এই মুহূর্তে জেলা

প্রতীক্ষারত সাধারণ মানুষদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হলো।

হুগলি, ২৪ মার্চ:- গতকাল একটি সুরম্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে হুগলী জেলার শ্রীরামপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এখানে আগত প্রতীক্ষারত সাধারণ মানুষদের জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হলো। এই মানবিক প্রচেষ্টায় স্থানীয় সরকারি আধিকারিকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। উক্ত কোম্পানির রিষড়া শাখার পক্ষ থেকে এই প্রতীক্ষালয়টি প্রস্তুত করার জন্য যাবতীয় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু।

হাওড়া, ২৪ মার্চ:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তিনি ত্রিপল এবং নগদ অর্থ তুলে দেন। এদিন ক্ষতিগ্রস্ত এলাকায় কিছুটা ঘুরে দেখতে পারলেও পুলিশের ব্যারিকেডের সামনে তিনি আটকে পড়েন। সাংবাদিকদেরও মুখোমুখি হন তিনি।

এই মুহূর্তে জেলা

বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী।

হাওড়া, ২৪ মার্চ:- সোমবার দুপুরে লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় পরিদর্শনে এলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানগরিক ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, উত্তর হাওড়ার বিধয়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্যরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বেলগাছিয়া ভাগাড়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার […]

এই মুহূর্তে জেলা

পথ নাটিকার মাধ্যমে খাদ্যে ভেজাল নিয়ে সচেতনতা স্বাস্থ্য দপ্তরের।

হুগলি, ২৪ মার্চ:- পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ এফ এস এস এ আই এর উদ্যোগে পথনাটকের মাধ্যমে সচেতনতার প্রচার। দোকান থেকে রান্না করা খাবার বা প্যাকেট জাতীয় খাদ্য দ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে কি কি বিষয়ে সচেতন হতে হবে, না হলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে সাধারণ মানুষকে, এই বিষয়ের […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে কমছে যক্ষা রোগীর সংখ্যা।

হুগলি, ২৪ মার্চ:- বিগত দু-তিন বছরের পরিপ্রেক্ষিতে জেলায় কমছে যক্ষ্মা (টিবি) রোগীর সংখ্যা। তবে, চলতি বছরের প্রথম আড়াই মাসে সংখ্যাটা আশানুরূপ নয়। সোমবার, বিশ্ব যক্ষ্মা নির্মূলকরণ দিবসে এমনটাই জানালেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর। এ দিন যক্ষ্মা নিয়ে সচেতনতা বাড়াতে ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে এক পদযাত্রা বের হয়। সেখানে নার্সিং ছাত্রী সহ হাসপাতাল কর্তৃপক্ষ […]

এই মুহূর্তে জেলা

বিজেপি-তৃণমূলের পর এবার ফরোয়ার্ড ব্লকের ব্যানার চুঁচুড়ায়।

হুগলি, ২২ মার্চ:- গত কয়েক দিন ধরে হুগলির চুঁচুড়া শহরে ব্যানার যুদ্ধ শুরু হয়েছে। ঘড়ির মোড় ঢেকেছে ব্যানারে ফ্লেক্সে। জনগণ বলছে, বেকারত্ব মূল্যবৃদ্ধির কথা নাই। ফরোয়ার্ড ব্লকের হুগলি জেলা চেয়ারম্যান সুনীল সাহা বলেন, আমরা বলছি হিন্দু মুসলিম এর বিভেদ নেই। কিন্তু দেশের মানুষ চরম সমস্যায় আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব এ নিয়ে আন্দোলন চলছে মানুষের। ফরওয়ার্ড […]

এই মুহূর্তে জেলা

বেলগাছিয়ায় এসে তৃণমূলকে তুলোধোনা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের।

হাওড়া, ২৩ মার্চ:- গরিব মানুষকে কেন্দ্রের বিভিন্ন যোজনার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সেইসব প্রকল্পের টাকা তৃণমূলের নেতারা চুরি করে পকেটে পুরে নিচ্ছে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে এত বড় বিপর্যয় হল অথচ এখানকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক মনোজ তিওয়ারি তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছেনা। মন্ত্রী অরূপ রায় এই এলাকায় ক্রিমিনালদের চাষ করেন বলে অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

বিশ্ব জল দিবসে পানীয় জলের গুরুত্ব বোঝাতেই উত্তরপাড়ায় ২৪ ঘন্টা জল পরিসেবা।

হুগলি, ২২ মার্চ:- আজ বিশ্ব জল দিবস। এই সারা পৃথিবীতে জলের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ এই দিনটি প্রতিবছর বার্ষিকভাবে উদযাপিত করার একটি দিন। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভায় এই ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) […]

এই মুহূর্তে জেলা

আজও দুর্ভোগ অব্যাহত হাওড়ায়, এখনও পানীয় জলের সঙ্কট মেটেনি বহু ওয়ার্ডে।

হাওড়া, ২২ মার্চ:- হাওড়ার বেলগাছিয়ায় আজও দুর্ভোগ অব্যাহত। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মেরামতের কাজ। এখনও পানীয় জলের সঙ্কট মেটেনি বহু ওয়ার্ডে। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকায় মানুষের জলকষ্ট অব্যাহত। গতকালের মতো আজ সকালেও ফাটল দেখা যায় একাধিক জায়গায়। দেখা যায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে। মানুষজন রীতিমতো আতঙ্কিত। প্রায় ৩০টির পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী […]

এই মুহূর্তে জেলা

সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ ভেঙে দিল গ্রামবাসী।

হুগলি, ২২ মার্চ:- সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ ভেঙে দিল গ্রামবাসী, সাধারণত হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার আলীনগর অঞ্চল, বর্ষাকাল এলেই ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জমে যায় জল, এলাকাবাসীর অভিযোগ এলাকায় বড় বড় কালভার্ট থাকলেও বহু মানুষ তার ওপর দখল করে দোকানপাট বানিয়ে ফেলেছে। ফলে জল নিকাশিতে ব্যাঘাত ঘটছে, তার উপর থেকে একেবারে জল নিকাশি সাঁকোর পাশেই […]