর্মীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ মার্চ:- নিজের অধীনে থাকা স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর বারোটা বেজে দশ মিনিট। আচমকা নবান্নের পাঁচতলায় নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর। কথা বলেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই […]
বাণিজ্য সম্মেলন এবার নভেম্বরে প্রচারে সাড়া দেশ ঘুরবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানই তাঁর সরকারের পাখির চোখ বলে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক নীতি নিয়েছে রাজ্য। আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের। রাজ্য সরকারের এই প্রচেষ্টার সুফল বুধবার শিল্পমহলের সামনে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানে রাজ্যে বিপুল বিনিয়োগ ও কর্ম […]
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির সংসদ ভবনের বাইরে বিক্ষোভ তৃণমূলের সাংসদদের।
নিউ দিল্লি, ১৫ মার্চ:- পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের দাম বাড়ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও! জবাব তোমায় দিতে হবে? নইলে গদি ছাড়তে হবে! এমনই স্লোগান তুলে আজ দিল্লীর পার্লামেন্টের বাইরে ও গান্ধী মূর্তির পাদদেশে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদেরা,দেশে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম,এর জন্য মোদি সরকারকে দায়ী করে, […]
চলতি বছরেই কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু দেউচা পাঁচামিতে।
কলকাতা, ১৫ মার্চ:- রাজ্য সরকার চলতি বছরেই দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। নবান্ন সভাঘরে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে শিল্পপ্রসার পর্ষদের বৈঠকে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী একথা জানিয়েছেন। তিনি জানান, দেউচা পাঁচামি প্রস্তাবিত খনি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেশিরভাগ সমীক্ষাও নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে। […]
শিল্পে নতুন বিনিয়োগে মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড।
কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষন করতে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আজ শিল্প প্রসার পরিষদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড বৈঠকে বসতে চলেছে। নবান্ন সভাঘরে বিকেলে প্রস্তাবিত ওই বৈঠকে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ঠ বিভিন্ন দফতরের আধিকারিকদের পাশাপাশি বণিক সভা ও শিল্প মহলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিনিয়োগ টানতে একগুচ্ছ নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শিল্প নীতিতেও একাধিক বদল […]
অয়েল ট্যাঙ্কার মালিকদের বিক্ষোভে ব্যাহত হলো হাওড়া মৌরিগ্রামের আই.ও.সি কেন্দ্রের পরিষেবা।
হাওড়া, ১৫ মার্চ:- এবার অয়েল ট্যাঙ্কার মালিকদের বিক্ষোভের জেরে ব্যাহত হলো হাওড়া মৌরিগ্রামের আই.ও.সি কেন্দ্রের পরিষেবা। হাওড়ার মৌরিগ্রাম আই.ও.সি কেন্দ্র থেকে মূলত দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, মেদনীপুর ও নদীয়ার জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হয়। আর এই তেল সরবরাহের দায়িত্বে রয়েছে বিভিন্ন সংস্থার ১৮০টি অয়েল ট্যাঙ্কার। যারা প্রতিদিন মৌরিগ্রাম থেকে তেল নিয়ে পরিষেবা দেন। […]
অর্জুন পদকপ্রাপ্ত প্রাক্তন জাতীয় ফুটবলার শান্তি মল্লিকের ক্রীড়া জীবনী প্রকাশ।
হাওড়া, ১৫ মার্চ:- অর্জুন পদকপ্রাপ্ত প্রাক্তন জাতীয় ফুটবলার শান্তি মল্লিকের ক্রীড়া জীবনী প্রকাশ হয়ে গেলো কলকাতার ভবানীপুর ক্লাব টেন্টে। মঙ্গলবার কলকাতার ভবানীপুর ক্লাব টেন্টে অর্জুন পদকপ্রাপ্ত প্রাক্তন জাতীয় ফুটবলার শান্তি মল্লিকের ওই ক্রীড়া জীবনী প্রকাশিত হয়। এই বইটির প্রকাশ করেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার উলগানাথন, জামশেদ নাসিরি, রহিম নবী এবং বইটির লেখক প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়। […]
রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যায় না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৪ মার্চ:- রাজ্য সরকারি চাকরি করে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাওয়া যায় না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের স্পষ্ট বার্তা দিয়ে সোমবার তিনি আবারও জানিয়েছেন, বর্তমানে তারা যে হারে ডিএ পাচ্ছেন তার বেশি হারে দেওয়া আপাতত পরিস্থিতিতে সম্ভব নয়। কারণ রাজ্য আর্থিক সংকটের মধ্যে রয়েছে। […]











