এই মুহূর্তে জেলা

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সোজা মঙ্গলাহাটে মুখ্যমন্ত্রী।

হাওড়া, ২১ জুলাই:- বৃহস্পতিবার মধ্যরাতে হাওড়ার পোড়া মঙ্গলাহাটে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে একুশে জুলাইয়ের সমাবেশের পর সেই মঙ্গলাহাট পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন মঙ্গলাহাটে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর সামনেই ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা মুখ্যমন্ত্রীকে সাহায্যের আবেদন জানান। মুখ্যমন্ত্রী বলেন, আগে আমাকে […]

এই মুহূর্তে জেলা

পোস্টারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।

হুগলি, ২১ জুলাই:- চুঁচুড়া শহরের বিভিন্ন স্থানে পোস্টার ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। “২১শে জুলাই ডিম ভাত দিবসের শুভেচ্ছা” জয় বাংলা। এই বিতর্কিত পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। আজ ২১শে জুলাই। শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার উদ্দেশ্যে সকাল থেকেই তৃণমূলের নেতাকর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারি মাঝে এই পোস্টটার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি […]

এই মুহূর্তে জেলা

২১ জুলাইয়ের উন্মাদনা তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে।

হাওড়া, ২১ জুলাই:- ২১ জুলাইয়ের উন্মাদনা আবেগ তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়ায়। হাওড়া স্টেশনের বাইরে খোলা হয়েছে ক্যাম্প। গতকাল প্রায় ৩৫ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় হাওড়ায়। আজ সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী হাওড়া স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সব ভিড় আজ ধর্মতলামুখী। বেলায় অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া থেকেও […]

এই মুহূর্তে জেলা

শহীদ সমাবেশে তৃণমূলের হুগলি জেলার সম্পাদক আচ্ছেলাল যাদব।

হুগলি, ২১ জুলাই:- একুশে জুলাই অভিনব পদ্ধতিতে শহীদ তর্পণ করে শহীদ সমাবেশে অংশগ্রহণ করতে বেরিয়ে পড়লেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সম্পাদক আচ্ছে লাল যাদব। এ দিন তিনি শহীদ তর্পণে কোন্নগর সত্যভারতী আশ্রমে পৌঁছে আশ্রমের আবাসিক অসহায় ২১ জন বৃদ্ধা এবং ২১ টি শিশুর হাতে নতুন বস্ত্র এবং মিষ্টি তুলে দিয়ে গেলেন। এ বিষয়ে […]

এই মুহূর্তে জেলা

বিধ্বংসী আগুন হাওড়ার মঙ্গলাহাটে।

হাওড়া, ২১ জুলাই:- হাওড়ার মঙ্গলাহাটে গতকাল রাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সঠিক তদন্ত হবে। ফরেনসিক তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই ঘটনায় কোনও অন্তর্ঘাতের প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিপূরণের বিষয়টি রাজ্য সরকার নিশ্চয়ই […]

এই মুহূর্তে কলকাতা

সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হওয়া নিয়ে দেখা দিল সংশয়।

কলকাতা, ২০ জুলাই:- ফের সাংবিধানিক প্রক্রিয়ায় জটিলতা তৈরির চেষ্টা রাজভবনের। রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনুমতি ঝুলিয়ে রাখে অনিশ্চিত হয়ে পড়ল বিধানসভার আসন্ন অধিবেশন। আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু করতে চেয়ে রাজভবনে ফাইল পাঠিয়েছিল পরিষদীয় দফতর। তাতে রাজ্যপাল সি ভি […]

এই মুহূর্তে জেলা

ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়ার আরোগ্য।

হুগলি, ২০ জুলাই:- ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়া আরোগ্য। চুঁচুড়া তালডাঙ্গা থেকে উদ্ধার হওয়া মহিলাকে বাড়ি ফেরানোর জন্য চুঁচুড়া থেকে বৃহস্পতিবার সকাল দশটায় ওই মহিলার নাম অনিমা অদক নিয়ে পশ্চিম মেদিনীপুর রাজাবাজর, তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল চুঁচুড়া আরোগ্যর সদস্যরা। ঘটনা প্রসঙ্গে জানা গেল গত মঙ্গলবার রাত সাড়ে বারোটায় চুঁচুড়া থানার পুলিশ ওই […]

এই মুহূর্তে জেলা

ট্রাইব্যুনালে বিল্ডিং মামলার নিষ্পত্তি।

হাওড়া, ২০ জুলাই:- হাওড়া পৌরনিগমের বিল্ডিং সংক্রান্ত যে কোনও মামলার নিষ্পত্তি এবার ট্রাইব্যুনালের মাধ্যমে করা হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। তাঁর দাবি, সেক্ষেত্রে মামলার নিষ্পত্তি অনেক দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ট্রাইব্যুনালে স্পেশাল অফিসার থাকবেন। সাধারণত বেআইনি বিল্ডিং নিয়ে পদক্ষেপ নিতে গেলে সেই মামলাগুলো মূলত হাইকোর্টে যেত। এখন […]

এই মুহূর্তে জেলা

আরামবাগে বুথে ব্যালট পেপার অদল বদল, এক প্রার্থীর নামের ব্যালটে জয়ী অন্য প্রার্থী।

হুগলি, ২০ জুলাই:- দুটি বুথে ব্যালট পেপার অদল বদল, তার পরেও হলো ভোট। গননায় এক প্রার্থীর নামের ব্যালটে জয়ী আর এক প্রার্থী। আরামবাগের মলয়পুর ১ নং পঞ্চায়েতের এমনই ঘটনার অভিযোগের ভিত্তিতে বিস্ময় প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আরামবাগ বিডিও – র কাছে রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার। আগামী ২৫ তারিখের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আর […]

এই মুহূর্তে জেলা

২১শে জুলাই পালনে বিশেষ উদ্যোগ চাঁপদানিতে।

প্রদীপ বসু, ২০ জুলাই:- ২১ শে জুলাই শহিদ দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি হুগলির চাঁপদানিতে বেশ কিছু কর্মী সভার আয়োজন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। তৃণমূল কাউন্সিলার থেকে শুরু করে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল বৈঠক করে শহিদ দিবস সার্থক করতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়। প্রতি বছরের মত এবারেও চাঁপদানি থেকে অনেক মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা […]